দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ১২:৩৩
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
কিশোর গ্যাংয়ের অপতৎপরতা বৃদ্ধি, তা দমনে প্রয়োজনীয় প্রশাসনিক...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

রাজধানীতে একসঙ্গে ৪ বান্ধবী নিখোঁজ

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩০, ২০২৩
মার্চ ৩০, ২০২৩ ০ কমেন্ট 521 ভিউস

জাতীয় ডেস্ক:

রাজধানীর মিরপুর এলাকা থেকে অষ্টম শ্রেণিতে পড়ুয়া চার বান্ধবী একসঙ্গে নিখোঁজ হয়েছে। গত মঙ্গলবার (২৮ মার্চ) সকালে শিক্ষাপ্রতিষ্ঠনে যাওয়ার কথা বলে তারা বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি। নিখোঁজ ওই চার বান্ধবীর তিনজন মাদরাসায় এবং একজন স্কুলে পড়ে। তারা চারজনই মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা।

এদিকে ঘটনার দিন রাতেই ওই চার শিক্ষার্থীর অভিভাবক কাফরুল থানায় পৃথকভাবে চারটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ এক শিক্ষার্থীর বাবা জিডিতে বলেন, ‘মঙ্গলবার সকালে মেয়ে মাদরাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। দুপুরের পর খবর আসে মেয়ে মাদরাসায় যায়নি। অনেক খোঁজাখুঁজির পর জানতে পারি আরো তিন বান্ধবী বাসা থেকে বের হয়ে আর ফেরেনি।’ বাসা থেকে বের হওয়ার সময় সকলে বোরকা পরিহিত ছিল বলে জানিয়েছেন তিনি।

পুলিশ বলেছে, নিখোঁজদের দুজনের সঙ্গে ঘটনার দিন পরিবারের সদস্যদের সঙ্গে রাগারাগি হয়েছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তাদের অন্য এক বান্ধবীর সঙ্গে আলাপ করে জানা গেছে, তারা পৃথকভাবে সিলেটের দিকে গেছে। তবে তারা এখন যেখানেই একসঙ্গে আছে। তাদের একজনের সন্ধান পেলে অন্যদেরও পাওয়া যাবে। তবে তাদের সঙ্গে মোবাইল ফোন না থাকায় ট্রেস করা কষ্টকর।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘ওই চারজনের মধ্যে দু’জনকে ঘটনার আগের দিন পড়াশোনা বা অন্য কোন একটা বিষয় নিয়ে বকাবকি করেছে এতটুকুই জানা গেছে। তবে অন্য কোন কিছু আছে কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।’

‘আমরা তাদের শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ির আশপাশের বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ পেয়েছি। তাতে দেখা যাচ্ছে, তারা একসঙ্গেই ছিল; পরবর্তীতে বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা ধারণা করছি চার শিক্ষার্থী সিলেটের দিকে যেতে পারে। তবে কারো কাছে মোবাইল ফোন নেই। এ জন্য সহজে তাদের ট্রেস করা যাচ্ছে না। সিলেট পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।’

ওসি আরো বলেন, এরইমধ্যে দেশের সব থানায় নিখোঁজের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। কোনো থানার নজরে এলে তারা যেন দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে। এ ছাড়া আমাদের একাধিক টিমও মাঠে নিখোঁজদের সন্ধান পেতে কাজ করছে।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
‘কাবুলিওয়ালা’ হয়ে আসছেন মিঠুন
পরবর্তী পোস্ট
বিশ্ববাজারে জ্বালানির দাম কমলে দেশেও কমবে : তৌফিক-ই-ইলাহী

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting