দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:৩৮
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ডিপিইওর স্কুল পরিদর্শন বিড়ম্বনা, রাত পর্যন্ত অপেক্ষা শিক্ষকদের

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২২, ২০২৩
মার্চ ২২, ২০২৩ ০ কমেন্ট 397 ভিউস

জাতীয় ডেস্ক:

টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ডিপিইও) বিদ্যালয় পরিদর্শন বিড়ম্বনার শিকার হয়েছেন শিক্ষকরা। সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তিনটি বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান করতে হয়েছে বিদ্যালয়ে। যদিও বিদ্যালয় ছুটির সময় ছিল বিকেল সাড়ে ৩টা। অতিরিক্ত সময় অপেক্ষা করতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন নারীসহ অসুস্থ শিক্ষকরা।

বুধবার (২২ মার্চ) এমন ভোগান্তির শিকার হয়েছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, মধুপুরের শোলাকুড়ি ডিপি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে আসেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) আবুল কালাম আজাদ। এ সংবাদে মধুপুর উপজেলার সীমানাবর্তী বিশেষ করে রাস্তার পাশের বিদ্যালয়ের শিক্ষকরা সকাল সাড়ে ৮টায় বিদ্যালয়ে উপস্থিত হয়ে অবস্থান নেন। ডিপিও ফেরার পথে রাত পর্যন্ত তাদের অবস্থান করতে হয়েছে বিদ্যালয়ে। ফেরার পথে অফিস টাইমে পীরগাছা, ভুটিয়া, গাছাবাড়ী, জলছত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে পারেন তিনি।

কাকরাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিএডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পৌর এলাকার চাড়ালজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মালাউড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চক গাংগাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অবস্থান করতে হয়েছে বিদ্যালয়ে। এ ভিজিটের বিষয়ে প্রাথমিক শিক্ষা অফিস থেকে মৌখিক ঘোষণা ছিল তিনি (ডিপিইও) শিক্ষকদের সঙ্গে কথা বলে তাদের ও বিদ্যালয়ের খোঁজখবর নেবেন।

শিক্ষকরা আরও জানান, সন্ধ্যায় এক বিদ্যালয়ে ঢুকে নামাজ পড়ার জন্য বের হন ডিপিইও। তখনো চারটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন বাকি ছিল। এ কারণে ডিপিইওর জন্য রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে শিক্ষকদের।

রাত পৌনে ৮টার দিকে মালাউড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোম্মানা জান্নাত বলেন, ‘এখন আমি বাসায়। আজ সন্ধ্যার সময় ডিপিইও স্যার বিদ্যালয় এসেছিলেন। তিনি বিদ্যালয়ের কার্যক্রম দেখাসহ শিক্ষকদের খোঁজখবর নিয়ে গেছেন।’

মধুপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান শামীম বলেন, ‘আমি শোলাকুড়ি স্কুলে গিয়েছিলাম। তাছাড়া অন্য কোনো স্কুলে আমি যাইনি।’

জানতে চাইলে মধুপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আজিজুর রহমান আজিজ বলেন, মধুপুরের শোলাকুড়ি ডিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে সকাল ১০টায় আসেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। বিকেল সাড়ে ৩টায় ওই বিদ্যালয় থেকে বিদায় নেন। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা তাকে আমন্ত্রণ জানানোর কারণে তিনি আরও ৯টি বিদ্যালয়ে যান।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ২০০৯ সালের পর কোনো ডিপিইও উপজেলার বিদ্যালয়গুলো পরিদর্শন করেননি বলে শিক্ষকরা জানিয়েছেন। তিনি যাওয়ায় শিক্ষকরা ভীষণ খুশি হন।

তবে বিদ্যালয় ছুটির পর অতিরিক্ত সময় শিক্ষকদের অপেক্ষা ও বিড়ম্বনার বিষয়ে কোনো কথা বলেননি ডিপিইও।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কিশোর গ্যাং শব্দটি আর শুনতে চাই না: হানিফ
পরবর্তী পোস্ট
ইউনিয়ন পরিষদে স্বামী-স্ত্রীকে তালাবদ্ধ, তদন্তের নির্দেশ আদালতের

রিলেটেড পোস্ট

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting