দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | রাত ৩:৫৬
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
কালিগঞ্জসাতক্ষীরা জেলা

কালিগঞ্জ প্রেসক্লাবের অন্ত:দ্বন্দ্বে প্রশাসন, রাজনৈতিক নেতারা বিপাকে

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১৮, ২০২৩
মার্চ ১৮, ২০২৩ ০ কমেন্ট 524 ভিউস

হাফিজুর রহমান, কালিগঞ্জ থেকে:

সাংবাদিকরা যেমন সমাজের দর্পণ, তেমনি প্রেসক্লাব হচ্ছে সাংবাদিকদের একমাত্র আবাসস্থল। সেই প্রেসক্লাবে যদি প্রকৃত সাংবাদিকরা বসতে, ঢুকতে না পারে বা সদস্যপদ লাভ না করে অসংবাদিক, টাউট, বাটপার, নারী লোভী, সহিংস মামলার আসামি, রাজাকার পরিবারের সদস্যদের বিচরণ ক্ষেত্র হয় তাহলে তো বিতর্ক থেকেই যাবে।

দীর্ঘ বছর যাবত এই অবস্থায় পরিচালিত হওয়ায় সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাব নিয়ে অন্ত:দ্ব›দ্ব সহ বিতর্ক আলোচনা, সমালোচনার অন্ত নাই। কালিগঞ্জ প্রেসক্লাব টি ১৯৮৩ সালে প্রতিষ্ঠা লাভ করার পর হতে দীর্ঘ ৩০ বছর পঞ্চপান্ডবের দখলে রয়ে গেছে। কালিগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক তমিজ উদ্দিন এর হাতে গড়া প্রতিষ্ঠানটি আজ অক্ষরজ্ঞানহীন, রাজাকার আল-বদর বিএনপি, জামায়াতের পৃষ্ঠপোষক হত্যা সহ একাধিক সহিংস মামলার আসামি হয়েও এই সমস্ত পান্ডবের ছত্রছায়ায় পরিচালিত হয়। প্রকৃত সাংবাদিকরা সেখানে স্থান পায় না অথচ ভাড়া মোটরসাইকেল চালক, ভ্যানচালক, ভাংরি ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ী, মাদক সেবী, নারীলিপ্স, অক্ষর জ্ঞানহীন সহ নানান বিতর্কিত লোকদের নাম সর্বস্ব পত্রিকার কার্ড বানিয়ে সদস্যপদ লাভ করলেও প্রকৃত সাংবাদিকদের স্থান হয়নি।

সমিতির মতো সদস্য পদ দিয়ে শুধুমাত্র নিজেদের পথ পদবী ধরে রাখা এবং ব্যবহার করে প্রশাসন ও রাজনৈতিক নেতাদের নজর কাড়ার জন্য কালিগঞ্জ প্রেসক্লাবটি বিতর্কিত করে আসছে। এতে করে একদিকে যেমন দেশ এবং অঞ্চলের উন্নয়ন বা প্রশাসনের সঙ্গে প্রকৃত সাংবাদিকদের যোগস‚ত্রের দ‚রত্ব বেড়েই চলেছে পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও পড়তে হচ্ছে নানান গ্যাঁড়াকলে। তাহা ছাড়াও বিভিন্ন মামলা, হামলা রাজনৈতিক ঝক্কি ঝামেলা হতে বাঁচার জন্য একমাত্র আশ্রয় দাতার ছত্রছায়ায় এসে নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করে চলেছে। যার ফলে মৌলবাদী জামাত, বিএনপির মদদ পুষ্টরা সহজে সদস্য পদ নিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রশাসনের নাকের ডগায় ঘুরে বেড়ানো সহজতর। এই সুবিধা নিয়ে সহজেই তারা প্রশাসনের নাকের ডগায় এবং প্রশাসনের বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করে চলেছে। কালিগঞ্জ প্রেস ক্লাবের সদস্যপদ নিয়ে ২০০০ সাল হতে আন্দোলনের ফলস্বরপ২০০৪ সালে তৎকালীন জামাত জোটের রাজনৈতিক ছত্র ছায়ায় ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির মাধ্যমে একটি রাজনৈতিক তত্ত¡াবধানে কিছু সাংবাদিক সদস্য পদ লাভ করেন। তারপর হতে সাংবাদিকরা আশা করেছিল এবারও অন্ততঃ প্রেসক্লাবের গতি কর্মকান্ড সঠিকভাবে ফিরে আসবে। কিন্তু ক্ষমতার নেশা যে মদের নেশার চেয়েও ভয়ংকর আজও অব্দি টের পাচ্ছে কালিগঞ্জের সাংবাদিক সমাজ।

সমিতির মতো অসংবাদিক, গৃহপালিত পরিবার তন্ত্র সবাইকে সদস্যপদ দিয়ে নাম সর্বস্ব কথিত সাংবাদিকদের সদস্য পদ দিলেও প্রকৃত সাংবাদিকরা আজও কোনা ঠাসার মধ্যে হাবুডুবু খাচ্ছে। কারণ ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধারা কালিগঞ্জের শেখ আব্দুল বারীর দুই ভাইকে গুলি করে হত্যা করে। সেই পরিবারের সদস্য ১৯৮৩ সাল হতে শেখ সাইফুল বারি সফু সভাপতি, কালিগঞ্জ বালিকা বিদ্যালয় পিয়ন বহুল আলোচিত সুকুমার দাশ বাচ্চু সাধারণ সম্পাদক, অক্ষর জ্ঞানহীন শেখ আনোয়ার হোসেন সহ-সভাপতি এবং বিএনপি জামাতের ক্যাডার হত্যা সহ একাধিক সহিংস মামলার আসামি প্রেসক্লাবের পরিচয় দিয়ে চূড়ান্ত প্রতিবেদন নেওয়া হাফিজুর রহমান শিমুলের নেতৃত্বে এবং ছত্রছায়ায় প্রেসক্লাবটি পরিচালিত হয়ে আসছে। যার জন্য ২০২২ সালে নতুন সদস্য পদ এবং নির্বাচন নিয়ে অন্ত:দ্বন্দ্ব সৃষ্টি হয় কালিগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের মধ্যে। বিষয়টি নিয়ে সাংবাদিক হাবিবুল্লাহ বাহার সাতক্ষীরার বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে যাহা বর্তমান সাতক্ষীরা জেলা জজ ও দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে। প্রেসক্লাবটি গতিশীল করার জন্য প্রেসক্লাবের প্রকৃত সাংবাদিকদের নিয়ে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

উক্ত আহ্বায়ক কমিটি সাধারণ সভার মাধ্যমে ক্লাবের গঠনতন্ত্র পন্থী কাজ করায় সাইফুল বারি সফু, সুকুমার দাশ বাচ্চু, হাফিজুর রহমান শিমুল, আনোয়ার হোসেন সহ ১০ জনকে বহিষ্কার করা হয়। এরপরও ওই বিতর্কিত নির্বাচন দেখিয়ে নিজেদেরকে কালিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক ও কমিটি দাবী করে বিভিন্ন সভা সমাবেশ, প্রশাসনের দফতরে ঘুরে বেড়াচ্ছে। এছাড়াও নিজেদেরকে জাহির করার জন্য অভিষেক অনুষ্ঠান, কনসার্ট, বনভোজনের নামে অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ এমপি ও বিভিন্ন রাজনীতি দলের নেতাদের দাওয়াত দিয়ে বিতর্কিত করার জন্য এবং সাংবাদিকদের রোশনালে ফেলানোর জন্য উঠে পড়ে লেগেছে। তাদের এই কর্মকান্ড নিয়ে এবং প্রতিবছর প্রেসক্লাবের উন্নয়ন এর নাম করে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন এবং জেলা পরিষদ থেকে প্রকল্পের টাকা নিয়ে কোন কাজ না করে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিলেও ক্লাবের সাধারণ সদস্যদের কখনো অবগত করানো হয়নি যেটা নিয়ে রয়েছে নানান গুঞ্জন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দক্ষিণ-পশ্চিম অঞ্চলে সাংবাদিকতায় অবিস্মরণীয় আনিসুর রহিম ও সুভাষ চৌধুরী- আরেফিন সিদ্দিক
পরবর্তী পোস্ট
এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

রিলেটেড পোস্ট

আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...

আগস্ট ১৬, ২০২৬

কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১

আগস্ট ১৬, ২০২৬

দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 

আগস্ট ১৬, ২০২৬

কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-

আগস্ট ১৬, ২০২৬

সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?

আগস্ট ১৫, ২০২৬

নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...

আগস্ট ১৫, ২০২৬

সাতক্ষীরা জেলা হোমিও কল্যান সংস্থার জরুরি সভা 

আগস্ট ১৫, ২০২৬

কাদাকাটি জামায়াতের সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় আলোচনা...

আগস্ট ১৫, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting