দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ১২:৪৭
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়রাজনীতিলিড নিউজ

সিপিবির কেন্দ্রীয় কমিটির চারদিন ব্যাপী সভা অনুষ্ঠিত

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২২, ২০২৪
অক্টোবর ২২, ২০২৪ ০ কমেন্ট 327 ভিউস

রুবেল হোসেন: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির চারদিনব্যাপী সভা গত ১৮ অক্টোবর শুরু হয়ে গত ২১ অক্টোবর সন্ধ্যায় শেষ হয়েছে। কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিপিবির কেন্দ্রীয় কমিটির এই সভায় রিপোর্ট উত্থাপন করেন সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স। সভায় শোক প্রস্তাব পাঠ করেন কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব। সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, কেন্দ্রীয় কমিটির সদস্য-সংগঠকবৃন্দ ও কন্ট্রোল কমিশনের সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভূতপূর্ব গণ-অভ্যুত্থানে গণমানুষের আকাক্ষার বাস্তবায়ন, স্বৈরাচারী ব্যবস্থার বিলোপ, অবাধ-সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠাসহ শোষণ-বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রামকে এগিয়ে নেওয়ার আহবান জানানো হয়েছে। সিপিবির কেন্দ্রীয় কমিটির এই সভায় আগামী ১ থেকে ১৫ নভেম্বর ‘শোষণ-বৈষম্যবিরোধী গণতান্ত্রিক জাগরণ যাত্রা’য় ঢাকাসহ সারাদেশে সভা-সমাবেশ, পদযাত্রা, গণসংযোগ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় হাজারো মানুষের রক্তদান এবং হাজার হাজার মানুষের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে অর্জিত গণ-অভ্যুত্থানের আকাঙ্খা বাস্তবায়ন এবং জুলাই-আগস্ট হত্যাকা-ের বিচার-প্রক্রিয়াকে অগ্রসর করার আহবান জানিয়ে বলা হয়, সরকারের কারো কারো বক্তব্যে জনমনে নানা প্রশ্ন তৈরি করেছে। এসব বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থেকে সরকারের মূল কার্যক্রম অগ্রসর করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জনজীবনে পুরোপুরি শৃঙ্খলা ফিরে না আসা, সংস্কার কার্যক্রমে রাজনৈতিক দলগুলোর সাথে দৃশ্যমান আলোচনা না হওয়ায় সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। রাজনৈতিক দলগুলো ও বিভিন্ন অংশের প্রতিনিধিদের সাথে আলোচনা করে এসব কার্যক্রম পরিচালনা ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানানো হয়।
সভায় মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা, পাল্টা দখলদারিত্ব, কোনো কোনো ক্ষেত্রে গণতান্ত্রিক অধিকার খর্ব করার বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়। সভায় অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কার প্রস্তাবে সিপিবির মতামত তুলে ধরার জন্য পার্টির নেতৃবৃন্দকে মধ্যে দায়িত্ব দেয়া হয়।
২০২৫ সালের মে মাসে সিপিবির ত্রয়োদশ কংগ্রেস সভায় আগামী ২০২৫ সালের মে মাসে সিপিবির ত্রয়োদশ কংগ্রেস অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রেসিডিয়াম ও কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তি সিপিবির কেন্দ্রীয় কমিটির এই সভায় সিপিবির প্রেসিডিয়ামে চারজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাঁরা হলেন, কাজী সাজ্জাদ জহির চন্দন, রফিকুজ্জামান লায়েক, অনিরুদ্ধ দাশ অঞ্জন ও আবদুল্লাহ ক্বাফী রতন । এ ছাড়া কাজী রুহুল আমিন, এস এ রশীদ, রাগীব আহসান মুন্না, অ্যাড. হাসান তারিক চৌধুরী, ডা. সাজেদুল হক রুবেল, লুনা নূর ও আবিদ হোসেনকে কেন্দ্রীয় কমিটির সম্পাদক নির্বাচিত করা হয়েছে। অ্যাড. আবুল হোসেন ও জাহিদ হোসেন খানকে কেন্দ্রীয় কমিটির সদস্য এবং অ্যাড. আবু হাসিবকে কেন্দ্রীয় কমিটির সংগঠক নির্বাচিত করা হয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সংবাদপত্রের অভাব নেই কিন্তু বস্তুনিষ্ঠ সংবাদের অভাব আছে -খাইরুল আলম
পরবর্তী পোস্ট
কাজীরহাট ডিগ্রি কলেজের নব গঠিত গভর্নিং বডির পরিচিতি সভা ও সংবর্ধনা

রিলেটেড পোস্ট

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

কালিগঞ্জে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে কৃষকদলের মিলাদ ও...

আগস্ট ১৫, ২০২৬

 খোলপেটুয়া- কপোতাক্ষ নদী এখন বিএনপি – জামায়তের বালু...

আগস্ট ২, ২০২৬

বঙ্গবন্ধুর নাম কেউ মুছে ফেলতে পারবে না—- সজিব...

আগস্ট ১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...

জুলাই ২৭, ২০২৬

সাতক্ষীরার হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন ,শাস্তি পেল...

জুলাই ২৬, ২০২৬

টানা বর্ষণে ভাসছে সাতক্ষীরার জনপদ, চরম ভোগান্তিতে নিম্ন...

জুলাই ২৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting