দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৪:৫৮
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

রমজানে আল আকসায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব, আহত ৭

কর্তৃক kobirubel.satnadee এপ্রিল ৫, ২০২৩
এপ্রিল ৫, ২০২৩ ০ কমেন্ট 490 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক :

রমজান মাসে অধিকৃত জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গনে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে অভিযান চালালে ৭ জন আহত হন। তবে ইসরায়েলি পুলিশের দাবি, তারা পূর্বের দাঙ্গার ঘটনার জবাব দিতে অভিযান চালিয়েছে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে আহতের খবর জানালেও সংখ্যা উল্লেখ করেনি। বিবৃতিতে দাবি করা হয়েছে, চিকিৎসকদের আল আকসা প্রাঙ্গনে প্রবেশে বাঁধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী।

কয়েকদিন ধরে উত্তেজনা বেড়েছে জেরুজালেমে।

রমজানে আল আকায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের ঘটনায় আবারও উত্তেজনা জেরুজালেমে। এ ঘটনায় ক্ষুব্ধ ফিলিস্তিনিরা। বার্তা সংস্থা রয়টার্সকে একজন প্রবীণ নারী কেঁদে কেঁদে বলেন, আমি একটি চেয়ারে বসে কোরআন তিলাওয়াত করছিলাম। আমার দম নিতে কষ্ট হচ্ছিল। তারা স্টান গ্রেনেড ছুড়ে। এর একটি আমার বুকে এসে আঘাত করে।

পরিস্থিতি সম্পর্কে ইসরায়েলি পুলিশ বিবৃতিতে জানায়, ‘মুখোশধারী আন্দোলনকারীরা’ আতশবাজি, লাঠি ও পাথর নিয়ে মসজিদের ভেতরে অবস্থান নেওয়ায় তারা জোর করে মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করে।

আরও বলা হয়েছে, মসজিদ প্রাঙ্গণে পুলিশ প্রবেশ করার পর পাথর ছুড়ে মারে এবং মসজিদের ভেতর থেকে আতশবাজি নিক্ষেপ করা হয়। এতে একজন পুলিশ কর্মকর্তার পায়ে আঘাত লাগে।

অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে কয়েক মাস ধরে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কোনও ধর্মীয় উৎসবে। রমজানে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে প্রতি বছরই। আল আকসায় প্রবেশ নিয়ে মুখোমুখি অবস্থানে চলে যায় ফিলিস্তিনি ও ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি মুসল্লিদের ওপর সবশেষ হামলার ঘটনাকে ‘অপরাধ’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের গোষ্ঠীগুলো।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেনিহ বলেন, আমরা পবিত্র স্থানগুলো রেড লাইন অতিক্রমের বিরুদ্ধে দখলদারিত্বকে সতর্ক করছি। নয়তো বড় ধরনের সংঘাত ঘটার শঙ্কা রয়েছে। সূত্র: রয়টার্স

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
‘দেশ নরকে যাচ্ছে’, আদালত থেকে ফ্লোরিডায় ফিরে ট্রাম্প
পরবর্তী পোস্ট
কৃত্রিম বুদ্ধিমত্তা সমাজে বিপজ্জনক হতে পারে: বাইডেন

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting