দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সকাল ৮:৫৭
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ঢাবিতে ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের সহায়তায় দরদি সংগঠন

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৩, ২০২৪
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ০ কমেন্ট 415 ভিউস

তরিকুল ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ সেশনের বিভিন্ন ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি-পরীক্ষা এ মাসেই শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড়ো ভর্তি-পরীক্ষা ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান’ অনুষদভুক্ত বি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহযোগিতা করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের সংগঠন ‘দরদি’। ভর্তিচ্ছুদের সহযোগিতায় দরদি’র কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হলো— ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্থায়ী ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন, দেবহাটা থেকে আগত পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া এবং ভর্তিচ্ছু সকল শিক্ষার্থীদের তথ্যসেবার জন্য সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা, সুপেয় পানির ব্যবস্থা, মাস্ক, কলম ও টিস্যু বিতরণ। পাশাপাশি দেবহাটা থেকে আগত শিক্ষার্থীদের অভিভাবকদের পরীক্ষাকালীন বসার সুব্যবস্থা। তাছাড়া পরীক্ষার পূর্বের রাতে ক্যাম্পাসে থাকারও ব্যবস্থা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পশ্চিম গেইটে দরদি’র হেল্পডেস্ক বসেছিল। স্বেচ্ছাসেবী ছিল প্রায় ২০ জন। পরীক্ষার আগমুহূর্তে তথ্য গ্রহীতাদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। দরদি’র সভাপতি নাসিম হাসান বলেন, বিশ্ববিদ্যালয়-শিক্ষার্থীদের প্লাটফর্ম দরদি’র এটি একটি নিয়মিত ব্যতিক্রমী আয়োজন। ব্যানারটা দরদি’র কিন্তু সেবাটা সবার। এ ধারা অব্যাহত থাকবে।
ভর্তি সহায়ক হেল্পডেস্ক কর্মসূচি পরিচালনায় ছিলেন দরদি’র সাধারণ সম্পাদক নাজমুল আহসান। সার্বিক নির্দেশনা ও সহযোগিতায় ছিলেন দরদির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ্ আল মামুন। উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন আনসারের অফিসার ইনচার্জ ও দরদি’র কার্যনিবার্হী উপদেষ্টা শাহাদাত হোসেন বিরু, ৪৩তম বিসিএস ‘পুলিশ’ সুপারিশপ্রাপ্ত ও দরদির স্থানীয় প্রশাসন বিষয়ক উপদেষ্টা তানভীর আহমেদ এবং ৪১তম বিসিএস পুলিশ সুপারিশপ্রাপ্ত ও দরদির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাসুম বিল্লাহ এবং উপদেষ্টা (সার্বিক) হযরত আলী রাসেল। দেবহাটা ও সাতক্ষীরা থেকে আগত পরীক্ষার্থীর অভিভাবকসহ সেবাপ্রাপ্তিতে সন্তুষ্ট অন্যান্যরা দরদি’র এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইছামতি নদীর তীরে বিএসএফ সদস্যের মরদেহ উদ্ধার
পরবর্তী পোস্ট
সাড়া ফেলেছে কুমার অরবিন্দের নতুন বই ‘দাদুর ডায়েরি’

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting