দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:২৬
শ্যামনগরে স্থানীয় অভিযোজন পরিকল্পনা যাচাইকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
খুলনায় গরম কড়াই দিয়ে গৃহকর্মীকে নির্যাতন মামলায় পুলিশ...
নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
সাতক্ষীরায় মানবাধিকার কর্মী সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে সংলাপ
শ্যামনগরে কারিতাসের সেলাই মেশিন ও উপকরণ বিতরণ
নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
ডুমুরিয়ায় আশ্রয়ণ প্রকল্পে ধ্বংসের মুখে শতাধিক পরিবার
সাতক্ষীরায় ঘূর্ণিঝড়কালীন স্বাস্থ্যঝুঁকি বিষয়ক মহড়া অনুষ্ঠিত
যৌন হয়রানির অভিযোগে খুবি শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ
নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কলারোয়া

কলারোয়ায় কলেজ শিক্ষকদের সাথে নৌকার প্রার্থী স্বপনের মতবিনিময়

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ২৫, ২০২৩
ডিসেম্বর ২৫, ২০২৩ ০ কমেন্ট 364 ভিউস

কলারোয়া ব্যুরো: কলারোয়ায় কলেজ শিক্ষকদের সাথে সাথে সৌজন্য মতবিনিময় করেছেন আওয়ামী লীগ মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন। সোমবার সকাল ১০টায় কলারোয়া শেখ আমানুল্লাহ কলেজ ডিগ্রি কলেজ চত্বরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলার সকল কলেজের অধ্যক্ষ ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, আমি শিক্ষক পরিবারের সদস্য হিসেবে আপনাদের মাঝে এসেছি। আমি আপনাদের কারও ভাই, কারও বন্ধু। আপনাদের সাথে মিলেমিশে আজীবন থাকতে চাই। এলাকার শিক্ষা বিস্তারে তিনি অতীতের মতো সকল সময় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসেবে সকলের দোয়া ও আন্তরিক সমর্থন কামনা করেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেখ আমানুল্লাহ কলেজ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুতিয়া খাতুন, উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, কাজীরহাট কলেজের অধ্যক্ষ এসএম সহিদুল আলম, বোয়ালিয়া শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন, সোনারবাংলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনজুয়ারা খাতুন, হাজী নাছিরউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউর রহমান মুকুল, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ মাহবুবর রহমান, শিক্ষানুরাগী অ্যাড. শেখ কামাল রেজা, সহকারী অধ্যাপক ইউনুস আলিসহ সম্মানিত কলেজ শিক্ষক মন্ডলী। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রভাষক রফিকুল ইসলাম। এছাড়া সোমবার সকাল থেকে কলারোয়া পৌর শহরে নৌকা প্রতীকের সমর্থনে লিফলেট বিতরণ করেন কলারোয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি শিক্ষক দীফক শেঠ, সমাজসেবক আবু নাসির ডিটু, সহকারী অধ্যাপক ইউনুস আলি, সাংবাদিক শেখ তারিকুল ইসলাম, মাস্টার আমজাদ হোসেন, আরিফ চৌধুরী, উচ্ছ্বাস প্রমুখ। এদিকে সোমবার বিকেলে কলারোয়া পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে তুলসীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় নৌকায় ভোট চেয়ে বক্তব্য দেন পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান, শিক্ষানুরাগী অ্যাড. শেখ কামাল রেজা, সহকারী অধ্যাপক ইউনুস আলি, রনজিত ঘোষ প্রমুখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা ১ আসনে জাতীয় পার্টির এমপি প্রার্থী সৈয়দ দিদার বখত্’র নির্বাচনী গণসংযোগ ও পথ সভায় ভোটার ও সমর্থকদের গণজোয়ার
পরবর্তী পোস্ট
নৌকায় ভোট না দিলে হাত-পা ভাঙ্গার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী দারার

রিলেটেড পোস্ট

কলারোয়ায় কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময়

জুন ১৮, ২০২৬

কলারোয়ায় ক্রীড়া সংগঠকদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বজ্রপাতে যুবক নিহত

জুন ১৩, ২০২৬

কলারোয়ায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জুন ১৩, ২০২৬

মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান : জেলা...

জুন ১০, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে ১৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

জুন ৯, ২০২৬

সরকারী আদেশ উপেক্ষা করে কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর...

জুন ৯, ২০২৬

কলারোয়ায় সর্বস্তরের মানুষের ভালবাসায় সিক্ত হলেন-হাবিব

জুন ৫, ২০২৬

জেলা পরিষদের প্রশাসক হাবিবকে প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা

জুন ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting