দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১০:৪০
ধর্মীয় শিক্ষক না থাকার কারণে দুই শিক্ষা প্রতিষ্ঠানে...
কলারোয়া বিএনপি নেতা তুহিনের সংবাদ সম্মেলন
কালিগঞ্জে মুদি দোকানে আগুন লেগে ব্যাপক ক্ষতি
আশাশুনিতে ঘের লুটপাট অগ্নি সংযোগ ও যুবদল নেতাকে...
আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের...
একটি ফুলের তোড়া
মোটরসাইকেলের ওপর প্রস্তাবিত কর প্রত্যাহারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক...
জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে  শ্যামনগরের আটুলিয়া ইউনিয়ন পরিষদে বাজেট...
মেয়াদ শেষের পথে কেবিএস প্রকল্প, সংসদ সদস্য ও...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

আওয়ামী লীগেরও একদফা ঘোষণা

কর্তৃক kobirubel.satnadee জুলাই ১২, ২০২৩
জুলাই ১২, ২০২৩ ০ কমেন্ট 531 ভিউস

জাতীয় ডেস্ক:

সরকার পতনের এক দফা দাবির পাল্টা ক্ষমতাসীন আওয়ামী লীগও একদফা ঘোষণা করেছে। দলটির একদফা হচ্ছে শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন নয়। নির্বাচন হবে সংবিধান সম্মতভাবে। দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির খবর জানেন? তাদের একদফা জানেন? তাদের একদফা হলো শেখ হাসিনার পদত্যাগ। আমাদেরও দফা একটা। শেখ হাসিনা ছাড়া কোনও নির্বাচন নয়। নির্বাচন শেখ হাসিনার সরকারের আমলেই হবে। শেখ হাসিনাই নেতৃত্ব দেবেন।

বুধবার (১২ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আয়োজিত হয় শান্তি সমাবেশ। সেখানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কাদের। ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

সমাবেশে উপস্থিত দলের নেতাকর্মীদের উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন শেখ হাসিনার সরকারের আমলেই হবে। শেখ হাসিনাই নেতৃত্ব দেবেন, বাংলাদেশের জনগণ যাকে ভালোবাসে, বাংলাদেশের জনগণ যেই নেত্রীর সততাকে পছন্দ করে, যে নেত্রীর উন্নয়নকে পছন্দ করে, পরিশ্রম ও সততাকে পছন্দ করে। যিনি সারা রাত জেগে জেগে মানুষের কথা ভাবেন। রাত দুইটায় ফোন করেও যাকে পাওয়া যাবে। আমাদের এমন নেতা আমরা হারাতে পারি না। তাদের একদফা! আমাদেরও একদফা সংবিধান সম্মত নির্বাচন। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, বিএনপি জানে নির্বাচন হলে তারা হেরে যাবে। শেখ হাসিনার জনপ্রিয়তায় তারা ভেসে যাবে। এজন্যই তারা শেখ হাসিনাকে হিংসা করে, ঘৃণা করে।

বিএনপির ১০ ডিসেম্বরের আল্টিমেটামের প্রতি ইঙ্গিত করে কাদের বলেন, বিএনপি অনেক স্বপ্ন দেখেছিল। আজও কাঁথা-বালিশ নিয়ে অনেক লোক আনার চেষ্টা করেছে। স্বপ্ন একটা। আগেও একটা স্বপ্ন ছিল। ডিসেম্বরের ওই স্বপ্ন গোপীবাগের গরুর হাটে গিয়ে মারা গেছে। ওই স্বপ্ন মরে গেছে। আরেক স্বপ্ন দেখছে, কী স্বপ্ন? শেখ হাসিনার পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার। ওই স্বপ্ন শেষ খবর পাওয়া পর্যন্ত নয়াপল্টনের কাদা পানিয়ে আটকে গেছে। নয়াপল্টনে বর্ষার বৃষ্টির কাদা পানিতে বিএনপির একদফা আটকে গেছে।

দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, বিএনপির বিরুদ্ধে খেলা হবে। মোকাবিলা হবে। মাঠে আছেন, মাঠে থাকবেন। খেলা হবে নির্বাচন পর্যন্ত। মাঠ ছাড়বেন না। যখনই ডাক দেবো, শেখ হাসিনার নির্দেশে তখনই আপনারা মাঠে চলে আসবেন। কোনও অপশক্তির সঙ্গে আপস করবেন না।

ঢাকায় সফররত মার্কিন ও ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের প্রতি ইঙ্গিত করে মন্ত্রী বলেন, কোনও বাধা দেবো না। কাউকে আক্রমণ করতে যাবো না। ঢাকায় আজ বিদেশি বন্ধুরা এসেছেন। তাদের উদ্দেশে বলতে চাই। আপনারা চান ফ্রি ফেয়ার ইলেকশন। আমাদের লক্ষ্যও ফ্রি ফেয়ার ইলেকশন। কিন্তু এই ফ্রি ফেয়ার ইলেকশনকে যারা বাধা দিতে আসবে আমরা তাদের প্রতিহত করবো।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তির ১ দফা ঘোষণা বিএনপির
পরবর্তী পোস্ট
শান্তি সমাবেশে বিশৃঙ্খলা, যা বললেন ওবায়দুল কাদের

রিলেটেড পোস্ট

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মে দিবস: শিকাগো থেকে ঢাকা- শ্রমের মর্যাদা ও...

এপ্রিল ৩০, ২০২৬

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

এপ্রিল ২৮, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting