দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | সকাল ৭:২৮
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
আন্তর্জাতিক

সীমান্তে রুশ পর্যবেক্ষণ টাওয়ার ধ্বংসের দাবি ইউক্রেনের

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৭, ২০২৩
মার্চ ৭, ২০২৩ ০ কমেন্ট 359 ভিউস

আন্তর্জাতিক ডেস্ক:

ড্রোন ব্যবহার করে রাশিয়ার সীমান্ত অঞ্চল ব্রায়ানস্কে একটি পর্যবেক্ষণ টাওয়ার ধ্বংসের দাবি করছে ইউক্রেনীয় সামরিক বাহিনী। সোমবার (৬ মার্চ) ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার ক্রাকেন ইউনিট এক টেলিগ্রাম পোস্টে এ দাবি করেছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

ক্রাকেন ইউনিট বলেছে, ‘ড্রোন ব্যবহার করে ব্রায়ানস্ক অঞ্চলে একটি স্বায়ত্তশাসিত পর্যবেক্ষণ টাওয়ার ধ্বংস করেছে ক্রাকেন ইউনিটের বিশেষ বাহিনী।’

গত সপ্তাহে সীমান্তের এই অঞ্চলেই ইউক্রেনীয় নাশকতাকারীরা অনুপ্রবেশ করেছিল বলে অভিযোগ তুলেছিল রাশিয়া। তবে নাশকতার চেষ্টাকারীরা ইউক্রেনের হয়ে লড়াইরত রুশ স্বেচ্ছাসেবী বলে জানা গেছে। এমন ঘটনার পর সীমান্তে রুশ অবকাঠামোতে হামলা চালানোর এই বিরল স্বীকারোক্তি দিলো ইউক্রেন।

অবশ্য ইউক্রেনের এই দাবি, পুরোপুরি অস্বীকার করছে রাশিয়া। রুশ কর্মকর্তাদের মতে দক্ষিণ ব্রায়ানস্ক অঞ্চল দিয়ে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর একটি ছোট দল অনুপ্রবেশ করলেও তেমন কোনও ক্ষয়ক্ষতি করতে পারেনি। এই দাবিকে কিয়েভের একটি ইচ্ছাকৃত উসকানি হিসেবে দেখছে ক্রেমলিন।

রুশ নিরাপত্তা সংস্থা বৃহস্পতিবার (২ মার্চ) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে দেওয়া এক বিবৃতিতে জানায়, অনুপ্রবেশকারীদের আটক করতে অভিযান পরিচালনা করছে তারা।

অনুপ্রবেশকারীদের দ্বারা দুজন রুশ বেসামরিক লোক নিহত হওয়ার কথাও জানান স্থানীয় এক কর্মকর্তা। পরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে অভিহিত করেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে অর্ধশতাধিক মানুষের কাছ থেকে হাতিয়েছেন টাকা
পরবর্তী পোস্ট
পিএসজিতে এখন ভালো লাগছে মেসির

রিলেটেড পোস্ট

সহকর্মীদের সংঘর্ষে মালয়েশিয়ায় ৩ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

অবৈধ অভিবাসীদের আশ্রয় দিয়ে বিপাকে নিয়োগকর্তা

জুলাই ৭, ২০২৬

কুয়ালালামপুরে বাংলাদেশি নাগরিকসহ ২০০ বিদেশি আটক

জুলাই ৬, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট, সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের...

জুন ৮, ২০২৬

আমি যা বলবো, নেতানিয়াহু সেটাই করবেন: ট্রাম্প

মে ২০, ২০২৬

মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা

মে ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting