আস্থা প্রকল্পের বিভিন্ন সমমনা সংগঠনের প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় আস্থা প্রকল্পের বিভিন্ন সমমনা সংগঠনের প্রতিনিধিদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সাতক্ষীরা শহরে অবস্থিত ম্যানগ্রোভ সভাঘরে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক শেখ সিদ্দিকুর রহমান। প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায় এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে কার্যক্রমের লক্ষ্য-উদ্দেশ্য আলোচনা করেন ক্লাষ্টার কো-অর্ডিনেটর শেখ জার্জিস উল্লাহ। জেলা সমন্বয়কারী মাসুদ রানা প্রকল্পের কার্যক্রম এবং বিভিন্ন সমমনা সংগঠনের সাথে সমন্বয় বৃদ্ধির মাধ্যমে কিভাবে কার্যক্রমকে আরো গতিশীল করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন সমন্বিতভাবে প্রকল্প কার্যক্রমকে আরো বেগবান করতে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন সরকারী মহিলা কলেজের অধ্যাপক বাসুদেব বসু, ব্রেকিং দ্যা সাইলেন্স এর প্রতিনিধি সালাউদ্দিন, হেড এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন, প্রথম আলো সাংবাদিক কল্যান ব্যানার্জী, সাংবাদিক এম কামরুজ্জামান, নাজমুল আলম মুন্না, হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, ধর্মীয়নেতা আ. সাত্তার, সাংবাদিক ফারুক মাহবুবুর রহমান এবং উপজেলা যুব ফোরাম প্রতিনিধিসহ আরো অনেকে। সভায় মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নের সুপারিশ ও বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা উল্লেখ করেন যে, বর্তমান প্রেক্ষাপটে যুবদের উদ্বুদ্ধ করে সামাজে শান্তি শৃংখলা প্রতিষ্ঠা করার উদ্যোগ খুবই সময়োপযোগী। সভায় উপস্থিত সদস্যরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে এই আন্দোলনে যুক্ত হওয়ার জন্য উদাত্ব আহবান জানান এবং আস্থা প্রকল্পের সাফল্য কামনা করেন।

Recomended