দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ৩:৩২
খাজরায় নিজ অর্থায়নে চেয়ারম্যান প্রার্থী মাহবুবুর রহমানের রাস্তা...
খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ব্যাপক ফাটল, প্লাবনের শঙ্কায় খাজরা...
শ্যামনগরে জমি বিরোধে পাল্টা সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ...
দেবহাটা সীমান্তে র‍্যাবের অভিযানে ১৮৯ বোতল কোরেক্সসহ এক...
কালিগঞ্জের তালতলা-কালিকাপুর সড়ক চলাচলের অনুপযোগী:-
শ্যামনগরে গলায় ফাঁস দিয়ে দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যু,...
আশাশুনির নওয়াপাড়ায় বেতনা নদীর ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল
কুলিয়া কাঁচা বাজার উচ্ছেদকৃত মসজিদটি পুনরায় নির্মাণে এডহক...
খাজরা ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১৫ দফা উন্নয়ন অঙ্গীকার...
বৃক্ষরোপন প্রকল্পে দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর কৃষি কর্মকর্তা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খুলনা

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকির ওপর জোর

কর্তৃক kobirubel.satnadee সেপ্টেম্বর ১১, ২০২৩
সেপ্টেম্বর ১১, ২০২৩ ০ কমেন্ট 345 ভিউস

মেহেদী হাসান, খুলনা: খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের সভা সোমবার সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, পুলিশ মানুষের জন্য কাজ করে, মানুষকে সাথে নিয়ে কাজ করে। সাধারণ মানুষ তাদের চারপাশে ঘটা অপরাধ ও অপরাধী তথ্য পুলিশকে জানালে সমাজ থেকে অপরাধমূলক কার্মকান্ড দূর করতে পুলিশ আরও কার্যকর অবদান রাখতে পারবে। আসন্ন দুর্গাপূজা ও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা প্রতিরোধে পুলিশ সজাগ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যেকোন ধরণের গুজব ও অপপ্রচার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। এলাকায় নতুন কাউকে দেখলে তার কার্মকান্ড ও গতিবিধির ওপর প্রতিবেশিদের নজর রাখা প্রয়োজন। সিভিল সার্জন ডা. মো. সবিজুর রহমান বলেন, এবছর দেশে ডেঙ্গুরোগের প্রাদুর্ভাব বেশি। সবাই সচেতন না হলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এ রোগের জন্য দায়ী এডিস মশার বংশ বিস্তার রোধ করতে হবে। খুলনা শহরে নির্মাণাধীন ভবনগুলোয় পরিষ্কার পানি জমে থাকতে দেখা যাচ্ছে। যেখানে এডিস মশা বংশ বিস্তার করতে পারে। তিনি আরও বলেন, ডেঙ্গুজ্বর উপশমে ডাবের পানি পান করার কোন উল্লেখযোগ্য ভূমিকা নেই। জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কামড়ানো রোগীদের চিকিৎসার জন্য অ্যান্টিভেনম এক সপ্তাহের মাধ্যে পৌঁছে যাবে।
কেএমপি অতিরিক্ত উপপুলিশ কমিশনার সোনালী সেন বলেন, মেট্রোপলিটন এলাকায় মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান চলছে। ফলে সম্প্রতি মাদকদ্রব্য আটকের পরিমান বেড়েছে। সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে মেট্রোপলিটন এলাকায় পুলিশের স্থায়ী চেকপোস্ট ও মোবাইল প্যাট্রোল চলমান রয়েছে। আসন্ন দুর্গাপূজার সময় অপরাধ প্রবণতা ও যানজট নিয়ন্ত্রণে মেট্রোপলিটন পুলিশের বিশেষ পরিকল্পনা থাকবে। এছাড়া অনলাইন জুয়া বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মাদক সংশ্লিষ্ট মামলার বিচার ত্বরান্বিত করতে যথাসময়ে সাক্ষ্য-প্রমান হাজিরে ব্যবস্থা নেয়া প্রয়োজন। সমাজে মাদকের বিস্তাররোধে পারিবরিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। আসন্ন দুর্গাপূজার সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিরোধে সকল পূজা মন্ডপে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের ওপর জোর দিতে হবে। পূজাম-পের বিদ্যুৎ সংযোগ নিরাপদ হতে হবে, যাতে কোন দুর্ঘটনা না ঘটে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণে বাজার তদারকি বৃদ্ধি করা প্রয়োজন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা সভায় বিগত মাসে খুলনা জেলা ও মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। খুলনা জেলা অধিক্ষেত্রে বিগত আগস্ট মাসে ১৬৯টি মামলা দায়ের হয়েছে, যা বিগত জুলাই মাসে দায়ের হওয়া মামলা সংখ্যার চেয়ে ৩৪টি কম। খুলনা মহানগরী অধিক্ষেত্রে আগস্ট মাসে ২০৪টি মামলা দায়ের হয়েছে, যা বিগত জুলাই মাসে দায়ের হওয়া মামলার চেয়ে ২৮টি বেশি। সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বেনাপোলে ফেন্সিডিলসহ একজন গ্রেপ্তার
পরবর্তী পোস্ট
ডুমুরিয়ায় স্কুল শিক্ষার্থীদের তরুণ্যের জ্ঞান মেলা

রিলেটেড পোস্ট

পাইকগাছায় কাঁচা রাস্তা ও জরাজীর্ণ কালভার্টে আটকা হাজারো...

জুলাই ৭, ২০২৬

শতবর্ষী বিদ্যালয়ে ঝুঁকির মধ্যে পাঠদান, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা

জুলাই ৬, ২০২৬

খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

জুলাই ৬, ২০২৬

ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম

জুলাই ৫, ২০২৬

ঘেরঞ্চলের চাষিরা অবৈধ-রুগ্ন ভেনামী চিংড়ি পোনার কবলে

জুলাই ৪, ২০২৬

ডুমুরিয়ায় ট্রাকের ধাক্কায় তালার যুবক নিহত, আহত ১

জুলাই ৪, ২০২৬

খুলনায় দশম শ্রেণির ছাত্রীকে গুলি

জুলাই ৩, ২০২৬

 খুলনা-সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে অবৈধ ভেনামী চিংড়ি পোনায়...

জুলাই ২, ২০২৬

পাইকগাছা পৌরসভার ৫২ কোটি ১৯ লক্ষ টাকার বাজেট...

জুন ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting