দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৪:১৯
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

আদালতে নির্যাতনের বর্ণনা দিলেন ৩ নারী, তিন পুলিশ প্রত্যাহার

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২২, ২০২৩
মার্চ ২২, ২০২৩ ০ কমেন্ট 355 ভিউস

জাতীয় ডেস্ক:

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের কাছে ঘটনার দিন রাতের বর্ণনা দিয়ে তিন পুলিশের বিচার চেয়েছেন তিন নারী। এরপর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুল আমিন পুলিশ সুপারকে (এসপি) মামলা নেওয়ার আদেশ দেন। বিচারকের নির্দেশে গত শনিবার (১৮ মার্চ) রাতে মামলা করলে বরিশালের বাবুগঞ্জ থানার ওই তিন পুলিশকে প্রত্যাহার করে বরিশাল জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

ঘটনাটি ঘটেছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ দেহেরগতি গ্রামের মাহিনুর বেগমের বাড়িতে। সেখানে পারিবারিক পিকনিকে উচ্চশব্দে গান বাজানোর ঘটনাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে ওই বাড়ির তিন শিশু ও তিন নারীর ওপর নির্যাতনের অভিযোগ ওঠে ওই তিন পুলিশের বিরুদ্ধে।

এই ঘটনায় আহতরা হলেন- পিকনিকের আয়োজনকারী হেমায়েত মোল্লার স্ত্রী আকাশী বেগম, রাশিদা বেগম ও তার মেয়ে মালা বেগম, মারুফ হোসেন, মো. হাসিব ও সাব্বির।

প্রত্যাহার হওয়া তিন পুলিশ হলেন- বাবুগঞ্জ থানার এসআই খলিলুর রহমান, এসআই নাসির উদ্দিন ও কনস্টেবল নীপা রাণী।

আহত মারুফ, নাসির ও সাব্বির জানান, গত ৩ মার্চ রাতে ওই বাড়িতে পারিবারিক পিকনিকের আয়োজন করা হয়। এ কারণে সাউন্ড বক্স লাগিয়ে গানবাজনা করা হয়। কিন্তু গ্রামের কিছু লোক গানবাজনা বন্ধ করার জন্য টহল পুলিশের কাছে অভিযোগ করেন। এরপর টহল পুলিশ ওই বাড়িতে প্রবেশ করে উচ্চস্বরে গান বন্ধ করার নির্দেশ দেন। তখন পরিবারের সকলে তাদের বোঝান, অনুষ্ঠান উপলক্ষে ছেলেমেয়েরা আনন্দ করছে। এতে আরও ক্ষুব্ধ হন ওই তিন পুলিশ। এক পর্যায়ে তাদের সঙ্গে বাগবিতণ্ডা হলে ছয় জনকে আটক করে থানায় নিয়ে নির্যাতন করেন। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন আকাশী, রাশিদা ও মালা।

তারা আরও জানান, এ ঘটনায় উল্টো এসআই নাসির উদ্দিন বাদী হয়ে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় ৪ মার্চ আদালতে সোপর্দ করা হলে তাদের তিন জনের বয়স ১৪ বছর হওয়ায় বিচারক জামিন দেন। আর ওই তিন নারীকে কারাগারে পাঠান। ১২ মার্চ তাদেরকে আদালতে উঠানো হলে তারা বিচারকের কাছে পুলিশের করা নির্যাতনের বর্ণনা দেন। ঘটনা শোনার পর বিচারক পুলিশ সুপারকে মামলা নেওয়ার আদেশ দেন এবং তাদেরকে জামিন দেন।

বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশে তিনি (ওসি) বাদী হয়ে এ মামলা করেন। মামলায় ওই তিন পুলিশকে অভিযুক্ত করা হয়। ওই দিনই তিন পুলিশকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সৌদির সঙ্গে মিল রেখে কাল থেকে চাঁদপুরের ৪০ গ্রামে রোজা শুরু
পরবর্তী পোস্ট
বিয়েতেও প্রতারণা করেছিলেন আরাভ, খোঁজ নেই প্রথম স্ত্রীর

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting