দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ১০:২৬
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ঋণ দেওয়ার নামে ব্যাংক কর্মকর্তার ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ২৯, ২০২৩
অক্টোবর ২৯, ২০২৩ ০ কমেন্ট 334 ভিউস

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা লোন পাইয়ে দেওয়ার নামে ২০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক ব্যাংক কর্মকর্তার নামে। অগ্রণী ব্যাংকের সাতক্ষীরা শাখার জুনিয়র কর্মকর্তা আব্দুর রহমানের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। তথ্যানুসন্ধানে জানা যায়, মেসার্স রোজি এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী সিদ্দিকুর রহমানকে অগ্রণী ব্যাংকের সাতক্ষীরা শাখা থেকে পাঁচ কোটি টাকা লোন পাইয়ে দেওয়ার জন্য ২৫ লক্ষ টাকা ঘুষ দাবি করেন অগ্রণী ব্যাংক সাতক্ষীরা শাখার কর্মকর্তা আব্দুর রহমান আমান। ব্যবসায়িক টাকার প্রয়োজনে সিদ্দিকুর রহমান তার নিজস্ব জমির দলিল, পিঠ দলিল, খাজনা দাখিলা, ট্রেড লাইসেন্স, ভ্যাট রেজিস্ট্রেশন, ব্যাংক একাউন্টের চেক, এনআইডি ফটোকপিসহ বন্ধকী ঋণের জন্য প্রয়োজনীয় দলিলপত্রাদি ও আব্দুর রহমানের দাবীকৃত ২৫ লক্ষ টাকার মধ্যে ২০ লক্ষ টাকা আব্দুর রহমানের কাছে দেন। এরপর আরেক দফায় সাতচল্লিশ হাজার টাকা গ্রহণের পরও ব্যবসায়ী ছিদ্দিকুর রহমানের কাছে আবারও ২০ লাখ টাকা দাবি করে অগ্রণী ব্যাংকের জুনিয়র কর্মকর্তা আব্দুর রহমান। অভিযোগ করে ব্যবসায়ী সিদ্দিকুর রহমান জানান, ৫ কোটি টাকার লোন পাইয়ে দেওয়ার নামে আমার জমি জমার সকল বৈধ দলিলপত্রাদি ও নগদ ২০ লাখ টাকা হাতে পেয়ে আরো বেপরোয়া হয় আব্দুর রহমান। তিনি জমির দলিল পত্র ও আমার চেক আটকে রেখে আবারো ২০ লাখ টাকা দাবি করেন। আমি টাকা দিতে অপারগতা জানিয়ে আমার জমি জায়গার দলিলপত্রাদি, চেক ও টাকা ফেরত চাইলে তিনি আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করছেন। তবে এ সকল অভিযোগের বিষয়ে মুঠো ফোনে জানতে চাইলে কথা বলতে রাজি হননি অগ্রণী ব্যাংক সাতক্ষীরা শাখার জুনিয়র কর্মকর্তা আব্দুর রহমান আমান। জুনিয়র অফিসার আব্দুর রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয়ে অগ্রণী ব্যাংক সাতক্ষীরা শাখার এজিএম মোহাম্মদ জিল্লুর রহমান জানান, আমি এ সকল অভিযোগের বিষয়ে জানিনা। তবে যতদূর জানি আব্দুর রহমান সৎ ছেলে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সরকারি কেবিএ কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন ফেরদৌসী পপী
পরবর্তী পোস্ট
জেলায় বিএনপি জামায়াতের ৪৩ নেতাকমী গ্রেপ্তার

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting