দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:২০
শ্যামনগরে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাইকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

এবারের নির্বাচনে কোনও মহাজোট হয়নি- জিএম কাদের

কর্তৃক kobirubel.satnadee জানুয়ারি ১, ২০২৪
জানুয়ারি ১, ২০২৪ ০ কমেন্ট 367 ভিউস

জাতীয় ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনের প্রার্থী জি এম কাদের বলেছেন, ‘আওয়ামী লীগ এই নির্বাচনে জাতীয় পার্টিকে কোনও ছাড় দেয়নি। বরং যে ২৬টি আসনে নৌকা তুলে নিয়েছে, সেগুলোর দু-একটি বাদে সব আসনেই আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী রয়েছে। দলের নেতাকর্মীরা তাদের পক্ষেই কাজ করছে। তাহলে আওয়ামী লীগের সঙ্গে আমাদের আসন ভাগাভাগি হলো কী করে?’
সোমবার (১ জানুয়ারি) সকাল থেকে রংপুর নগরীর কাছারী বাজারে আদালত এলাকায় আইনজীবী ও অন্যদের সঙ্গে গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় জাপা চেয়ারম্যান বলেন, ‘আমরা সব জায়গায় চেয়েছিলাম প্রশাসনের নিরপেক্ষ ভ‚মিকা। আরেকটা চেয়েছিলাম, অস্ত্র, পেশিশক্তি এবং অর্থের প্রভাব থেকে নির্বাচনকে সরিয়ে রাখা। তাহলে আমরা নির্বাচন করবো। সেখানে আওয়ামী লীগ তাদের নিজেদের ইচ্ছায় ২৬টি আসনে তাদের নৌকা প্রার্থী উঠিয়ে নিয়েছে। কিন্তু একই সঙ্গে এসব আসনে তাদের শক্ত-সমর্থ স্বতন্ত্র প্রার্থী রেখেছে। তারা কোনও বিদ্রোহী প্রার্থী নয়, তারা স্বতন্ত্র প্রার্থী। সেই স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে আওয়ামী লীগ সরাসরি কাজ করছে। তারা আমাদের প্রার্থীর পক্ষে কাজ করছে না।’ তিনি জানান, এবারের নির্বাচনে কোনও মহাজোট হয়নি। যারা এসব নিয়ে কথার ফুলঝুরি ছড়ান, তারা অপপ্রচার করছেন।
তিনি দলীয় প্রার্থীদের বিষয়ে বলেন, ‘বরিশালসহ কয়েকটি আসনে জাপার কয়েকজন প্রার্থীর নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেওয়া ঠিক হয়নি। এতে দলের বিরুদ্ধে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যাবে। তবে আমাদের দলের নেতা, বিশেষ করে প্রার্থীদের মধ্যে আর্থিক সমস্যা দেখা দিয়েছে। আমরা দলীয়ভাবে প্রার্থীদের আর্থিক সহায়তা দেবো সে সামর্থ্য আমাদের নেই। তা ছাড়াও প্রার্থীদের নানান হুমকি-ধমকিসহ আরও অনেক সমস্যা আছে।’
জি এম কাদের বলেন, ‘রংপুরে আমাদের প্রচার-প্রচারণা করতে কোনও সমস্যা হচ্ছে না। কেউ বাধাও দিচ্ছে না। তবে ৭ জানুয়ারি নির্বাচনের দিন ভোটাররা যাতে পরিবার-পরিজনসহ ভোট দিতে আসেন, সেটিই আমাদের কামনা। তবে এবারের নির্বাচনে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ করা যাচ্ছে। কিন্তু রংপুরে প্রচÐ শীত আর হিমেল বাতাস অব্যাহত রয়েছে। এটা কমলে ভোটারদের উপস্থিতি আশাব্যঞ্জক হবে।’
নিজের জয়লাভের ব্যাপারে শতভাগ আশাবাদী জানিয়ে তিনি বলেন, ‘যেখানেই যাচ্ছি, দলমত নির্বিশেষে সবার কাছ থেকে অভ‚তপ‚র্ব সাড়া পাচ্ছি। তা ছাড়া রংপুর হচ্ছে জাতীয় পার্টির দুর্গ, লাঙ্গলের ঘাঁটি। এখানকার মানুষ জাতীয় পার্টির প্রতি এমনিতেই সহানুভ‚তিশীল। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আমাদের দলের মেয়র প্রার্থী আওয়ামী লীগের প্রার্থীকে এক লাখেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছে। আর যেহেতু সদর আসন, ভোটারও বেশি, আশা করি বিপুল ভোটে জয়ী হবো।’
এ সময় তার সঙ্গে ছিলেন দলের কো-চেয়ারম্যান রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এস এম ইয়াসির, সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, সহ-সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম শাফি, কেন্দ্রীয় নির্বাহী সদস্য লোকমান হোসেন, জাহিদুল ইসলাম ও হাসানুজ্জামান নাজিম প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
পরবর্তী পোস্ট
মন্ত্রণালয়েল নির্দেশে ফিরোজ-পাপাসহ পাঁচ কাউন্সিলরের লুটপাটের তদন্ত আজ

রিলেটেড পোস্ট

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ...

মে ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting