নিজস্ব প্রতিবেদক: দেবহাটায় অসহায় প্রতিবন্ধী হাসানকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সামনে সখিপুর ইউনিয়নের কোড়া গ্রামের নুর ইসলামের ছেলে বাকপ্রতিবন্ধী হাসানুরকে হুইল চেয়ার বিতারন করেন উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন। উক্ত বিতরণের সময় উপস্থিত ছিলেন দৈনিক দৃষ্টিপাতের নির্বাহী সম্পাদক প্রফেসর আবু তালেব মোল্লা, সাংবাদিক অহিদুজ্জামান, রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম,আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
দেবহাটায় অসহায় প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ

Leave a Reply
You must be logged in to post a comment.