দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৯:০৯
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়নির্বাচিত খবর

অধ্যাপক তাহের হত্যা: ফাঁসিতে ঝুলল মহিউদ্দিন ও জাহাঙ্গীর

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৭, ২০২৩
জুলাই ২৭, ২০২৩ ০ কমেন্ট 623 ভিউস

জাতীয় ডেস্ক: ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেয়া হলো মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ও জাহাঙ্গীর আলমকে। বৃহস্পতিবার রাত ১০টা ১ মিনিটে রাজশাহীর কেন্দ্রীয় কারাগারে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় দুই আসামি মহিউদ্দিন ও জাহাঙ্গীরের ফাঁসির প্রস্তুতি চলছিল কয়েকদিন ধরেই। বৃহস্পতিবার সন্ধ্যার পরপরই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ফাঁসি কার্যকরের বিষয়টি চূড়ান্ত হয়ে যায়।
হত্যাকাণ্ডের ১৭ বছর পর সর্বোচ্চ সাজা কার্যকর হলো। ফাঁসির দড়িতে ঝোলা সহযোগী অধ্যাপক ড. মিয়া মোহাম্মদ মহিউদ্দিন ছিলেন অধ্যাপক তাহেরের সহকর্মী। আর জাহাঙ্গীর আলম ছিলেন তাহেরের বাড়ির কেয়ারটেকার। দুই আসামির ফাঁসির পর অধ্যাপক তাহেরের মেয়ে আইনজীবী সেগুফতা তাবাসসুম আহমেদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সন্তোষ প্রকাশ করেছেন।
২০০৬ সালের পহেলা ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারের ম্যানহোল থেকে উদ্ধার করা হয় অধ্যাপক তাহেরের মরদেহ। পরে তার ছেলে বাদী হয়ে মতিহার থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন।

পুলিশ তদন্তে জানতে পারে, পদোন্নতি সংক্রান্ত বিষয়ের জের ধরে নৃশংস হত্যার শিকার হন অধ্যাপক তাহের। ২০০৭ সালের ১৭ মার্চ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
বিচার শেষে ২০০৮ সালের ২২ মে রাজশাহীর দ্রুত বিচার আদালত চার জনকে ফাঁসির আদেশ ও দুজনকে খালাস দেয়। মঙ্গলবার সকালে অধ্যাপক তাহের হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া আসামি জাহাঙ্গীর আলমের ফাঁসি স্থগিতের আবেদন খারিজ করে দেয় আপিল বিভাগ। ওইদিন দুপুরে কারা কর্তৃপক্ষের ডাকে দুই আসামির পরিবারের ৩৫ জন সদস্য তাদের সাথে শেষ দেখা করতে যান। এরপর শুরু হয় ফাঁসির আনুষ্ঠানিকতা। জল্লাদসহ ফাঁসি বাস্তবায়ন প্রক্রিয়ায় জড়িতদের নিয়ে কয়েকদিন ধরেই রাজশাহী কেন্দ্রীয় কারাগারে চলছিল ফাঁসির মহড়া। বৃহস্পতিবার রাতেই দুইজনকে ফাঁসি দেয়া হবে বলে এদিন সন্ধ্যায় নিশ্চিত করেন রাজশাহী কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। রাতে জাহাঙ্গীরের বড় ভাই সোহরাব হোসেন কারাগারে ঢোকেন। ভাইয়ের লাশ গ্রহণ করার জন্য তাকে ডাকা হয়। ডাক পান মহিউদ্দিনের পরিবারের সদস্যও।
রাত ১০ টা ১ মিনিটে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে একসঙ্গে দুজনের ফাঁসি কার্যকর করা হয়। এর আগে তাদের কালিমা পাঠ ও তওবা পড়ান কারা মসজিদের ইমাম মাওলানা মুজাহিদুল ইসলাম। দুজনকে একই মঞ্চে একসঙ্গে দুই আসামির ফাঁসি কার্যকর করা হয়। আসামিদের ফাঁসিতে ঝোলানোর সময় উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ, জেলা সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল জলিল, জেলার নিজামুদ্দিন প্রমূখ।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
গণগ্রেপ্তার বন্ধে পুলিশকে চিঠি বিএনপির
পরবর্তী পোস্ট
বিএনপির মহাসমাবেশ কাল : রাতেই মঞ্চ তৈরির কাজ শুরু

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

সংবাদ প্রকাশের ‘জের’: সাংবাদিককে হুমকি ও চাঁদা দাবির...

জুলাই ২৫, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত ‘টেম্পু’

জুলাই ৫, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting