জিয়াউর রহমান, শ্যামনগর থেকে:
শ্যামনগরে মৎস্যঘের হতে বেলাল হোসেন (৪০) নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়দের কাছে সংবাদ পেয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই সেলিম) মজিদ গাজীর মৎস্য ঘের হতে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তিনি উপজেলার রমজাননগর গ্রামে মৃত ছাত্তার গাজীর ছেলে।
শ্যামনগর থানার ওসি নুরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.