দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৩৪
সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়
গোবরদাড়ী দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ
বরাদ্দের সাড়ে চার কোটির আড়াই কোটি ভাগা-ভাগি
দেবহাটায় মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে জিয়া পরিষদের কমিটি গঠন
আগরদাঁড়ীতে নিজ উদ্যোগে এলজিইডি রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত...
মাদককে লাল কার্ড দেখাতে শিবপুর আবাদের হাটে জমজমাট...
খুলনায় শিশুশ্রম প্রতিরোধ দিবস
ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন
সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনা...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

কুষ্টিয়ায় আওয়ামী লীগের সংঘর্ষে পাল্টাপাল্টি মামলা, গ্রেফতার ৪

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২৭, ২০২৩
মার্চ ২৭, ২০২৩ ০ কমেন্ট 398 ভিউস

জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার (২৭ মার্চ) সকালে দু’পক্ষ হামলা ও ভাঙচুরের অভিযোগে থানায় পাল্টাপাল্টি মামলা করেছেন। দুইটি মামলায় ৪৪ জনকে আসামি করা হয়। এছাড়াও মামলায় অজ্ঞাত আসামি রয়েছে আরো ২০ থেকে ৩০ জন।

অপরদিকে মামলায় রবিবার আটককৃত উভয়পক্ষের চারজনকে গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে আতালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার যদুবয়রা ইউনিয়নের উত্তর চাদপুর গ্রামের মো. সজল (২০), মো. ওবাইদুল বিশ্বাস (৩৫), মো. বিপ্লব (২৮) ও মো. আলামিন ওরফে আমিন (৩০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে যদুবয়রা ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. তৌহিদুল ইসলামের সঙ্গে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সবুজ আলী ও জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আকাশ রেজার সাথে বিরোধ চলে আসছে। আগামী ৯ এপ্রিল উত্তর চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। ইতোমধ্যে উভয়পক্ষের ১৩ জন সমর্থক নির্বাচনের মনোয়ানপত্র জমাও দিয়েছেন।

গত শনিবার দুপুরে ওই এলাকার মোল্লাপাড়ার নির্মাণাধীন সড়কের একটি নারিকেল গাছের ডাব খাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় উত্তর চাঁদপুর বাজারে যুবলীগ নেতা সবুজ ও ছাত্রলীগ নেতা আকাশ রেজার কার্যালয়ে হামলা চালায় প্রতিপক্ষরা। এসব ঘটনার জেরে রবিবার উভয়পক্ষের মধ্যে ফের পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের চারজনকে আটক করে পুলিশ।

আরো জানা গেছে, সোমবার সকালে আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলামের চাচা আইয়ুব আলী বাদী হয়ে হামলা ও ভাংচুর মামলা করেন। মামলা নং ২৯। মামলায় ২৩ জনকে আসামি করেন তিনি। এ মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ১০/১৫ জনকে। এরপর একই সময়ে ছাত্রলীগ নেতা আকাশ রেজা বাদী হয়ে তার আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর ও সমর্থকদের ওপর হামলার অভিযোগে থানায় মামলা করেন। মামলা নং ৩০। এ মামলায় ২১ জনকে আসামি করেন তিনি। অজ্ঞাত আসামি করা হয়েছে আরো ১০/ ১২ জনকে। এ মামলায় গ্রেফতার দেখিয়ে আটককৃত ৪ জনকে সোমবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ।

এবিষয়ে ছাত্রলীগ নেতা আকাশ রেজা বলেন, তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষরা তার কার্যালয়ে ভাঙচুর করেছে, বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে ফেলেছেন, সমর্থকদের আহত করেছে। তিনি সুষ্ঠু বিচারের আশায় থানায় মামলা করেছেন। তবে তিনি আর মারামারি চান না।

আওয়ামী লীগ নেতা তৌহিদুল ইসলাম বলেন, তার ভাই বাদী হয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলে মামলা করেছেন। তিনিও আর মারামারি চান না, গ্রামে শান্তিতে বসবাস করার আশা ব্যক্ত করেন তিনি।

থানার ওসি মোহসীন হোসাইন বলেন, আওয়ামী লীগের দু’পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছেন। মামলায় পূর্বে আটককৃত চারজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বিজিবির ইফতার পার্টি হচ্ছে না
পরবর্তী পোস্ট
অবৈধভাবে ক্ষমতা দখলের সংস্কৃতি ছিল বাংলাদেশে : প্রধানমন্ত্রী

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting