সাংবাদিক মাসুদ পারভেজ’র দাদি আর নেই

আব্দুর রহিম, কালিগঞ্জ: সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন এর দাদি ও কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পানিয়া নিবাসী মরহুম সোলায়মান সরদারের স্ত্রী অজিয়া খাতুন সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন (ইন্না লিল্লাহি …রাজিউন)। শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত ২ টার দিকে নিজস্ব বাসভবনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত কারণে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। শুক্রবার বাদ জুম’আ মরুহুমার জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ফিফা রেফারি ও উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু, মৌতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফেরদাউস মোড়ল প্রমুখ।

Recomended

শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায়...

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার...

. কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল...

নিজস্ব প্রতিবেদক: সারাদেশে...

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ...

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ...