দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সকাল ১১:১০
ভূ-অর্থনীতি ও আগামীর সম্ভাবনা
“এজাহার আছে, আহত মানুষ আছে, সংবাদ সম্মেলন আছে—তবুও...
আশাশুনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, আহত- ৪
আশাশুনিতে পানি কমিটির সদস্যদের নিয়ে ওয়ার্কশপ অনুষ্ঠিত
খুলনায় মালিকের হাতে ফিরল ৫০টি হারানো মোবাইল ফোন
নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার
শ্যামনগরে জেন্ডার রেসপনসিভ গভর্নেন্স বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত
কালিগঞ্জে আটক আনিসুরের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

মুজিব বর্ষ ও সাতক্ষীরা পাবলিক লাইব্রেরির সুবর্ণ জয়ন্তীতে ৮দিন ব্যাপী বই মেলা উদ্বোধন

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ১৬, ২০১৯
নভেম্বর ১৬, ২০১৯ ০ কমেন্ট 411 ভিউস

নিজস্ব প্রতিবেদক: মুজিব বর্ষ ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও ৮দিন ব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল ০৯টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা প্রশাসন, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে ৮দিন ব্যাপী বইমেলার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিকে আধুনিকায়ন করতে হবে। উন্নত দেশের মানুষ এখন অনলাইনে বই পড়ে। অতীত ভুলে গেলে চলবেনা। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ৩০ লক্ষ শহীদ ও মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে এবং অনেক ত্যাগের বিনিময়ে আমরা এ দেশে পেয়েছি। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের সব কিছু আছে। তাই অনিয়ন-দুর্নীতি প্রতিরোধ করে সততা ও স্বচ্ছতার সাথে কাজ করলে দেশ আরো এগিয়ে যাবে। আজকের এই নতুন প্রজন্মকে আগামীর জন্য তৈরী করতে হবে। বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা একটি অন্যতম জেলা। এ জেলা সর্বক্ষেত্রে এগিয়ে এবং বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা একটি অহংকার করার মত জেলা।’
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক উপচার্য আ.আ.ম.স আরেফিন সিদ্দিক।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় (উন্নয়ন ও পরিকল্পনা) অতিরিক্ত সচিব আবদুল মান্নান ইলিয়াস, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় (সংসদ ও আইন) যুগ্ম সচিব মো. শওকত আলী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাবেক মন্ত্রী ডা. আবতাবুজ্জামান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, সাবেক পৌর মেয়র আব্দুল জলিল, সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রাজা চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় জাতীয় গ্রন্থকেন্দ্র’র পরিচালক মিনার মনসুর, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক নেসার উদ্দিন আইয়ুব প্রমুখ। র‌্যালি শেষে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও লাইব্রেরির পতাকা উত্তোলন করা হয় এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে মুজিব বর্ষ ও সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সুবর্ণ জয়ন্তী উদ্যাপন উপলক্ষে ৮দিন ব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য মো. আমিনুল হক, প্রভাষক মো. রেজাউল করিম, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, শেখ তহিদুর রহমান ডাবলু, লায়লা পারভীন সেঁজুতি, বরুণ ব্যাণার্জীসহ আজীবন ও সাধারণ সদস্যরা, বইপ্রেমি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
আখড়াখোলায় গভীর রাতে কৃষকের ঘরে আগুন!
পরবর্তী পোস্ট
দেবহাটার ‘মানবতার দেয়াল’ এলাকার মানবতার অন্যতম নিদর্শন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময়...

জুন ২৩, ২০২৬

শিয়ালডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

জুন ২৩, ২০২৬

প্রতাপনগরে দূর্যোগ প্রস্তুতি পরিকল্পনা প্রণয়ন বিষয়ে ২ দিনের...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

জুন ২৩, ২০২৬

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় সংবাদ...

জুন ২৩, ২০২৬

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল

জুন ২৩, ২০২৬

হাতের মুঠোয় দুর্যোগ পরিষেবা সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের...

জুন ২৩, ২০২৬

আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...

জুন ২২, ২০২৬

শহীদ কাজল স্মৃতি পশ্চিম জোড়দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

জুন ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting