দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৫৩
অপপ্রচার চালিয়ে শ্যামনগরে এক নারী এনজিও কর্মীকে ফাঁসানোর...
এবার এস এস সিতে হাবিবার সাফল্য
কালিগঞ্জ ডায়াবেটিক হসপিটাল ঘেরাও ও মানববন্ধন
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ

কর্তৃক kobirubel.satnadee জুলাই ৭, ২০২৩
জুলাই ৭, ২০২৩ ০ কমেন্ট 393 ভিউস

অত্যন্ত আনন্দঘন পরিবেশে সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অভিভাবক সমাবেশ- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিসেস জেসমিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও সাতক্ষীরা কালেক্টেরেট স্কুল এন্ড কলেজ এর কার্য নিবাহী পরিষদের সভাপতি মোহাম্মাদ হুমায়ুন কবির । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, (রাজস্ব) সাতক্ষীরা ও অত্র প্রতিষ্ঠানের কার্য নির্বাহী পরিষদের সহ-সভাপতি কাজী আরিফুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো: আব্দুর রাজ্জাক এবং শিক্ষকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন মোঃ রাসেল মাহমুদ। সমাবেশে শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উপাধ্যক্ষ মহোদয় তার শুভেচ্ছা বক্তব্যে জেলা প্রশাসনের সার্বিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন। বিদ্যালয়ের মাধ্যমিক পর্যয়ে নবম ও দশম শ্রেণিতে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদানের অনুমোদন প্রাপ্ত হওয়ায় আগামী বছর হতে শির্ক্ষীরা প্রতিষ্ঠানেরর নিজ নামে এস.এস.সি. পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পাবে বলেও তিনি জানান। বক্তব্য শেষে সকলকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন। সমাবেশে বিশেষ অতিথি কাজী আরিফুর রহমান স্যার অভিভাবকদের উদ্দেশ্যে সারগর্ভ বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের পাঠদানের ব্যপারে সকল অভিভাবকের সাথে শান্তিপূর্ণ ভাবে মত বিনিময় করেন। প্রধান অতিথি মোহাম্মাদ হুমায়ুন কবির  বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তাঁর আন্তরিক প্রচেষ্টার প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিষ্ঠানের সভাপতি ও জেলা প্রশাসক মহোদয় স্কুলের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি কলেজ শাখা চালু করার আশাবাদ প্রকাশ করেন। এজন্য নতুন ক্যাম্পাসের কথা উল্লেখ করে ৪ একর জমি প্রাপ্তির সুখবর প্রদান করেন। প্রতিষ্ঠানের কর্যক্রমকে এগিয়ে নিতে তিনি শিক্ষকমণ্ডলী ও সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। সমাবেশ শেষে সভাপতি মিসেস জেসমিন জাহান প্রতিষ্ঠানকে একটি ডিজিটাল প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গিকার ব্যক্তপূর্বক সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ঐতিহ্যবাহী পি.কে ক্লাব সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটির মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী
পরবর্তী পোস্ট
পৈত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting