দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৩:৩১
সাতক্ষীরা কমিউনিটির নবগঠিত কমিটির আইডি কার্ড বিতরণ
পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ
শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি: ডা....
শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন:...
সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...
কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠন
আশাশুনির বড়দল ইউনিয়নে শতভাগ নিরাপদ পানি নিশ্চিতে পরামর্শ...
শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ
পুরাতন সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ আহত...
পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ বছর এক্সরে মেশিন অচল:...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

শিক্ষকনেতা আব্দুল্ল্যাহ আল মামুনের নামে সীমাহীন দূর্ণীতির অভিযোগ

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ৭, ২০২৪
ডিসেম্বর ৭, ২০২৪ ০ কমেন্ট 732 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ৯১নং খ্যাগড়াদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্ল্যাহ আল মামুনের নামে সীমাহীন দূর্ণীতির অভিযোগ উঠেছে। মোঃ বাবর আলী নামের খ্যাগড়াদানা এলাকার এক বিদ্যেুৎসাহী প্রধান শিক্ষক আব্দুল্ল্যাহ আল মামুনের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ লিখিতভাবে বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছেন বলে জানা গেছে। সরকারি নির্দেশনা থাকা স্বত্বেও পবিত্র ঈদে মিলাদুন্নবী-২০২৪ পালন না করে অফিসে বিল ভাউচার দাখিল, বিদ্যালয়ের স্লিপ বাজেটের ব্যয় সঠিক ভাবে না করা, স্লিপ ব্যয়ের ভ্যাট ও আইটি সঠিক ভাবে প্রদান না করা, স্লিপ বাজেট তৈরী ও ব্যয় করতে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটিকে সম্পৃক্ত না করা, কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই বিদ্যালয়ে বেড়ে ওঠা মূল্যবান গাছ স্বল্পদামে বিক্রয় করে অর্থ আত্মসাৎ করা, সরকারি পরিপত্রকে তোয়াক্কা না করে কোমলমতি শিশুদের নিকট থেকে প্রান্তিক মূল্যায়ণ (পরীক্ষা) গ্রহণ করতে ফিস গ্রহণ করা এবং বিদ্যালয়ে প্রধান শিক্ষকের আগমন ও প্রস্থানের অনিয়মের বিষয় উল্লেখ করে এসকল অনিয়ম ও দূর্ণীতির দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে আবেদন করেছেন বলে জানা গেছে। সরেজমিন ঘুরে জানা গেছে, শিক্ষক নেতা আব্দুল্ল্যাহ আল মামুন নিজেকে ক্লিন ইমেজের নেতা হিসেবে দাবী করলেও তিনি নানাবিধ দূর্ণীতি ও অপকর্মে লিপ্ত। বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, শ্যামনগর উপজেলা শাখার নির্বাচিত সাধারণ সম্পাদক ও সভাপতি থাকাকালীন সময়ে বিভিন্ন দূর্ণীতি ও অপকর্মের মাধ্যমে সম্পদের পাহাড় গড়েন। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষকনেতা জানান, আব্দুল্যাহ আল মামুন এমন একজন শিক্ষকনেতা যিনি অতি ঠান্ডা মাথায় তার মতের বিরোধিতাকারীদের বিভিন্নভাবে হয়রানী করে থাকেন। উপজেলা শিক্ষা কর্মকর্তাদেরকে ম্যানেজ করে শিক্ষকগণের নামে আবেদন করিয়ে মামলা দেন বলে অভিযোগ আছে তার নামে। বর্তমান শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ এমন একটি মামলার শিকার বলে একাধিক শিক্ষক জানিয়েছেন। তৎকালীন শিক্ষা অফিসার মো. রফিজ মিঞাকে ম্যানেজ করে শিক্ষকনেতা মামুনুর রশীদ কে বলির পাঠা বানানো হয়। যে দল ক্ষমতায়, সে দলেরই নেতা তিনি। এমন পরিচয় দিয়ে তিনি বর্তমানে উপজেলা শিক্ষা স্ট্যাডিং কমিটির সদস্য। বিগত সময়গুলোতে এমনই ছিলেন। তার অভিযোগের বিরুদ্ধে কোন শিক্ষকের সরাসরি মুখ খোলার সাহস নেই বলে শ্যামনগর উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের বেহাল দশার উন্নতি নেই এমনটাই দাবী করেন অনেকে। শিক্ষকনেতা আব্দুল্ল্যাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিলের পর থেকে বাবর আলীকে ম্যানেজ করতে তিনি এবং তার নিজস্ব বাহিনী উঠে পড়ে লেগেছেন বলে জানা গেছে। অভিযোগ পত্রের বিষয়ে বাবর আলীর কাছে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রধান শিক্ষক আব্দুল্ল্যাহ আলমামুন অতি ধূর্ত। তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে তার অপকর্ম ও দূর্ণীতির প্রতিকার চেয়ে আবেদন করায় তিনি আমাকে অভিযোগ তুলে নিতে নানা ভাবে হুমকীতে রেখেছেন। উল্লেখ্য শিক্ষকনেতা আব্দুল্ল্যাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করার সংবাদে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারে আলোচনার ঝড় বইছে। উপজেলা শিক্ষা পরিবারের সব চাইতে প্রভাবশালী নেতার এমন ঘৃণ্য কাজের প্রতি ঘৃনা ও উপযুক্ত বিচার কামনা করেছেন শিক্ষকমহল। তার প্রকৃত অপরাধ সমূহের বিচার হলে অন্যান্য বিপদগামী শিক্ষকগণ অপরাধ করতে ভয় পাবেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারে শান্তি বিরাজ করবে বলে সাধারণ শিক্ষকগণ মনে করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
চেউটিয়ায় ইউনিয়ন পরিষদ নিয়ে নানা ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন
পরবর্তী পোস্ট
প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ মামলা, এক বছর ৭ মাস পর কথিত অপহৃত যুবক আটক

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা কমিউনিটির নবগঠিত কমিটির আইডি কার্ড বিতরণ

অক্টোবর ৭, ২০২৬

পরানদাহে  পূর্ব শত্রুতার জেরে বসত বাড়িতে অগ্নিসংযোগ

অক্টোবর ৬, ২০২৬

শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে বেতন-ভাতা ও উপবৃত্তি নিয়ে প্রশ্ন:...

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরা সদর থানার নতুন ওসি শফিকুল ইসলামকে ‘সাতক্ষীরা...

অক্টোবর ৬, ২০২৬

শ্যামনগরের মুন্সিগঞ্জে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল মজিদ

অক্টোবর ৬, ২০২৬

সাতক্ষীরা সরকারি কলেজে শিক্ষার্থী জাকারিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন:...

অক্টোবর ৬, ২০২৬

দোকান ভাড়ার টাকা চাওয়ায় ব্যাবসায়ীকে পিটিয়ে জখম

অক্টোবর ৬, ২০২৬

শ্যামনগরে বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন: তদন্ত...

অক্টোবর ৫, ২০২৬

তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...

অক্টোবর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting