দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:২৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
লিড নিউজশ্যামনগর

শ্যামনগরের গণ-চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশে গাত্রদাহ, পত্রিকায় ছিনতাই, সংবাদপত্রে অগ্নিসংযোগ, সাংবাদিককে খুঁজে শায়েস্তার হুমকি

কর্তৃক mirkhairul.news ডিসেম্বর ৭, ২০২৪
ডিসেম্বর ৭, ২০২৪ ০ কমেন্ট 418 ভিউস

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলার সর্বশেষ শ্যামনগর উপজেলায় গণ চাঁদাবাজি, দখলবাজি, অগ্নিসংযোগ করার বিরুদ্ধে ৭ ডিসেম্বর দৈনিক সাতনদী পত্রিকার প্রথম পাতায় লিড নিউজ প্রকাশিত হয়েছে। এ সংবাদ প্রকাশের জের ধরে জেলা ও উপজেলা পর্যায়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সেই সাথে গণ-চাঁদাবাজি, দখলবাজির বিরুদ্ধে সংবাদ প্রকাশে একটি শ্রেণির মানুষের গাত্রদাহ শুরু হয়ে গেছে। যা রীতিমত সোরগোল পড়ে গেছে গ্রাম থেকে গ্রামে। এদিকে শনিবার ৭ ডিসেম্বরের পত্রিকায় গণ চাঁদাবাজি, দখলবাজির স্বচিত্র সংবাদ প্রকাশের পর শ্যামনগর উপজেলায় পত্রিকা পৌঁছানোর পূর্বে তা ছিনতায় করে নেওয়া হয়। এছাড়া পত্রিকায় আগুন ধরিয়ে দেওয়ার মত ঘটনা ঘটেছে। যা নিয়ে সর্বমহলে তীব্র নিন্দার ঝড় বইছে। সংবাদ পত্রে আগুন দেওয়ার বিষয়টি স্বাধীন সংবাদ প্রকাশের অন্তরায় বলছেন বিশিষ্টজনেরা।

প্রকাশিত সংবাদের প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন: সাতক্ষীরা শ্যামনগরে বিএনপি নেতা শহীদুজ্জামান এর নেতৃত্বে গণ চাঁদাবাজি, দখলবাজি, অগ্নিসংযোগ করার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ এ সংবাদ সম্মেলন করেন। এতে তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে দাবি করেন, শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সমুন্নত রাখার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ভিন্ন মতলম্বীরা বিএনপির প্রগতিশীল কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে বিএনপিকে ধ্বংস করার পায়তারা ও চক্রান্ত করছে বলেও দাবি করেন তিনি। এছাড়া শ্যামনগর রমজাননগর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, কাশিমাড়ী ইউনিয়ন বিএনপি’র সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক আনোয়ার ঢালি, আটুলিয়া বিএনপি’র সভাপতি আবুল কালাম মোড়ল নেতৃত্বে আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা কাজ করে যাচ্ছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আশেক ই-এলাহি মুন্না, যুব বিষয়ক সম্পাদক, জহরুল হক আপ্পু, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজিবর, সদর বিএনপি’র সাধারণ সম্পাদক খান আব্দুস সবুর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হক, হাফিজ আল হাসান কল্লোল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার সিদ্দিক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদপত্রে আগুন এবং হুমকি: সাতনদী প্রত্রিকায় প্রকাশিত শ্যামনগর বিএনপি নেতা শহিদুজ্জানের নেতৃত্বে গন চাঁদাবাজী দখলবাজি ও অগ্নিসংযোগ শিরোনানে প্রকাশিত শিরোনাম সংবাদের প্রেক্ষিতে সাড়ে ১০ টার দিকে ভেটখালী বাজার মোড়ে শহিদের পেটুয়া বাহিনী নিয়ে একটি মিছিল করে আতংঙ্ক সৃষ্টি করে। পরে পথসভা করে সেখানে পথসভায় বক্তব্য দেন রমজাননগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক লিটন গাজী, ইউনিয়ন সহ সভাপতি আবু হানিফ গাজী ও ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল মজিদ গাজী। এদিকে, পথসভা বক্তব্য শেষে ২০ থেকে ২৫ টি সাতনদী পত্রিকার কপিতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় ততকালীন সময়ের আওয়ামী লীগের দালাল আক্তার হোসেন এবং রমজাননগর ইউনিয়ন যুবলীগ নেতা নাজমুল হোসেন, বর্তমান যুবদলের সাংগঠনিক সম্পাদক লিটন। পরবর্তীতে শহিদের নেতৃত্বে ১০/১৫ জন লোক নিয়ে শ্যামনগর উপজেলার প্রেসক্লাবে উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আব্দুল অহেদের সংবাদ সম্মেলনে যোগ দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাস্টার আব্দুল অহেদ। বক্তব্য শেষ সাংবাদিক গন শহিদুজ্জামানের অভিযোগের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। কোন প্রশ্নের সঠিক জবাব দিতে পারেন নি। সর্বশেষ প্রশ্ন ছিলো ভেটখালী পানি উন্নয়নের ৫ বিঘা জায়গা কিভাবে দখল নিয়েছেন উত্তর দিতে পারেন নি। তার পাশে বসা ব্যাক্তিরা তাকে শিখিয়ে দিতে থাকে এবং বলতে বলেন জমিটি ডিসিআর নিয়েছি। সে মোতাবেক এসও স্যারের কাছে থেকে ডিসিআর নিয়েছি। এছাড়া দৈনিক সাতনদী পত্রিকায় প্রকাশিত খবরের ঘটনায় জড়িত সাংবাদিককে খুঁজে বের করে শায়েস্তার হুমকি দেন শ্যামনগর উপজেলার বিএনপির সভাপতি অহেদ মাস্টার। অপরদিকে, সংবাদ প্রকাশের আক্রোশে অনুমান ভিত্তি করে শিহাব নামের এক যুবককে বিকাল আনুমানিক ৫ টার দিকে বেধড়ক মারপিটের ঘটনা ঘটেছে।
তবে ৫ আগস্টের পর গণ চাঁদাবাজি, দখলবাজি, অগ্নিসংযোগ করার বিরুদ্ধে সত্য ও সাহসী সংবাদ প্রকাশে দৈনিক সাতনদীকে অভিনন্দন জানানো হয়েছে। জেলা পর্যায়ে এক বেসরকারি সংস্থার সভায় বিষয়টি তুলে ধরে প্রশাংসা করা হয়। একই সাথে এ ধরণের অপরাধের বিরুদ্ধে সাতনদী পত্রিকার সাহসী ভূমিকা ধরে রাখার আহবান জানানো হয়।

নিষেধাজ্ঞার মধ্যে বিএনপি নেতার মাছ ধরার নিয়ে চাঁদাবাজী: এদিকে, বর্তমান সময়ে সরকারি নিষেধাজ্ঞা আছে নেটজাল দিয়ে নদীতে মাছ ধরা যাবে নাহ। কিন্তু কিছু ব্যাপারিদের দাদনের নৌকা ফরেস্ট ও নৌপুলিশের সাথে যোগসাজশে পরিচালনা করছে বিএনপি নেতা শহিদুজ্জামানের আপন খালাতো ভাই জয়াখালীর হযরত আলী। জেলেদের প্রতিদিন নৌকা প্রতি ১৫শ টাকা দিতে হয়। হযরতকে দিয়ে তোলা টাকা যায় শহিদুজ্জামানের ছোট ভাই সেচ্ছাসেবক দলের নেতা নুরুজ্জামানের কাছে। সেই টাকার একটা অংশ যায় ফরেস্ট ও নৌপুলিশের অস্বাধু কর্মকর্তার কাছে। আর বাকি টাকা শহিদুজ্জামানের ছোট ভাই ও খালাতো ভাই ভাগাভাগি করে নেন। সকল জেলেরা প্রতিদিন অবৈধ ভাবে গহীন সুন্দরবে গিয়ে নেটজাল দিয়ে ছোট চাকা চিংড়ি মাছ ধরে নিয়ে আসে। যা ৮ থেকে ৯ শ টাকা কেজি বিক্রি হয়। এক একটা নৌকা ১০ থেকে ১৫ কেজি করে মাছ ধরে নিয়ে আসে। এভাবে প্রতিদিন ১৫ থেকে ২০ টি নৌকা অবৈধ ভাবে সুন্দরবনে পাঠায়ে চাঁদাবাজি করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রকাশিত সংবাদের সংশোধনী
পরবর্তী পোস্ট
দেবহাটায় নারী অধিকার উন্নয়ন সংস্থার কাউন্সিল অধিবেশন

রিলেটেড পোস্ট

কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...

আগস্ট ১০, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগরের ডিমওয়ালা মা মাছ বিলুপ্তির পথে।

আগস্ট ৪, ২০২৬

সুন্দরবন সংলগ্ন মুন্সীগঞ্জ বাজারের সুইচগেট বেহাল: ঝুঁকিতে হাজারো...

আগস্ট ৪, ২০২৬

শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামে পৃথক দুর্ঘটনায় কৃষক ও...

আগস্ট ৩, ২০২৬

সবসময় অসহায় মানুষের পাশে কাশিমাড়ী ইয়ুথ সোসাইটি অল্প...

আগস্ট ৩, ২০২৬

শ্যামনগরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

আগস্ট ৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting