শ্যামনগরে ইউপি চেয়ারম্যান জাফরুল আলম বাবু আটক

শ্যামনগর প্রতিবেদক: শ্যামনগরে ভূরুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, জেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কালিগঞ্জ রোকেয়া মুনছুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এ কে এম জাফরুল আলম বাবুকে আটক করেছেন থানা পুলিশ। রবিবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির মোল্যার নেতৃত্বে পুলিশ দল ভূরুলিয়া ইউনিয়নের জাহাজঘাটা ব্রিজের নিকট থেকে তাকে আটক করে।
শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোকান ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করে সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments

Leave a Reply