দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৬:৫৩
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...
তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন
দেবহাটার গণ্ডি পেরিয়ে ফেয়ার মিশনের আন্তর্জাতিক যাত্রা
সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
তালা

তালায় সরকারী বালিকা বিদ্যালয়ের শিক্ষক গওছুল কবীরের বিরুদ্ধে নানান অভিযোগ

কর্তৃক kobirubel.satnadee অক্টোবর ১৬, ২০২৩
অক্টোবর ১৬, ২০২৩ ০ কমেন্ট 297 ভিউস

নজরুল ইসলাম, তালা: তালায় শহীদ আলী আহম্দ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মো: গওছুল কবীরের বিরুদ্ধে শিক্ষার্থীদের অশালীন আচারণ ও কুপ্রস্তাব দেওয়ায় অভিযোগ উপজেলা নির্বাহী অফিসারের কাছে দায়ের করার প্রেক্ষিতে তদন্ত অনুষ্ঠিত হয়েছে। এমন একটি অভিযোগ গত ৩ অক্টোবার উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক কাকলী রাণী,পবন কুমার সরকার, উত্তম দাস আরও অনেকে উপজেলা নির্বাহী অফিসাররের কাছে দায়ের করেন। অভিযোগের বিষয় জানাযায়, তালায় শহীদ আলী আহম্দ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মো: গওছুল কবীর দীর্ঘদিন যাবত স্কুলের কোমলমতি ছাত্রীদের সাথে অশালীন আচরণ ও কুপ্রস্তাব দিয়ে আসছে। ৮ম শ্রেণিতে পড়ুয়া মেয়েরা সহ একাধিক শ্রেণীর মেয়েরা গওছুল কবীরের নিকট প্রাইভেট পড়েন। সেকারণে আনুমানিক ০২ মাস পূর্বে ৭ম শ্রেণির শিক্ষার্থীরা প্রাইভেট পড়তে গেলে ৮ম শ্রেণীর শিক্ষার্থী কবিতা(ছদ্মনাম) সহিত শিক্ষক গওছুল কবীর অনৈতিক কাজে লিপ্ত থাকা অবস্থায় মেয়েরা দেখে ফেলেন। পরবর্তী শিক্ষক গওছুল কবীর সকল ছাত্রীদের বিভিন্ন ধরণের হুমকিদিয়ে বলেন,কোথাও বলিলে তোদেরকে পরীক্ষায় ফেল করিয়ে দিব। তাছাড়াও ওই শিক্ষক বিভিন্ন সময় ছাত্রীদের বিভিন্ন প্রকার কুপ্রস্তাব দিয়ে আসছিল।

সম্প্রতি শিক্ষক গওছুল কবীর এক ছাত্রীর সাথে অশালীন আচরণ করে এবং বলে তার কাউকে বলিলে তাদেরকে পরীক্ষায় ফেল করিয়ে দেবে। সেকারণে কোমলমতি শিক্ষার্থীরা আতংকের মধ্য দিনযাপন করছে। লোকলজ্জা ও ভয়ের কারণে ছোট ছোট শিক্ষার্থীরা কোথাও কিছু বলতে সাহস পায় না। উক্ত অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি ঘটন করে বিষয়টি সর্ম্পকে তদন্ত করতে নির্দেশ প্রদান করেন।
তদন্ত কর্মকর্তা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহান, উপজেলা সমাজসেবা অফিসার সুমনা শারমিন, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী কৌশিক রায় ১৫ ই অক্টোবার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস রুমে তদন্ত বৈঠক বসান।
এসময় অভিযোগকারী অভিভাবকরাসহ ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সমনীতা রানী অথৈ, তৃঞ্চা দাশ,প্রিয়ন্তী সরকার হাজির হয়ে তাদের সাথে অশালীন আচারণের বিষয় অবহিত করেন। উক্ত সময়ও ওই শিক্ষক গওছুল কবীর শিক্ষার্থীদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করাসহ উপস্থিত সাংবাদিকদের সহিত অসদাচরণ করেন।
অভিযোগকারী অভিভাবকরা জানান, কোমলমতি শিক্ষার্থীদের পিতা-মাতার পরে নিরপদ স্থান হলো তাদের শিক্ষক। আর সেই শিক্ষক যদি তার ছাত্রীদের সাথে অশালীন আচারণ ও কুপ্রস্তাব প্রদান করেন তাহলে এসকল ছাত্রীরা নিরাপদ কোথায় ? আমরা ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শান্তির দাবি করছি।
অভিযুক্ত শিক্ষক গওছুল কবীর এবিষয়ে বলেন, শহীদ আলী আহম্দ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, সহকারী শিক্ষক মুক্তি রানী ঘোষসহ কয়েকজ শিক্ষকরা মিলে আমার বিরুদ্ধে সম্পুর্ণ মিথ্যা ও সাজানো একটি অভিযোগ অভিভাবক ও ছাত্রীদের ভুল বুঝিয়ে দায়ের করেছেন। আমি এমন অভিযোগে দোষী না।
তদন্ত কর্মকর্তা নাজমুন নাহার জানান, অভিযোগ কারী অভিভাবক ও ছাত্রীদের সাথে শোনাবোঝা ও অভিযুক্ত শিক্ষক গওছুল কবীরকে জিঙ্গাসাবাদ করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হলে তদন্ত রিপোর্ট উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দেওয়া হবে। সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
১২৩ বছর পূর্তি উপলক্ষে তালায় ১২৩ টি প্রতিমা
পরবর্তী পোস্ট
উপকারভোগীদের সরব উপস্থিতিই প্রমাণ করে শেখ হাসিনার সরকার বারবার দরকার: বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

রিলেটেড পোস্ট

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

রাবি শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে ফের গ্রেফতার ব্লাকমেইল চক্রের...

সেপ্টেম্বর ২০, ২০২৬

তালায় ভুল অস্ত্রোপচারে রোগীর মৃত্যুর অভিযোগে সার্জিক্যাল ক্লিনিক...

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালায় মানবতা ফাউন্ডেশনের ২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন

সেপ্টেম্বর ১৯, ২০২৬

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অস্ত্রোপাচারে রোগীর মৃত্যুর অভিযোগ

সেপ্টেম্বর ১৮, ২০২৬

তালায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৭ বস্তা চাল মেম্বারের বাড়ি...

সেপ্টেম্বর ১৭, ২০২৬

তালায় ৫০ শিক্ষার্থী পেলেন শিক্ষা বৃত্তি’

সেপ্টেম্বর ১৫, ২০২৬

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে...

সেপ্টেম্বর ১২, ২০২৬

শত বছরের ঐতিহ্যে আজও সরব খলিষখালীর দুধের হাট

সেপ্টেম্বর ১২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting