দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শনিবার | ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে সফর, ১৪৪৮ হিজরি | সকাল ৭:৩৩
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দেবহাটায় গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াতকর্মী আটক
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

রাশিয়ায় পৌঁছেছেন শি জিনপিং

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২০, ২০২৩
মার্চ ২০, ২০২৩ ০ কমেন্ট 388 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিন দিনের রাষ্টীয় সফরে রাশিয়ায় পৌঁছেছেন। সোমবার (২০ মার্চ) রাশিয়ার রাজধানী মস্কোর ভনুকোভা বিমানবন্দরে স্থানীয় সময় ১২টা ৫৯ মিনিটে পৌঁছান শি জিনপিং। বিকেলে পুতিনের সঙ্গে অনুষ্ঠানিক বৈঠকের আগে দুই নেতা একসঙ্গে দুপুরের খাবার গ্রহণ করবেন বলে জানা গেছে।

বিমানবন্দরের রানওয়েতে সাংবাদিকদের শি জিনপিং বলেন, রাশিয়ায় তার প্রথম রাষ্ট্রীয় সফর দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘নতুন গতি’ দেবে। তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত যে এই সফর ফলপ্রসূ হবে এবং চীন-রাশিয়ান সম্পর্কে সুস্থ ও স্থিতিশীল উন্নয়নে নতুন গতি দেবে। এছাড়া রাশিয়াকে ‘ভালো প্রতিবেশী’ ও ‘বিশ্বস্ত অংশীদার’ হিসেবে বর্ণনা করেছেন শি জিনপিং।

এদিকে দুই পরাশক্তি দেশের নেতার বৈঠক ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। প্রশ্ন উঠছে পুতিন-শির আলোচনার মধ্য দিয়ে ইউক্রেন যুদ্ধের অবসানে কোনো অগ্রগতি হবে কিনা? ভ্লাদিমির পুতিনকে যুদ্ধ বন্ধে শি জিনপিং আদৌ রাজি করাতে পারবেন কিনা?

অনেক বিশ্লেষক মনে করছেন, চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জেরে বেইজিংয়ের প্রতি প্রত্যাশা বেড়েছে। বিশ্ববাসী তাকিয়ে আছে চীনা প্রেসিডেন্টের দিকে। শুধু ইউক্রেন যুদ্ধই নয়, পুতিনের বিরুদ্ধে গ্রফতারি পরোয়ানা মস্কোর প্রতি বেইজিং এ’র অবস্থানে কোনো পরিবর্তন আনবে কিনা তা নিয়েও চলছে আলোচনা।

পুতিন-শির আলোচনা ঘিরে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি জানান, যুদ্ধবিরতির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে চীনের প্রেসিডেন্ট যদি পুতিনকে রাজি করাতে পারেন, তাহলে সেটি হবে অগ্রহণযোগ্য। তার মতে, এতে করে রাশিয়া নিজেদের আরও শক্তিশালী করে তোলার যথেষ্ট সময় ও সুযোগ পাবে।

জন কারবি বলেন, এ বৈঠকে ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। আমরা আগেও বলেছি, প্রেসিডেন্ট শি’র উচিত প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে আলোচনা করা। ইউক্রেনের দৃষ্টিভঙ্গি থেকে চীনের চিন্তাভাবনা করা উচিত বলে আমরা মনে করি।

শি’র এই সফর ঘিরে গভীর উদ্বেগে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলো। ধারণা করা হচ্ছে, চীন কোনোভাবেই রাশিয়ার কর্মকাণ্ডে নিন্দা জানাবে না। বরং পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে মস্কোকে আরও আর্থিক সহায়তা দেবে।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
বান্দরবানে দুই ট্রাকের সংঘর্ষ, নিহত বেড়ে ৬
পরবর্তী পোস্ট
যুদ্ধ চাই না, তবে আক্রমণ করলে সমুচিত জবাব: প্রধানমন্ত্রী

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting