দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৭:১১
সাতক্ষীরায় মব সন্ত্রাসের শিকার হলেন স্কুল শিক্ষক
কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...
সন্তানের হাতে বৃদ্ধ মা নির্যাতনের অভিযোগ, দুই ছেলের...
দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...
সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস...
জামায়াতে যোগদানের পরদিনই বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার
পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা...
মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা
পাইকগাছায় মডেল মসজিদের নিম্নমানের নির্মাণ কাজ ও ঠিকাদারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
ডুমুরিয়াসারাদেশ

ডুমুরিয়ার আঠারোমাইল ঈসা কলেজের অধ্যক্ষ তদন্ত কমিটির কাছে গরহাজির

কর্তৃক SK Ferdous সেপ্টেম্বর ২০, ২০২৪
সেপ্টেম্বর ২০, ২০২৪ ০ কমেন্ট 325 ভিউস

শেখ এনামুল বাসার টিটো, ডুমুরিয়া (খুলনা) থেকে:

ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বি এম কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম এবং দ‚র্নীতির তদন্তে বৃহস্পতিবার শুনানী হয়। তবে অসুস্থতার অযুহাত দেখিয়ে তদন্ত কমিটির শুনানীতে হাজির হননি অধ্যক্ষ। এদিকে কলেজটির ছাত্র-ছাত্রীরা অধ্যক্ষের অপসারণের দাবিতে পৃথক একটি অভিযোগ করেছেন উপজেলা নির্বাহী অফিসারের কাছে।

খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইলে অবস্থিত সৈয়দ ঈসা টেকনিক্যাল এন্ড বি এম কলেজের অধ্যক্ষ শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম, মোটা অংকের উৎকোচ গ্রহন, এমপিও ভ‚ক্তির কথা বলে কমপক্ষে ৪০ জনের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়া এবং বিভিন্ন সময় প্রতিষ্ঠানটিতে বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করার অভিযোগে ডুমুরিয়া উপজেলা প্রশাসনের গঠিত ৫ সদস্যের তদন্ত কমিটি বৃহস্পতিবার শুনানী গ্রহণ করে। তবে অভিযুক্ত অধ্যক্ষ জি এম আব্দুস সাত্তার ওই শুনানীতে হাজির হয়নি। জানা গেছে অসুস্থতার দোহায় দিয়ে তিনি শুনানীতে আসেননি।

একজন চিকিৎসকের বরাত দিয়ে গত ১৫ সেপ্টেম্বর থেকে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত অসুস্থতার জন্য তাকে সম্প‚র্ণ বেডরেষ্টে থাকতে হবে বলে উল্লেখ করা হয়েছে। তবে গতকালও তাকে ডুমুরিয়া, চুকনগর, আঠারোমাইল বিভিন্ন ব্যক্তির কাছে যেয়ে নানা প্রকার ফন্দি ফিকির করতে দেখা গেছে। এদিকে অভিযোগকারী কমপক্ষে ৬ জন শিক্ষক-কর্মচারী শুনানীতে অংশ নেন। তারা এ সময়ে গত ২০০৪ সাল থেকে গত ২০ বছরে অধ্যক্ষের নানা অনিয়মের দালিলিক প্রমানাদি উপস্থাপন করেন।

তদন্ত কমিটি সকলের লিখিত বক্তব্য গ্রহন করেন। তদন্ত কমিটির আহবায়ক ডুমুরিয়া উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) আরাফাত হোসেন বলেন, অধ্যক্ষ অসুস্থতার জন্য তদন্ত কমিটির তলবে হাজির হননি। তবে অভিযোগকারী সকলের কাছ থেকে লিখিত শুনানী গ্রহণ করা হয়েছে। আরও কিছু তথ্য উপাত্ত যাচাই বাছাই করে তদন্ত রিপোর্ট আশা করছি আগামী কয়েক দিনের মধ্যে সম্পন্ন করতে পারবো।

এদিকে প্রতিষ্ঠানটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন বলেন, অধ্যক্ষ বেশ কয়েকদিন কলেজে আসেনি। তার কাছ থেকে কোন ছুটি নেননি বলে জানান। তিনি বলেন, শিক্ষক-কর্মচারীদের অভিযোগের ভিত্তিতে তদন্ত হচ্ছে। তদন্তে কোন অনিয়ম প্রমানিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসারের কাছে অধ্যক্ষ জি এম আব্দুস সাত্তারের অপসারণের দাবি জানিয়ে পৃথক আরও একটি অভিযোগ দাখিল করেছেন। এসময়ে উপস্থিত শতাধিক শিক্ষার্থী উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে হাজির হয়ে অধ্যক্ষের নানা অপকর্ম, অনিয়ম ও দ‚র্নীতির কথা তুলে ধরেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়ায় জলাবদ্ধতা নিরসণে কচুরিপানা অপসারণে বিএনপি নেতাকর্মীরা
পরবর্তী পোস্ট
বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধের দাবিতে খুলনায় মানববন্ধন

রিলেটেড পোস্ট

ডিসির কাছে ‘এক ডজন’ দাবি তুললেন দেবহাটার নীতিনির্ধারকরা

মে ১৯, ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু,...

মে ১৯, ২০২৬

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আজ আমি কাঠগড়ায়, কাল হয়তো আপনি

মে ৯, ২০২৬

ভারতে প্রবেশ কালে গাজীপুর ৪ আসনের এমপি সালাউদ্দীন...

মে ৯, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting