দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:৫৪
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বাণিজ্য

ভ্যাটের আওতার বাইরে বার্ষিক টার্নওভার ৪ কোটি নির্ধারণের প্রস্তাব

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২২, ২০২৩
মার্চ ২২, ২০২৩ ০ কমেন্ট 408 ভিউস

বাণিজ্য ডেস্ক:

করোনা মহামারির রেশ কাটতে না কাটতেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। পাশাপাশি জ্বালানি ও ডলার সংকটে দেশে বাড়ছে মূল্যস্ফীতি। এমন প্রেক্ষাপটে অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রকৃত মুনাফা অনেক কমেছে। এ অবস্থায় মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটের আওতাবহির্ভূত ব্যবসায়ের বার্ষিক টার্নওভারের ঊর্ধ্বসীমা ৩ কোটি থেকে বাড়িয়ে ৪ কোটি টাকা নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।

বুধবার (২২ মার্চ) আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ২০২৩-২৪ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় এ প্রস্তাব করেছে বিসিআই। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে আলোচনায় বিসিআই সদস্যসহ এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, মোট লাভ খাতভিত্তিক নির্ধারণ করা যুক্তিসংগত নয়। আবার মোট লাভ কমলে অথবা ব্যবসায় লোকসান হলে সেটা বিবেচনায় নেওয়া হয় না। এমনকি পূর্ববর্তী বছরের তুলনায় বিক্রি কম হলেও কর কর্তৃপক্ষ বিবেচনায় নিতে রাজি হয় না। এমন ধারণার সমাপ্তি টানা দরকার।

তিনি বলেন, ব্যবসায় ক্ষতি হওয়া সত্ত্বেও টার্নওভার কর নির্ধারণ করা হয়ে থাকে, যা প্রতিষ্ঠানের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। আয়কর আইনের ৮২ সি ধারা অনুসারে সর্বনিম্ন কর হিসেবে উৎসে কর কর্তন করা হয়ে থাকে। কিন্তু পরবর্তীতে তা আবার অ্যাসেসমেন্টে নেওয়া হয়। এ সময় তিনি উৎসে কর চূড়ান্ত কর দায় হিসেবে গণ্য করার প্রস্তাব করেন।

বিসিআইয়ের অন্য প্রস্তাবের মধ্যে রয়েছে- সম্পদ অর্জনের ক্ষেত্রে উৎসে কর কর্তন না করা হলে তা অন্য উৎসের আয় হিসেবে বিবেচিত হওয়ার বিধান বাতিল, শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে শূন্য শতাংশ থেকে তিন শতাংশ উৎসে কর নির্ধারণ, মাইক্রো, কুটির ও ক্ষুদ্র শিল্প খাতে সব ধরনের ইউটিলিটির ওপর ভ্যাট অব্যাহতি, ক্ষুদ্র শিল্প এবং নারী উদ্যোক্তাদের সমন্বয়ে খাত ভিত্তিক যৌথ রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলিকে বন্ডেড ওয়্যারহাউস সুবিধা প্রদান, তরুণ শিল্প উদ্যোক্তাদের জন্য ন্যূনতম ৫ বছর কর অবকাশ প্রদান এবং পরবর্তীতে ১০ শতাংশ থেকে ১৫ শতাংশের মধ্যে কর নির্ধারণ।

বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশন (বিপিএম) সরবরাহ পর্যায়ে ৫ শতাংশ নির্ধারণ, সেলফ কপি পেপারের শুল্ককর সহ অন্যান্য শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করেছে। বাংলাদেশ মেরিন ফিসারিজ অ্যাসোসিয়েশন সব পর্যায়ে আমদানি শুল্ক ২০ শতাংশ ও করপোরেট কর ৫ শতাংশ করার প্রস্তাব করেছে।

পর্যটন ও বিনোদন কেন্দ্রের উন্নয়ন ও প্রবৃদ্ধির আয়কর কমানো এবং প্রচলিত ৭ দশমিক ৫ শতাংশ মূসকের স্থলে ৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব অ্যামিউজমেন্ট পার্কস অ্যান্ড অ্যাট্রাকশনস (বাপা)। ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন একই জাতীয় পণ্যকে একাধিক এইচ এস কোডে শ্রেণিবিন্যাস ও শুল্কায়নের সম্ভাবনা থাকা পণ্যের ওপর প্রযোজ্য শুল্ককর একই হারে নির্ধারণ, ট্যারিফ মূল্য যৌক্তিক করা, অসত্য ঘোষণায় জরিমানার হার সর্বনিম্ন ৫০ হাজার টাকা ও আইজিএম সংশোধন করে সব কাস্টমস হাউসে একই পদ্ধতি ও একই হারে নির্ণয় করার প্রস্তাব দিয়েছে।

অনলাইন ডিজিটাল মধ্যস্ততা পরিষেবা প্রদানকারীদের ‘ডিজিটাল পরিষেবা কর’ (ডিএসটি) প্রদানের জন্য দায়বদ্ধ করা, অনাবাসীর শেয়ার আয়ের বিপরীতে উৎসে কর কর্তন, কর প্রশাসন স্বয়ংক্রিয় করা, অন্যান্য সংবিধিবদ্ধ সংস্থার সঙ্গে অটোমেশন, কর অব্যাহতি নীতি ও করহার নির্ধারণ, আগাম কর ধাপে ধাপে বিলুপ্তি, মূসক চালান আধুনিকীকরণ ও একত্রিকরণ, ভ্যাট সিস্টেমের সব স্তরে ডিজিটালাইজেশন, ভ্যাট সফটওয়্যার বাধ্যতামূলক ব্যবহারের জন্য সীমা বর্ধিত করার প্রস্তাব দিয়েছে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেটস অব বাংলাদেশ (আইসিএবি)।

বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশেন ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের বিক্রয়মূল্যের সঙ্গে সংযোজিত মূসক প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে। এছাড়া এলপিজি গ্যাসাধার উৎপাদনে প্রয়োজনীয় কাঁচামাল, যন্ত্রাংশ ও যন্ত্রপাতি আমদানি পর্যায়ে শুল্কমুক্ত চায় সংগঠনটি।

প্রাক বাজেট আলোচনায় সবার বক্তব্য শোনার পর তা বিবেচনায় নেওয়ার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান।

তিনি বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের সক্ষমতার জায়গা তৈরি করতে হবে। এজন্য যুগোপযোগী শিল্পায়ন যেমন করতে হবে তেমনি করের আওতাও বাড়াতে হবে। আমাদের কাছে যেসব প্রস্তাবনা এসেছে, অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা সবকিছু বাস্তবায়ন করতে পারবো না। কিন্তু ভবিষ্যতে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করতে আগামীতে বিষয়গুলো বিবেচনা করা হবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সর্বাধিক শাখা-উপশাখার মাইলফলকে আইএফআইসি ব্যাংক
পরবর্তী পোস্ট
ইউক্রেনকে ১৫ বিলিয়ন ডলার দেবে আইএমএফ

রিলেটেড পোস্ট

ভোমরা স্থল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি হাজার কোটি 

সেপ্টেম্বর ২৬, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...

এপ্রিল ১৯, ২০২৬

তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

পাইকগাছা-শিববাটি মৎস্য আড়ৎ এর উদ্বোধন

এপ্রিল ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting