দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:২৩
সাতক্ষীরায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ৩৩ বিজিবি’র ত্রাণ বিতরণ
আশাশুনির আনুলিয়ায় ওয়াইফাই লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট...
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা জলাবদ্ধতা নিরসনে...
সাতক্ষীরায় ব্যবসায়ী আতাহার রহমানের দাফন সম্পন্ন
সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...
মাদক-চোরাচালানে জিরো টলারেন্স ঘোষণা খুলনা রেজ্ঞ ডিআইজির
পারুলিয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা উপলক্ষ্যে আলোচনা সভা
কালিগঞ্জের জাকির হোসেন দ্রুততম মানব হবার গৌরব অর্জন
সাতক্ষীরায় কাঁচাবাজারে আগুন, বিপকে নিম্ন আয়ের মানুষ
কালিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পত্রিকা পরিবেশক আহত
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আশাশুনিনির্বাচিত খবররাজনীতি

ক্ষমতার অপব্যবহার করে বাড়ির ছাদে সরকারি সোলার প্যানেল ও স্ট্রীট লাইট

কর্তৃক SK Ferdous মে ২৫, ২০২৩
মে ২৫, ২০২৩ ০ কমেন্ট 1946 ভিউস

আশাশুনি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শম্ভুর বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অন্যতম স্লোগান হচ্ছে গ্রাম হবে শহর। এজন্য অসহায় নেতা কর্মীদের বাড়িতে সৌর বিদ্যুৎ দেওয়ার পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, কররস্থান মোড় ও শ্মশান ঘাটের জন্য প্রতি বছর অসংখ্য সোলার স্ট্রীট লাইট স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। আশাশুনি উপজেলার জন্য বরাদ্দকৃত সোলার স্ট্রীট লাইটের একটি বড় অংশ অন্য ইউনিয়নকে বঞ্চিত করে আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভু চরণ মণ্ডল তার নিজের ইউনিয়ন শোভনালীতে অসংখ্য বেশি স্ট্রীট লাইট স্থাপন করেন। তার পছন্দের মানুষের বাড়ির সামনে থেকে শুরু করে যেখানে কোন গণ-মানুষের চলাচল নেই সেখানেও স্থাপন করা হয়েছে। এছাড়াও তিনি তার গ্রামের বাড়ি মজগুর খালিতে বাড়ির ছাঁদে ১০০ শক্তির ৮ টি সোলার প্যানেল বসানো আছে, যার ছবি দৈনিক সাতনদী পত্রিকার হাতে এসেছে। শুধু তাই নয়, তার গ্রামের বাড়ির উঠানে ও তার থেকে ৫০০ ফুট সামনে আরো একটি স্ট্রীট লাইট স্থাপন করেছেন সম্পূর্ণ ক্ষমতায় অপ্রব্যবহার করে। এছাড়াও তিনি গত কয়েক বছর আগে বদরতলা বাজারে কয়েকটি দোকান ও বদরতলা কলেজের পিছনে কয়েক বিঘা জমি ক্রয় করে নতুন বাংলো বানিয়েছেন বলে তিনি নিজেই গল্প করে থাকেন। বদরতলা বাজারে কয়েকটি দোকান মৎস্য আড়ত হিসেবে তার ভাইপোদের দিয়ে ব্যবসা করেন এবং তার পাশে একটি নিজের কার্যালয় বানিয়ে সেখানেও সরকারের এই সোলার স্ট্রীট লাইট স্থাপন করেন নিজের ক্ষমতার দাপট দেখানোর জন্য। বদরতলা বাজার থেকে কাটাখালীতে গত দুই বছর আগে একটা বাড়িসহ ঘের ক্রয় করেন। সেই ঘেরের বাসার সামনেও সোলার স্ট্রীট লাইট স্থাপন করেছেন তিনি। অথচ আশাশুনি উপজেলার অসংখ্য খেয়াঘাট ও গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে স্ট্রীট লাইট নাই বলে অনেকে আপসোস করেন। বিছট, গোরালী, কোলা, কাকবুশিয়া, চেউটিয়া, পুইজালা, বলাবাড়িয়াতে অসংখ্য খেয়াঘাট আছে, যেখান থেকে অসংখ্য মানুষ রাতে নৌকা যোগে পার হয়ে যাতায়াত করেন উপজেলার বিভিন্ন স্থানে। কিন্তু শম্ভুর একক আধিপত্যের কারণে শোভনালী ইউনিয়নে অপ্রয়োজনীয় স্থানে সোলার স্ট্রীট লাইট স্থাপন করার কারণে গুরুত্বপূর্ণ স্থান বাদ পড়ে যাচ্ছে বলে তৃণমূল নেতাকর্মী অসন্তোষ প্রকাশ করেছেন। এছাড়াও সরকারি টিউবওয়েল ও ৩ হাজার লিটারের সুপেয় পানির ট্যাংকি নিয়ে অভিযোগের শেষ নাই। সে তার ইউনিয়ন বেশি টিউবওয়েল ও ট্যাংকি নেওয়ার কারণে আশাশুনির উপকূলে যেখানে পানির জন্য হাহাকার সেখানে এগুলো পাচ্ছে না। আশাশুনি উপজেলার এক আওয়ামী লীগ নেতা ও কয়েক বার নির্বাচিত চেয়ারম্যান বলেন যে শম্ভু যদি এগুলো সরকারি যে খরচ সেটা নিয়ে যদি তার ইউনিয়নে বণ্টন করতেন তাহলে সে হয়তো সদ্য ইউপি নির্বাচনে কিছু সংখ্যক ভোট পেতো, কিন্তু সেটা না করে ট্যাংকি ৫ হাজার টাকা ও সরকারি টিউবওয়েল জন প্রতি ১২ হাজার থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন। এজন্য সদ্য ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেয়েও নেতা কর্মীদের অসন্তোষের মুখে পড়ে অনেক ভোট কম পেয়েছেন। তাছাড়া প্রতাপনগর ইউনিয়নে চেয়ারম্যান ও ঐ ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেনকে বাদ দিয়ে গত দেড় বছর আগে শম্ভুর সাথে সেই সময়ে পরিচিত হওয়া মিলন বিশ্বাসের দিয়ে ১৭ টি টিউবওয়েল বিক্রি করে ঐ এলাকায়। এই বিষয় নিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শম্ভু চরণ মণ্ডলের সাথে সেই সময়ে শেখ জাকির হোসেনের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যায় বলে জানিয়েছেন অনেকে। আশাশুনি উপজেলা এক যুবলীগ নেতা আক্ষেপ করে বলেছেন যে, আমাকে তিন বছর আগে একটি ট্যাংকি দিবে বলে জানান। পরবর্তীতে যখন তার কাছে ৫ হাজার টাকা জমা দিতে বলেন তখন আমার মন খারাপ হয়ে যায়।” সেই যুবলীগ নেতা জনস্বার্থ প্রকৌশল অধিদপ্তর থেকে জানতে পারে যে, সরকারি অফিসে মাত্র ১৬ শ টাকা জমা দেওয়া লাগে, বাকিটা শম্ভুর পকেটে চলে যায়। এ বিষয়ে শম্ভু চরণ বলেন, আমি এগুলা রুহুল হক স্যারের কাছ থেকে চেয়ে নিয়েছি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দুর্ধর্ষ শিবির ক্যাডার মফিজুল ছদ্মনামে বেপরোয়া
পরবর্তী পোস্ট
শ্যামনগরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেতে লেগেছে ৪০-৭০ হাজার টাকা

রিলেটেড পোস্ট

আশাশুনির আনুলিয়ায় ওয়াইফাই লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট...

জুলাই ২৮, ২০২৬

সাতক্ষীরা জেলা আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম...

জুলাই ২৭, ২০২৬

গুনাগারকাটি দরবার শরীফ জিয়ারত করলেন এম.পি রবিউল বাশার

জুলাই ২৬, ২০২৬

আশাশুনিতে ফ্যামিলি কার্ডের তথ্য যাচাইকারী আবেদনকারীদের মৌখিক পরীক্ষা

জুলাই ২৬, ২০২৬

আশাশুনি উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক কমিটির অনুমোদন

জুলাই ২৬, ২০২৬

ঐতিহ্যবাহী গুনাগারকাটি দরবার শরীফ জিয়ারত করলেন এমপি রবিউল...

জুলাই ২৬, ২০২৬

বুধহাটায় খাল পরিষ্কারে নামলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী

জুলাই ২৫, ২০২৬

সংবাদ প্রকাশের ‘জের’: সাংবাদিককে হুমকি ও চাঁদা দাবির...

জুলাই ২৫, ২০২৬

খানকায় যিনি পীর, ময়দানে তিনি বীর: চেয়ারম্যান প্রার্থী...

জুলাই ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting