দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ২:৫৪
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বাণিজ্য

রমজানে পণ্যের দাম বাড়াবেন না ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৯, ২০২৩
মার্চ ১৯, ২০২৩ ০ কমেন্ট 386 ভিউস

বাণিজ্য ডেস্ক:

রমজান মাসে পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আর মন্ত্রীর এ আহ্বানে ব্যবসায়ীরা সম্মত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

রোববার (১৯ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালযয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের ষষ্ঠ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। তাদের বলেছি, কোনোভাবেই রোজার মাসে দাম বাড়ানো যাবে না। দরকার হলে রোজার পরে তাদের চাওয়া-পাওয়া নিয়ে আরেক দফা বসা হবে। ব্যবসায়ীরা এ প্রস্তাবে সম্মত হয়েছেন।’

মন্ত্রণালয় দাম নির্ধারণ করে দিলেও মাঠ পর্যায়ে গিয়ে কোনো মিল পাওয়া যায় না, এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘একটু আগেই ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে। প্রয়োজনের থেকেও দেড়গুণ বেশি পণ্য মজুত রয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এছাড়া পাইপলাইনেও পণ্য রয়েছে। ফলে কোনোভাবেই ঘাটতি বা সংকট হবে না।’

মন্ত্রী আরও বলেন, ‘সাংবাদিকরা বাজারে গড়মিল পাচ্ছেন, এটি ঠিক। দেখা যাচ্ছে, কারওয়ান বাজারে একটি পণ্য যে দামে বিক্রি হচ্ছে, উত্তরার বাজারে সেই পণ্য ২০ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। এখন বাড়তি দামে বিক্রি হওয়া পণ্য নিয়ে খবর প্রকাশ করলে বাজার কারসাজিকারীরা একটি সুযোগ পাবে। অন্যান্য বাজারেও পণ্যের দাম বাড়িয়ে দেবে তারা। এক্ষেত্রে সাংবাদিকদের উচিত বাজার নিয়ে ইতিবাচক খবর প্রকাশ করা।’

‘বাজারে যে চিনি-তেল আছে, তার দাম বাড়ার কোনো কারণ নেই। এছাড়া যে দামে আমদানি করা হচ্ছে, তার চেয়েও কম দামে ছোলা পাওয়া যাবে। একই সঙ্গে বাজারে পর্যাপ্ত পেঁয়াজ আছে। কৃষক যাতে ভালো দাম পায় তাই ধীরগতিতে ভারতীয় পেঁয়াজ আমদানি হচ্ছে। তবে বাজার পর্যবেক্ষণও চালু আছে,’ যোগ করেন বাণিজ্যমন্ত্রী।

পেঁয়াজের দাম বেড়ে গেলে আমদানি কার্যক্রম পুনরায় শুরু করা হবে বলেও জানান মন্ত্রী।

সড়কে চাঁদাবাজি কমানো প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘শাক-সবজির বাজারে চাঁদাবাজি বন্ধে নজরদারি অব্যাহত আছে। জেলা পর্যায়ে মন্ত্রণালয় থেকে ডিসিদের বলা আছে, মহাসড়কে খাদ্যসামগ্রী বহনকারী গাড়িতে যাতে কোনোভাবেই চাঁদাবাজি না হয়। সহজেই যাতে জেলা শহর থেকে ঢাকায় পণ্য আসতে পারে সে লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়া বাজারে সয়াবিন তেলের কোনো ঘাটতি নেই। তাই রোজার মাসে তেলের দাম বাড়ারও কোনো আশঙ্কা নেই।’

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশের বাজারে কেন দাম কমছে না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গেছে, এ কথা সত্য। কিন্তু দুর্ভাগ্য, তেলের দাম কমলেও ডলারের দাম বেড়ে গেছে। যদি তেলের দামের পাশাপাশি ডলারের দামও কমতো তাহলে নতুন করে তেলের মূল্য নির্ধারণ করা যেত।’

মুরগির দাম নিয়ে মন্ত্রী বলেন, ‘এটি সরাসরি বাণিজ্য মন্ত্রণালয়ের আওতায় পড়ে না। তারপরও যেহেতু আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নিতে বলবো।’

এছাড়া ভোক্তাদের উদ্দেশে টিপু মুনশি বলেন, ‘তাড়াহুড়ো করে একবারে অনেক বেশি পণ্য কিনলে বাজারের সরবরাহ শৃঙ্খলে চাপ সৃষ্টি হয়। ভোক্তাদের উচিত যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই পণ্য কেনা। বাজারে পণ্যের সংকট দেখা দেবে না, ভোক্তাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন
পরবর্তী পোস্ট
প্রত্যাবাসন: ১১০০ রোহিঙ্গাকে পাঠানোর প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র সচিব

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

মৎস্য বিভাগের সাথে যোগসাজসে অবৈধ ভেনামী চিংড়ির ব্যাবসা...

জুন ৯, ২০২৬

রুগ্ন ভেনামী চিংড়ি পোনায় ক্ষতিগ্রস্থ মৎস্য চাষিরা

জুন ৯, ২০২৬

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’...

এপ্রিল ১৯, ২০২৬

তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী

এপ্রিল ১৯, ২০২৬

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এপ্রিল ১৮, ২০২৬

র‍্যাবের অভিযানে ২৫২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এপ্রিল ১৮, ২০২৬

পাইকগাছা-শিববাটি মৎস্য আড়ৎ এর উদ্বোধন

এপ্রিল ১৬, ২০২৬

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল

এপ্রিল ১৬, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting