দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৪৭
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার, পরিবারের...
কালিগঞ্জে ধান-চাল সংগ্রহে কর্মকর্তাদের কোটি টাকা ঘুষ বানিজ্য
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
দেবহাটা

দেবহাটায় কোকাকোলা’র কর্মী’কে পিটিয়ে টাকা ছিনতাই

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১৬, ২০২৩
জুলাই ১৬, ২০২৩ ০ কমেন্ট 391 ভিউস

ওমর ফারুক মুকুল, দেবহাটা: জনপ্রিয় কোমলপানীয় ব্রান্ড কোকাকোলা কোম্পানীর দেবহাটায় কর্মরত সেলস রিপ্রেজেন্টেটিভ (এস.আর) হাবিবুল্যাহ সরদার সাগর (২৪) কে পিটিয়ে জখমের পর ৮৫ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কুলিয়া নতুন বাজার সংলগ্ন এলাকায় এ মারপিট ও ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। আহত সেলস রিপ্রেজেন্টেটিভ হাবিবুল্যাহ সরদার সাগর সদর উপজেলার আলীপুর গ্রামের আব্দুল হান্নান সরদারের ছেলে। বর্তমানে তিনি দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। মারপিটে তার মাথা ফেটে যাওয়ায় ক্ষতস্থানে বেশ কয়েকটি সেলাই দেয়া হয়েছে বলে হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন। এঘটনায় আহত হাবিবুল্যাহ সরদার সাগর বাদি হয়ে মারপিট ও ছিনতাইয়ের নেপথ্যে থাকা কুলিয়া পশ্চিমপাড়ার মহিউদ্দীন আহমেদ লাল্টুর ছেলে সিফাত হোসেন (২৫)’র বিরুদ্ধে দেবহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কোম্পনীর সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেবহাটা উপজেলার বিভিন্ন এলাকায় কোমলপানীয় কোকাকোলা ও স্প্রাইট সরবরাহ দিয়ে আসছিলেন হাবিবুল্যাহ সরদার সাগর। কুলিয়া নতুন বাজার সংলগ্ন লাল্টু পরিবহন কাউন্টার ভ্যারাইটি স্টোরে বিক্রির জন্য কয়েক মাস আগে সেলস রিপ্রেজেন্টেটিভ হাবিবুল্যাহ সরদার সাগরের কাছ থেকে কিছু কোমলপনীয় কেনেন দোকান মালিক সিফাত হোসেন। কিন্তু কোমলপানীয় গুলোর বেশিরভাগ বিক্রি করতে ব্যর্থ হওয়ায় তা সম্প্রতি মেয়াদোত্তীর্ন হয়। কোকাকোলা কোম্পানীর নিয়মানুযায়ী সরবরাহকৃত কোন কোমলপানীয় মেয়াদোত্তীর্ন হলে তা পরিবর্তন করে নতুন কোমলপানীয় দেয়া হয় দোকানীকে। অথচ গত কয়েকদিন ধরে দোকানী সিফাত হোসেন কোকাকোলা’র এস.আর হাবিবুল্যাহ সরদার সাগরের কাছে কোমলপানীয়ের টাকা ফেরত চেয়ে আসছিল। কিন্তু কোম্পানীর নিয়ম ভেঙে টাকা ফেরত দেয়া যাবেনা বরং মেয়াদোত্তীর্ন হওয়া কোমলপানীয়ের পরিবর্তে নতুন কোমলপানীয় সরবরাহ করা বলে বলে এস.আর হাবিবুল্যাহ দোকানী সিফাতকে জানালে তিনি তার ওপর ক্ষিপ্ত হন এবং তাকে আটকে মান অপমান করাসহ টাকা আদায় করে নেয়ার হুমকি দিতে থাকেন। শনিবার দুপুরে মেয়াদ উত্তীর্ণ কোমল পানীয়গুলো পরিবর্তন করতে সিফাতের দোকানে যান এস.আর হাবিবুল্যাহ। এসময় ক্ষুদ্ধ দোকানী সিফাত এস.আর হাবিবুল্যাহকে বেধড়ক পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়াসহ তার কাছে থাকা কোমলপানীয় বিক্রির প্রায় ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে গুরুতর আহতবস্থায় স্থানীয়রা এস.আর হাবিবুল্যাহ সরদার সাগরকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতের স্বজনরা জানায়, পিটিয়ে মাথা ফাটিয়ে নগদ টাকা ছিনতাইয়ের পর ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে অভিযুক্ত দোকানী সিফাত হোসেন ও তার বাবা মহিউদ্দীন আহমেদ লাল্টু নাটকীয়ভাবে তাদের দোকান ভাংচুরের মিথ্যা অভিযোগ এনে এস.আর হাবিবুল্যাহর বিরুদ্ধে দেবহাটা থানায় উল্টো অভিযোগ দায়ের করেছেন। কোন ব্যক্তিকে পিটিয়ে মাথা ফাটানোর পর সে কি দোকান ভাংচুর করতে পারে? প্রশাসনের কাছে এমন প্রশ্নও তোলেন আহতের স্বজনরা। সুষ্ঠু তদন্ত পরবর্তী অভিযুক্তের শাস্তি দাবি করেছেন তারা। দেবহাটা থানার ওসি বাবুল আক্তার বলেন, মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় দু’পক্ষই পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও আশ্বস্থ করেন তিনি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
শ্যামনগরে জলবায়ু ক্ষতিপূরণের দাবীতে নদীর চরে যুব বিক্ষোভ
পরবর্তী পোস্ট
শ্যামনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিলেটেড পোস্ট

দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

জুন ২৯, ২০২৬

দেবহাটায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত

জুন ২৬, ২০২৬

কুলিয়ায় সিএসএল প্রজেক্টের সমাপনী অনুষ্ঠান

জুন ২৫, ২০২৬

বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে স্কাউটের দীক্ষা অনুষ্ঠান

জুন ২৫, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

আলিপুর হইতে কুলিয়া বাজারে সড়কের দুপাশে অ-প্রয়োজনীয় অংশ...

জুন ২৪, ২০২৬

দেবহাটায় ২ দিনব্যাপী ধর্মীয় নেতৃবৃদের ডিজিটাল প্লাটফর্ম গঠন...

জুন ২৪, ২০২৬

 দেবহাটায় ভারতীয় গলদা চিংড়ি রেনু জব্দ, খালে অবমুক্ত

জুন ২৩, ২০২৬

সড়ক সংস্কারে বাঁধা নয়, শুধুমাত্র অপ্রয়োজনীয় অংশ উচ্ছেদ...

জুন ১৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting