দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৩৭
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

চিনি-ফিটকিরি দিয়ে তৈরি হয় মধু, আটক ২

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১১, ২০২৩
সেপ্টেম্বর ১১, ২০২৩ ০ কমেন্ট 416 ভিউস

মেহেদী হাসান, খুলনা: খুলনায় পানির সঙ্গে চিনি-ফিটকিরি ও কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হয় ভেজাল মধু। পরে তা খাঁটি বলে চড়াদামে বিক্রি করা হয় সাধারণ ভোক্তার কাছে। এমন একটি ভেজাল মধু তৈরির কারখানায় অভিযান চালায় কেএমপি’র গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে নগরীর খালিশপুরস্থ কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন উপ-পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান, বিপিএম। তিনি বলেন, সোমবার দুপুরে নগরীর আড়ংঘাটা থানাধীন সিটি বাইপাস সড়কের আকমানের মোড়স্থ বাইতুশ শরিফ জামে মসজিদের পূর্ব পাশে জনৈক অপু সাহেবের টিনসেড বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল মধু ও মধু তৈরীর সরঞ্জামসহ দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আব্দুর রশিদ ওরফে চিনি রশিদের ছেলে মোঃ আশরাফুল ইসলাম রিপন (৩৪) ও শেখ মুজিবর রহমানের ছেলে শেখ শাহরিয়ার মাসুদ (৩৮)। এসময় সেখান থেকে- ১০৫ কেজি ভেজাল মধু, ১টি হলুদ রংয়ের প্লাস্টিকের তৈরি ড্রামে রক্ষিত চিনির সিরা, ২ লিটারের পানির বোতলে রক্ষিত জালানো মধু যা রং হিসেবে মধু তৈরিতে ব্যবহৃত হয়, সাদা প্লাস্টিকের কৌটায় রক্ষিত ফিটকিরি চূর্ণ, ১টি সাদা প্লাস্টিকের বস্তায় রক্ষিত চিনি, ১ টি প্লাস্টিকের পানির জার, ১ টি নীল রংয়ের প্লাস্টিকের অর্ধেক ড্রাম, ১ টি এক বার্নার বিশিষ্ট গ্যাসের চুলা, ১ টি গ্যাস সিলিন্ডার, ১ টি ডিজিটাল পরিমাপক যন্ত্র, প্লাস্টিকের তৈরি নীল কর্কযুক্ত সাদা রংয়ের বোতল, কাঁচের তৈরি বোয়েম, সাদা রংয়ের প্লাস্টিকের তৈরি ছোট কৌটা, সাদা কর্কযুক্ত প্লাস্টিকের ছোট বোতল, ১টি সবুজ রংয়ের প্লাস্টিকের তৈরি মধু ঢালার পাত্র, কালো জিরা ফুলের মধু লেখা স্টিকার উদ্ধার করা হয়। মধু তৈরির প্রক্রিয়া সম্পর্কে উপ-পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান বলেন, অভিযানকালে জানা যায় ঐ প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী এই ভেজাল মধু তৈরির জন্য তারা প্রথমে চিনি, ফিটকিরি, কেমিক্যাল গ্লূকোজ ও অন্যান্য সরঞ্জাম চুলায় ফুটিয়ে নেয়। তারপর ঐ মিশ্রন ঠান্ডা হলে তাতে সামান্য পরিমান মধু মেশানো হয় মধুর ফ্লেভার আনার জন্য এরপর উক্ত মিশ্রন বোতলজাত করে তার গায়ে ‘অর্গানিক বিডি’র’ লেবেল লাগিয়ে বাজারজাত করা হয়। এভাবেই তৈরি হয়ে যায় সুন্দরবনের খাঁটি মধু। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত মোঃ আশরাফুল ইসলাম রিপন এর বিরুদ্ধে ০২ টি মামলা এবং শেখ শাহরিয়ার মাসু এর বিরুদ্ধে ০১ টি মামলা রয়েছে। তাদেরকে বিরুদ্ধে আড়ংঘাটা থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কালিগঞ্জে যুবলীগ নেতার উপরে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
পরবর্তী পোস্ট
কলারোয়ায় গ্রীস্মকালীল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

রিলেটেড পোস্ট

৪ হাজার ২৬১ কোটির রেলপথ, গন্তব্যে ছুটছে মাত্র...

সেপ্টেম্বর ২৮, ২০২৬

খুলনা মেডিকেলে বিভাগীয় প্রধান নিয়োগের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতি

সেপ্টেম্বর ২৬, ২০২৬

ডাম্পিং গ্রাউন্ড না থাকায় গ্যারেজে পড়ে নষ্ট কোটি...

সেপ্টেম্বর ২৪, ২০২৬

ভৈরবের ভাঙনে ঘরহারা মানুষ, এবার মেয়েদের বিয়েতেও বাধা

সেপ্টেম্বর ২৩, ২০২৬

ভাত চুরির অভিযোগ থেকে আজমুলের মৃত্যু: ৬০ ঘণ্টা...

সেপ্টেম্বর ২১, ২০২৬

সেপ্টেম্বর ১৪, ২০২৬

সরকারি সরবরাহে ওষুধ, তবু বাইরে থেকে কিনছেন রোগীরা

সেপ্টেম্বর ৮, ২০২৬

খুমেকের ক্যান্টিনে ‘অদৃশ্য’ হাত, মিলছে না মালিকের হদিস

সেপ্টেম্বর ৭, ২০২৬

খুলনায় ডাবের দামে পুড়ছে পকেট

সেপ্টেম্বর ৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting