দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৯:৪৮
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সাতক্ষীরা সদর

জাল দলিল ও জালিয়াতির মাধ্যমে মাহমুদপুর মাদ্রাসার সম্পত্তি দখলের পায়তারা

কর্তৃক kobirubel.satnadee মে ১৮, ২০২৩
মে ১৮, ২০২৩ ০ কমেন্ট 632 ভিউস

আব্দুর রহমান: সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর আমিনিয়া সিনিয়র আলিম মাদ্রাসায় ছূফী ফজলুল করিম ওয়াকফ স্টেট ইসি নং ১১৪৭৫ এর সম্পত্তি দখলের পায়তারার অভিযোগ উঠেছে। এব্যাপারে মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন ১৭ মে সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ করেন। অভিযোগ সূত্রে এবং মাদ্রাসার অধ্যক্ষ মোঃ নাসির উদ্দীন জানান, উক্ত জমি আদৌ ব্যক্তি মালিকানাধীন নয়, বরং অবিভক্ত বাংলার প্রখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন (র.) সাহেব (বশিরহাট হুজুর) ডি,এস রেকর্ডীয় মালিকগণের নিকট হতে ১৭ মে ১৯৩৫ সালে ১৬০৬ নং দলিলসহ আরো কয়েকটি দলিলের মাধ্যমে খরিদ করেন এবং পরবর্তীতে সুফী ফজলুল করিমকে মোতওয়াল্লী করে উক্ত জমিসহ আরো কমপক্ষে ২০০ বিঘা জমি বিভিন্ন মাদ্রাসায় দান করেন। দেশভাগের পর সুফী ফজলুল করিম সাহেব ‘সুফী ফজলুল করিম ওয়াকফ স্টেট’ নামে ইসি নং ১১৪৭৫ মূলে মাহমুদপুর আমিনিয়া সিনিয়র মাদ্রাসার নামে ওয়াকফ করেন। বর্তমান সময় পর্যন্ত উক্ত জমিসহ প্রায় ২৫ একর জমি মাহমুদপুর আমিনিয়া মাদ্রাসা ভোগ দখল করে আসছে। উক্ত বিরোধপূর্ণ জমির বিবরণ: মৌজা: নবাতকাটি, জেল,এল: ২৫, সিট নং ১, ডি,এস খতিয়ান ১০৯, এস,এ খতিয়ান নং ৪২৭, হাল খতিয়ান নং ২৬৫, ডি,এস ও এস,এ দাগ ৪৫১, হাল বি,আর,এস ৯১৯, বিলান ২১ শতক জমি। একটি জালিয়াতি চক্রের সহায়তায় নবাতকাটি গ্রামের মৃত ইসমাইল গাজীর ছেলে মোঃ ইসহাক আলী ইসলামকাঠি রেজিস্ট্রি অফিস পুড়ে গেলে ইসলামকাঠির একটি জাল দলিল তৈরি করে। পরবর্তীতে ১৯৮৮ সালে উক্ত দলিলের ভিত্তিতে ১৯৫২, ১৯৫৪, ১৯৫৫ ও ১৯৫৬ নং দলিল তৈরি করে। উক্ত দলিল সাতক্ষীরা জজকোর্ট ১১৪নং সিভিল কেসের মামলায় সহকারী জজ সাহেব দলিল সমূহ জালিয়াতিপূর্ণ বলে বাতিল করেন। উক্ত দলিলের ভিত্তিতে ইসহাক আলী ও তার স্ত্রী আমেনার নামে ১১৫৩/৮৮-৮৯ নং মিউটেশন কেসের মাধ্যমে নিজেদের নামে নামপত্তন করে। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) ১২/০৬/২০১২ তারিখে মাদ্রাসার পক্ষ হতে আবেদনের প্রেক্ষিতে উক্ত মিউটেশন বাতিল করে। উক্ত ভূয়া কাগজের উপর ভিত্তি করে গত ২৫ নভেম্বর ২০১০ তারিখে মোঃ ইসহাক আলী ও তার স্ত্রী আমেনা খাতুন দাতা হয়ে যশোর জেলার ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের দিল আফরোজ বুলবুল, স্বামী: নেছার উদ্দীন আহম্মেদ এর নিকট বিক্রি করে। মাদ্রাসা কর্তপক্ষ এ বিষয়ে জানিতে পারলে ১৪৪/১৪ নং সিভিল মামলা দায়ের করে। উক্ত মামলায় দিল আফরোজ বুলবুলসহ ১৮জন বিবাদী। গত ২৬ এপ্রিল ২০২৩ তারিখে দিল আফরোজ বুলবুলের পক্ষ হতে উক্ত জমি দখলের আস্ফালন করায় মাদ্রাসা কর্তৃপক্ষ ৩ মে ২০২৩ তারিখে আদালতে নিষেধাজ্ঞা প্রার্থনা করিলে আদালত কারণ দর্শানো নোটিশ দিলে বিবাদী পক্ষ সময়ের প্রার্থনা করেন। অপরদিকে, রাতের আঁধারে বিবাদী পক্ষ উক্ত জমিতে বালি ভরাট শুরু করে। জানতে পেরে মাদ্রাসার পক্ষ হতে বাঁধা দিলেও তারা কর্ণপাত করেননি বরং মাদ্রাসার দেওয়া সাইনবোর্ড ভেঙ্গে ফেলে। সে প্রেক্ষিতে গত ১৬ মে ২০২৩ তারিখে মাদ্রাসার পক্ষ হতে বাঁধা প্রদান করা হয়। তবে ভাংচুর ও লুটপাটের ঘটনা সঠিক নয়। এব্যাপারে পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
উদ্যোক্তা দক্ষতা এবং আর্থিক সাক্ষরতা কোর্স সম্পন্ন উপকারভোগীদের ব্যবসা উপকরণ ও সনদ বিতরণ
পরবর্তী পোস্ট
খাজরা হাকিমীয়া দাখিল মাদ্রাসায় চলছে পিতা-পুত্রের রাজত্ব

রিলেটেড পোস্ট

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা,পলাতক আসামি ঠেকাতে বাড়ানো...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting