দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ১২:১৭
নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...
দেবহাটা ইউসিসিএর নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন: মন্টু চেয়ারম্যান নির্বাচিত
এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল
ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...
সখিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন...
আশাশুনিতে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ:...
ভেজাল খাদ্য ও পণ্যের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স...
দেবহাটায় শিশুশ্রম মুক্ত ঘোষনা করলেন অতিরিক্ত জেলা প্রশাসক
দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...
কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগর উপজেলার বহুল আলোচিত শিক্ষক দেলোয়ারের তৃতীয় তদন্ত শেষ

কর্তৃক SK Ferdous সেপ্টেম্বর ৮, ২০২৪
সেপ্টেম্বর ৮, ২০২৪ ০ কমেন্ট 445 ভিউস

বিশেষ প্রতিবেদক :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১২২ নং গাবুরা খোলপেটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ দেলোয়ার হোসেনের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগের বিভাগীয় তদন্ত (তৃতীয় পর্যায়) শেষ হল গতকাল। স্থানীয় ব্যক্তি হাবিবুল্লাহ আল মামুন এর অভিযোগের প্রেক্ষিতে এই তদন্ত অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব হোসনে ইয়াসমিন কারিমী নির্দেশিত তদন্ত কার্য পরিচালনা করেন আশাশুনী উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব গৌরাংগ গাইন। তদন্ত কর্মকর্তার সহায়তা করতে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা সহকারী শিক্ষা অফিসার জনাব হুমায়ুন কবির।

এ সময় স্থানীয় ইউপি সদস্য হাবিবুল্লাহ বাহার সহ জন গ্রামের সুশীল সমাজের লোকজন ও অভিভাবক বৃন্দও উপস্থিত ছিলেন। একই অভিযোগের জন্য ইতোপূর্বে আরো দুইবার তদন্ত করা হয়েছে। বিগত তদন্ত সমূহে শিক্ষক দেলোয়ারের অপরাধ সমূহ প্রাথমিক ভাবে প্রমানিত হয়েছে বলে জানা গেছে। অভিযোগ সূত্রে জানা গেছে, শিক্ষক দেলোয়ার হোসেন বিগত সরকারের আমলে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের উপজেলা পর্যায়ের সাধারণ সম্পাদক পদ নিয়ে নানা প্রকার দূর্ণীতি করে টাকার পাহাড় গড়েছেন।

অভিযোগকারী হাবিবুল্লাহ আল মামুন বলেন, শিক্ষক দেলোয়ার হোসেন জেলে কার্ড করিয়ে দিতে মোটা অংকের অর্থ গ্রহন করেছেন, যা পরে ভূয়া প্রমানিত হয়েছে। ভূয়া শিক্ষার্থী দেখিয়ে উপবৃত্তির টাকা আত্মসাৎ করেছেন এবং দপ্তরী নিয়োগ দেবে বলে দুইজনের কাছ থেকে ৫ লক্ষ করে টাকা নিয়েছেন, উপজেলা শিক্ষা অফিসেও নেতার প্রভাব খাটিয়ে বদলী সহ বিভিন্ন কাজে হস্তক্ষেপ করে বড় অংকের অর্থ হাতিয়ে নিয়েছেন।

উপজেলার ১৩টি বিদ্যালয়ের সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক হিসেবে পদায়ন করিয়ে দিতে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও তিনি অভিযোগ করেন। শিক্ষক দেলোয়ার হোসেন শ্যামনগরের ৭৩টি বিদ্যালয় থেকে বিভিন্ন সময়ে সরকারি বাজেট দেবেন বলে বিভিন্ন অংকের টাকা নিয়েছেন। আজ তদন্ত কার্যক্রমকে ব্যহত করতে শিক্ষক বাইরে থেকে জনবল ভাড়া করেছে। শিক্ষক দেলোয়ারের সকল অপকর্মেও দ্রæত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

তদন্তকারী কর্মকর্তা বলেন- শিক্ষক দেলোয়ার হোসেনের নামে অভিযোগগুলি স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে তদন্ত করা হচ্ছে। নিরপেক্ষভাবে রির্পোট তৈরী করার পর সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করব। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব উর্ধতন কর্তৃপক্ষের। এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেলোয়ারের হোসেনের কাছে তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন বিদ্যালয়ের জমি নিয়ে স্থানীয় একটি মহলের সাথে আমার বিরোধ তৈরী হয়। এরপর থেকে তারা আমার বিরুদ্ধে এসব করে বেড়াচ্ছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সদস্যের ‘জাতীয় নাগরিক কমিটি’তে যারা আছেন
পরবর্তী পোস্ট
“প্রাকৃতিক কৃষি”র উপর কমিউনিটি পরামর্শ সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

রিলেটেড পোস্ট

নকশা বহির্ভূত ভাবে পৌরসভায় ৫ তলা ভবন নির্মাণ...

সেপ্টেম্বর ২১, ২০২৬

এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল

সেপ্টেম্বর ২১, ২০২৬

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী...

সেপ্টেম্বর ২১, ২০২৬

কালিগঞ্জে ‘মানবতার সেবায় রক্তের সন্ধানে’ সংগঠনের নতুন কমিটি...

সেপ্টেম্বর ২১, ২০২৬

এমপি গাজী নজরুল ইসলামের ফাঁসির দাবিতে শ্যামনগরে বিক্ষোভ

সেপ্টেম্বর ২১, ২০২৬

নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যুতে নতুন মোড়, যা জানাল...

সেপ্টেম্বর ২১, ২০২৬

ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: জিজ্ঞাসাবাদের জন্য আটক...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সাতক্ষীরায় রবীন্দ্র–নজরুল উৎসব ও সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

সেপ্টেম্বর ২১, ২০২৬

জেলা জুড়ে কৃষকরা ডিলারের দোকানে দোকানে ঘুরেও পাচ্ছেনা...

সেপ্টেম্বর ২০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting