দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | দুপুর ২:৫০
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন: সভাপতি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

ডিমের মূল্যবৃদ্ধিতে মার্কিন কোম্পানির মুনাফা ৭০০ শতাংশ!

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৩০, ২০২৩
মার্চ ৩০, ২০২৩ ০ কমেন্ট 422 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাল-মেইন ফুডস কোম্পানি জানিয়েছে, ডিমের মূল্যবৃদ্ধিতে গত তিন মাসে তাদের মুনাফা বেড়েছে ৭১৮ শতাংশ। তবে মুনাফা বৃদ্ধির হার এত বেশি হলেও কোম্পানিটির মোট ডিম বিক্রির পরিমাণ বেড়েছে মাত্র ১ শতাংশ। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিমের প্রায় ২০ শতাংশই সরবরাহ করে থাকে এই কোম্পানি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের খামারে মারাত্মক ছোঁয়াচে এভিয়ান ফ্লু ছড়িয়ে পড়ার কারণে খামারিরা বাধ্য হয়ে লাখ লাখ মুরগি মেরে ফেলে। কিন্তু ক্যাল-মেইন কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, তাদের মালিকানাধীন খামারগুলোতে এভিয়ান ফ্লু সংক্রমিত হয়নি।

গত বছর ক্যাল-মেইন ফুডস প্রতি ডজন ডিম গড়ে ১.৬১ ডলারে বিক্রি করেছিল। কিন্তু চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি থেকে কোম্পানিটি প্রতি ডজন ডিম গড়ে ৩.৩০ ডলারে বিক্রি করেছে; যা এক বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণেরও বেশি।

চলতি বছর কোম্পানিটির মোট রাজস্বের পরিমাণ ১০৯ শতাংশ বেড়ে ৯৯৭.৫ মিলিয়ন ডলারে পৌঁছেছে। অথচ তাদের রাজস্ব বৃদ্ধির এ হার মুনাফা বৃদ্ধির চেয়ে অনেক কম। কোম্পানিটির গতবছর রাজস্বের পরিমাণ ছিল ৩২৩ মিলিয়ন ডলার। এরও এক বছর আগে রাজস্বের পরিমাণ ছিল মাত্র ৩৯.৫ মিলিয়ন ডলার।

ক্যাল-মেইনসহ অন্য কোম্পানিগুলোর চড়া দামে ডিম বিক্রি নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন মার্কিন রাজনীতিবিদরা। গত মাসে দেশটির সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও ক্যাটি পোর্টার ডিম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে চিঠিও দিয়েছেন। চিঠিতে তারা বলেন, আমেরিকান পরিবারগুলো খাবার কিনতে হিমশিম খাচ্ছে। এমতাবস্থায় নাগরিকদের জানার অধিকার রয়েছে যে, ডিমের মূল্যবৃদ্ধি সরবরাহ কমে যাওয়ায় কারণের নাকি কর্পোরেট কোম্পানিগুলোর অতিরিক্ত মুনাফার প্রবণতা থেকে ডিমের দাম বৃদ্ধি পেয়েছে।

ক্যাল-মেইন কোম্পানির পক্ষ থেকে এখনো এ চিঠির উত্তর দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির সরকারি হিসাবে ডিমের দাম গত ফেব্রুয়ারি মাসে কিছুটা কমে। তা সত্ত্বেও গত বছরের একই সময়ের তুলনায় তা ৫৫ শতাংশ বেশি। সূত্র: সিএনএন

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বল্লাল সেনের দিঘীতে মিললো বাসুদেবের মূল্যবান মূর্তি
পরবর্তী পোস্ট
মিয়ানমারে সু চি’র দল ভেঙে দেওয়া নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting