দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি | রাত ৪:২৬
কালিগঞ্জে খাল ব্যবস্থাপনা ধ্বংস, অচল পানি নিষ্কাশন ব্যবস্থা
কালিগঞ্জে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে...
কালিগঞ্জে পাউবোর জমিতে পাল্টা পাল্টি অভিযোগ: জলাশয় ইজারার...
ফেয়ার মিশনের নতুন সদস্যদের ক্যাটারিং বিষয়ে প্রশিক্ষন প্রদান
এম.পি গাজী নজরুল বহিস্কার ,শূন্য আসনে নির্বাচন
ভিডিওকাণ্ডে এমপি বহিষ্কারে সাতক্ষীরায় মিষ্টি বিতরণ, শাস্তি চান...
কালিগঞ্জে সরকারি কাজে বাধা দেওয়ায় ১ ব্যক্তিকে ৬...
‘তেল সংকট হবে’ গুজবে আগাম জ্বালানি সংগ্রহে শ্যামনগরবাসী
দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...
সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রশিবিরের‘শহীদ আসিফ পাঠাগার’-এর বই সমৃদ্ধকরণ...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

ভাদড়ায় শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলায় টাইবেকারে ভাঁড়ুখালি প্রগতি সংঘ চ্যাম্পিয়ন

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৮, ২০২৩
আগস্ট ১৮, ২০২৩ ০ কমেন্ট 361 ভিউস

সাতনদী ডেস্ক: শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) সদরের কুশখালী ইউনিয়নের ভাদড়া ফুটবল মাঠে ভাদড়া বাউকোলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে ভাদড়া সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার রুহুল কুদ্দুস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জাহিরুল আলম টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. আব্দুর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী মো. মিজানুর রহমান, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, কুশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাইজুল ইসলাম ও আওয়ামী লীগ নেতা আমিনুল হাসান রাসেল প্রমুখ। শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় ভাদড়া বাউকোলা স্পোর্টিং ক্লাব বনাম ভাঁড়ুখালি প্রগতি সংঘ। খেলার নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা পায়নি। ফলে খেলা রুপ নেয় টাইবেকারে। টাইবেকারে ভাদড়া বাউকোলা স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলে পরাজিত করে ভাঁড়ুখালি প্রগতি সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলার রেফারির দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান আসাদ, সরকারি রেফারির দায়িত্ব পালন করেন আবুল কাশেম বাবুর আলী ও মো. মনিরুজ্জামান মনি। ভাদড়া ফুটবল মাঠে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলায় কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকরা উপস্থিত থেকে খেলাটি উপভোগ করে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বেনাপোলে পিস্তলসহ যুবক আটক
পরবর্তী পোস্ট
নির্বাচন অফিসারকে রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবীতে বাংলাদেশ কংগ্রেসের মানববন্ধন

রিলেটেড পোস্ট

ভিডিওকাণ্ডে এমপি বহিষ্কারে সাতক্ষীরায় মিষ্টি বিতরণ, শাস্তি চান...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরায় আইসক্রিম ফ্যাক্টরী ও কনফেকশনারিতে ভোক্তা-অধিকারের অভিযান ২৯,৫০০...

জুলাই ২২, ২০২৬

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা পুলিশ কর্মকর্তা কামালের

জুলাই ২১, ২০২৬

সাতক্ষীরায় ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার

জুলাই ২০, ২০২৬

সাতক্ষীরায় হৃদরোগে আক্রান্ত হয়ে আর্জেন্টিনা সমর্থকের মৃত্যু

জুলাই ২০, ২০২৬

চতুর্থ শ্রেনীর কর্মচারী মালেকের ঘরে আলাদিনের চেরাগ

জুলাই ১৬, ২০২৬

তদ্বীরের ঠেলায় চিড়ে চ্যাপ্টা সামেক হাসপাতালের পরিচালক

জুলাই ১৪, ২০২৬

সাতক্ষীরায় ধর্ষিতা শিশুর পাশে বিএনপি নেতা আব্দুর রউফ...

জুলাই ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting