দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১২:৩১
খাজরায় জরাজীর্ন এইচবিবি সড়ক কার্পেটিং নির্মানে সার্ভের কাজ...
আশাশুনিতে ডিসিআর নেয়া জমিতে ঘর নির্মান, সার্ভেয়ারের ঘটনাস্থল...
ইয়ুথনেট গ্লোবাল সাতক্ষীরা টিমের আয়োজনে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক...
আশাশুনিতে জলবায়ু উদ্বাস্তুদের অধিকার রক্ষায় অ্যাডভোকেসি ক্যাম্পেইন
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় শিক্ষার্থীদের বিক্ষোভ
সাতক্ষীরার নলতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
নূরনগরে সড়ক সংস্কারে বেহাল দশা- দেখার কেউ নেই
তালায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শার্শা

খানাখন্দে ভরা সড়কে বাড়ছে ভোগান্তি

কর্তৃক kobirubel.satnadee আগস্ট ১৩, ২০২৩
আগস্ট ১৩, ২০২৩ ০ কমেন্ট 494 ভিউস

যাত্রীদের দুর্ভোগ দেখার কেউ নেই

শার্শা প্রতিবেদক: খানাখন্দে ভরা সড়ক। একটু বৃষ্টি হলেই পানি জমে। গর্তে আটকে পড়ে বিভিন্ন যানের চাকা। চালকসহ সহকারীদের ঠেলে তুলতে হয় গাড়ি। এই পথে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগ দেখার যেন কেউ নেই। যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগুড়ী-কিসমত ইলিশপুর সড়ক এখন খানাখন্দে পরিণত হয়েছে। যানবাহন চলাচলে ঝুঁকিপূর্ণ এই সড়কজুড়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দ। গত কয়েক দিনের টানা বৃষ্টিতে এসব খানাখন্দে পানি জমেছে। ফলে গাড়ি চলাচলের সময় কর্দমাক্ত বালু-পাথর মিশ্রিত জমে থাকা পানির ছিটে নষ্ট হচ্ছে পথচারিদের পোষাক এবং দূষিত হচ্ছে পরিবেশ। শুধু তাই নয়! প্রতিনিয়তই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সরেজমিনে দেখা গেছে, শার্শা উপজেলার বাগুড়ী ডা. মশিউর রহমান মহিলা (ডিগ্রী) কলেজের সামনে থেকে শুরু করে কিসমত ইলিশপুর মিস্ত্রি মোড় পর্যন্ত প্রায় অর্ধ কিলোমিটার সড়কের বিভিন্ন জায়গায় পিচ উঠে গিয়ে খানাখন্দে পরিণত হয়েছে। এতে প্রতিনিয়তই মোটর সাইকেল ও ইজিবাইক দুর্ঘটনা ঘটছে। পরিবহন চালক কামাল হোসেন ও কামরুল ইসলাম জানান, পদ্মা সেতু হওয়ার পর দ্রুত সময়ে যাত্রী পৌছে দিতে হচ্ছে। কিন্তু সড়ক এভাবে ভাঙার কারণে গাড়ি চালাতে বেগ পেতে হয়। এতে সময় ও গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। এছাড়াও বড় ধরনের দুর্ঘটনা ঘটারও শঙ্কা রয়েছে। ইজিবাইক চালক মো. জাহাঙ্গীর হোসেন ও আশরাফুল ইসলাম জানান, সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে যান চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। খানাখন্দে গাড়ির চাকা পরে আটকে যায়। যার কারণে স্বাভাবিক ভাবে গাড়ি চালানো সম্ভব হচ্ছে না, গাড়ির যন্ত্রাংশের চরম ক্ষতি হচ্ছে। স্থানীয়রা জানান, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাতায়াতের একমাত্র সড়ক এটি। সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার যানবাহন চলাচল করে। যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় সড়কের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। এতে যাত্রী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হস্তক্ষেপ কামনা করেচন পথচারী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। যশোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, বিষয়টি আমরা নজরে নিয়েছি, বৃষ্টির কারণে সড়কের কাজ করা সম্ভব হচ্ছে না। বৃষ্টি থেমে গেলে শিঘ্রই ক্ষতিগ্রস্ত সড়ক সংষ্কার করে স্বাভাবিক যান চলাচলের উপযোগী করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বাঁচার জন্য বিধবা ভাতার কার্ড চায় নুরুজাহান
পরবর্তী পোস্ট
সুন্দরবন ইয়ুথ ফ্রেন্ডশীপের ফ্রি মেডিকেল ক্যাম্প

রিলেটেড পোস্ট

কলারোয়ায় নদীপাড়ের মাটিকাটা বন্ধ ও নদী রক্ষার দাবিতে...

জানুয়ারি ৩১, ২০২৫

সাতক্ষীরার কলারোয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

জানুয়ারি ২৯, ২০২৫

কলারোয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন জেলা...

জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়ার রায়টায় যুবদলের কর্মী সমাবেশ

জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিমের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

জানুয়ারি ২১, ২০২৫

দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে, দূর্নীতি মুক্ত নেতৃত্ব দরকার:...

জানুয়ারি ১৭, ২০২৫

কলারোয়ায় স্কাউটস এর ত্রি-বার্ষিক কাউন্সিল

জানুয়ারি ৭, ২০২৫

কলারোয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

জানুয়ারি ২, ২০২৫

অসুস্থ বিএনপি নেতা রইছ উদ্দিনের এনজিও গ্রাম সম্পন্ন

ডিসেম্বর ২৮, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting