নব কুমার দে (তালা থেকে): সাতক্ষীরা জেলার তালা উপজেলার জাতপুর বাজারে ভোক্তা অধিকারের অভিযানে এক ভেজাল দুধ ব্যবসায়ী কে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে সাতক্ষীরার ভোক্তা অধিকারের একটি দল জাতপুর বাজারে অভিযান পরিচালনা করে। তালা উপজেলার জেয়ালা গ্রামের সুকুমার ঘোষের ছেলে সুকান্ত ঘোষ দীর্ঘদিন ভেজাল দুধের ব্যবসা করে আসছিল। সে ৭ ক্যান দুধ বিক্রয়ের জন্য খুলনায় নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলার ভোক্তা অধিকারের একটি অভিযানিক দল তালার জাতপুর বাজারে তাকে দুধ সহ আটক করে। এসময় ক্যানের দুধ পরীক্ষা করে ২ টি ক্যানে ৬০ কেজি গ্লুকোজ মিশ্রিত দুধ পায়। এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দিপংকর দত্ত, তালা উপজেলা সেনেটারী ইন্সেপেক্টর মোঃ আব্দুল মতিন, সাতক্ষীরা জেলা ক্যাবের নির্বাহী সদস্য জি এম ইশতিয়াক জামিল, নিরাপদ খাদ্য কতৃপক্ষের অফিস স্টাফ মেহেদী হাসান, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেসেঞ্জার মোঃ জিল্লুর রহমান। তালা উপজেলা সেনেটারী ইন্সেপেক্টর মোঃ আব্দুল মতিন জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
তালায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

Leave a Reply
You must be logged in to post a comment.