দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ৯:৪৪
পাটকেলঘাটায় রাস্তার ধারে পাওয়া গেছে মটরসাইকেল, জামাকাপড় ও...
শিকলের ভারে নত এক জীবন ১৫ বছর ধরে...
আশাশুনিতে ইউনিয়ন পরিষদের জেন্ডার একশন প্ল্যান বিষয়ক কর্মশালা
আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ
শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে
সাতক্ষীরায় জনদুর্ভোগ লাঘবে জামায়াতে ইসলামীর উদ্যোগ রইচপুর ব্রিজের...
শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বাড়াতে ২৫ জন নারী-পুরুষকে...
৫ আগস্টের পর ফকির থেকে কোটিপতি! নগরঘাটায় মাদক...
পাটকেলঘাটায় সর্প দংশনে কৃষকের মৃত্যু
ইএসডিও’র নির্বাহী পরিচালকের সাতক্ষীরা জেলায় বাস্তবায়নাধীন কার্যক্রম পরিদর্শন
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়তথ্য ও প্রযুক্তিনির্বাচিত খবরসারাদেশ

ভবিষ্যৎ-উপযোগী অবকাঠামো স্থাপনে পিএমআই বাংলাদেশের সম্মানজনক পুরস্কার পেল বাংলালিংক

কর্তৃক mirkhairul.news নভেম্বর ২৫, ২০২৪
নভেম্বর ২৫, ২০২৪ ০ কমেন্ট 442 ভিউস

 প্রকল্প ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্র-ভিত্তিক অলাভজনক সংস্থা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (পিএমআই) বাংলাদেশের সম্মানজনক ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৪’ পুরস্কার অর্জন করেছে বাংলালিংক। 

‘কুমিল্লা ডিসি ডিআর প্রকল্প’র জন্য এ অ্যাওয়ার্ড লাভ করে বাংলালিংক। প্রজেক্ট অব দ্য ইয়ার, প্রজেক্ট ম্যানেজার অব দ্য ইয়ার ও রানার-আপ প্রোগ্রাম ম্যানেজমেন্ট অফিস (পিএমও) অব দ্য ইয়ার– এ তিনটি ক্যাটাগরিতে স্বীকৃতি লাভ করে প্রকল্পটি। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন প্রতিষ্ঠানটির আইটি’র হেড অব এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সার্ভিস এস এম আল মাইমুন ও প্রতিষ্ঠানের টেকনোলজি ট্রান্সফরমেশন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো. ফয়সাল ইসলাম।

এ অর্জন বাংলালিংকের ডিজাস্টার রিকভারি (ডিআর) ডেটা সেন্টার স্থাপনে সফলতার এক উল্লেখযোগ্য উদাহরণ। ডিআর ডেটা সেন্টারের মাধ্যমে প্রযুক্তিগত ত্রুটি, সাইবার হামলা বা প্রাকৃতিক দুর্যোগের মতো প্রতিকূলতার সময়েও নিরবচ্ছিন্ন ডিজিটাল সেবা নিশ্চিত করা হয়, যা বাংলালিংকের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ দেশে গ্রাহক সেবা এবং অবকাঠামোর সুরক্ষা নিশ্চিতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা অপরিহার্য।

নিজেদের নেটওয়ার্ক সম্প্রসারণে নিরলস কাজ করছে বাংলালিংক; এক্ষেত্রে, প্রতিষ্ঠানটি গ্রাহকদের সুরক্ষিত এবং নির্ভরযোগ্য ডিজিটাল অভিজ্ঞতা প্রদানে কার্যকরী ডিআর কৌশল বাস্তবায়ন করেছে। ২০২২ সাল থেকে বাংলালিংক নেটওয়ার্কের স্থিতিশীলতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে, যা দেশজুড়ে ডিজিটাল চাহিদা পূরণের ক্ষেত্রে একটি নিরাপদ, স্থিতিশীল ও ভবিষ্যৎ-উপযোগী নেটওয়ার্ক তৈরিতে সহায়তা করছে।

এ বিষয়ে বাংলালিংকের চিফ টেকনোলজি অ্যান্ড ইনফরমেশন অফিসার, হুসেইন তুর্কার, বলেন,
“আমরা গ্রাহকদের জন্য নতুন সব ডিজিটাল সুযোগ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। ব্রডব্যান্ড, আইটি, মোবাইল ইন্টারনেট ও বিনোদের ক্ষেত্রে সেবা প্রদানে ডিজিটাল রূপান্তরে উন্নত অবকাঠামো সুবিধা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ডিজাস্টার রিকভার ডেটা সেন্টার নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সুবিধা নিশ্চিত করার মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগসহ বড় ধরনের প্রতিকূলতা মোকাবিলায় সক্ষম, যা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেকসই অবকাঠামো তৈরিতে উদ্যোগ গ্রহণে এমন সম্মানজনক স্বীকৃতি অর্জন করে আমরা আনন্দিত।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট এবং ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাভেদ আখতার; প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের সাউথ এশিয়ার রিজিওনাল ম্যানেজিং ডিরেক্টর অমিত গয়াল; এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট বাংলাদেশের প্রেসিডেন্ট এ টি এম ইকবাল চৌধুরী, পিএমপি। অনুষ্ঠানে বাংলালিংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির আইটি’র ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ ফয়সাল খান এবং কোর নেটওয়ার্ক ম্যানেজমেন্টের ডেপুটি ডিরেক্টর  মাসুম আকন্দ।

 বাংলালিংক:  বাংলালিংক দেশের অন্যতম শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে গ্রাহকদের জন্য ডিজিটাল দুনিয়ার অপার সম্ভাবনা উন্মোচনে নিরন্তর কাজ করে যাচ্ছে। প্রযুক্তির মাধ্যমে জীবনযাত্রার পরিবর্তনে বিশ্বাসী বাংলালিংক ডিজিটাল যুগের চাহিদা পূরণে ভবিষ্যৎ উপযোগী প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার প্রচেষ্টায় নিয়োজিত।বাংলালিংক কানেক্টিভিটি সেবাদাতা প্রতিষ্ঠান ভিওন লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান। ভিওনের প্রধান কার্যালয় সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সুন্দরবনে বনদস্যু নির্মূলে উপকূলীয় জেলে বাওয়ালিদের মানববন্ধন ও সমাবেশ
পরবর্তী পোস্ট
দেবহাটায় পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদের আলোচনা সভা

রিলেটেড পোস্ট

আশাশুনি সদরে সমুদ্রে মাছধরা জেলেদের খাদ্য সহায়তা বিতরণ

এপ্রিল ২২, ২০২৬

শুরু হচ্ছে জব্বারের বলী খেলার ১১৭তম আসর দ্বাদশবারের মতো পৃষ্ঠপোষক বাংলালিংক ও সরাসরি সম্প্রচার টফিতে

এপ্রিল ২২, ২০২৬

আশাশুনি সদর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে ত্রৈমাসিক...

এপ্রিল ২১, ২০২৬

যুব-নেতৃত্বে বিকল্প কর্মসংস্থান, সাইবার সুরক্ষা, যুব-নারী-বান্ধব স্বাস্থ্য সেবা...

এপ্রিল ২১, ২০২৬

শ্যামনগরে সুপেয় পানির সংকট তুলে ধরতে দৌড়ে অংশ...

এপ্রিল ২১, ২০২৬

সাতক্ষীরায় জেলা মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের রিফ্রেসার প্রশিক্ষণ...

এপ্রিল ২১, ২০২৬

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন...

এপ্রিল ২১, ২০২৬

সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...

এপ্রিল ২০, ২০২৬

প্রাথমিক বৃত্তি পরীক্ষাঃ কক্ষ পরিদর্শকদের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ...

এপ্রিল ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting