দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | সন্ধ্যা ৭:১৮
হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র
হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক
মনিরামপুরে ৩ হাজার ৮৮০ কৃষকের হাতে প্রণোদনা
অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে তারেক...
শ্যামনগরে ফুটবল ম্যাচ শেষে সংঘর্ষ, আহত-৫
শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় মাছের...
তালায়  সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
শ্যামনগরে শিবিরের বিক্ষোভ মিছিল
ঈশ্বরীপুরে সাইবার ইউজার দলের ২১ সদস্য বিশিষ্ট কমিটি
সাতক্ষীরায় কৃষি কর্মকর্তার বিরুদ্ধে চার লাখ টাকার দূনীতি...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

নায়িকার হাতব্যাগের মূল্য প্রায় ৯ লাখ টাকা

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৪, ২০২৩
মার্চ ৪, ২০২৩ ০ কমেন্ট 410 ভিউস

বিনোদন ডেস্ক :

অভিনয় আর রূপের দ্যুতি ছড়িয়ে দর্শকদের মুগ্ধ করে থাকেন শোবিজ অঙ্গনের তারকারা। তাদের ব্যবহৃত পোশাক, কসমেটিকস সামগ্রী কিংবা নিত্য ব্যবহৃত জিনিসপত্র আলাদাভাবে নজর কাড়ে। বিশেষ করে বিলাসবহুল ব্র্যান্ডের দামি জিনিসপত্র ব্যবহার করে আলোচনার জন্ম দিয়ে থাকেন শিল্পীরা।

এক্ষেত্রে ভারতীয় নৃত্যশিল্পী, মডেল-অভিনেত্রী অবনীত কৌরও ব্যতিক্রম নন। কয়েক লাখ টাকার হাতব্যাগ নিয়ে ক্যামেরাবন্দি হয়ে আলোচনার জন্ম দিয়েছেন ‘মারদানি’খ্যাত এই অভিনেত্রী। কয়েক দিন আগে নিজের ইনস্টাগ্রামে বেশ কিছু স্থিরচিত্র পোস্ট করেছেন অবনীত কৌর। তাতে বিলাসবহুল ব্র্যান্ডের একটি ব্যাগ দেখা যায় এই নায়িকার হাতে। বলিউড শাদি ডটকম জানিয়েছেন, কালো রঙের এই ব্যাগটি ডিওর ব্র্যান্ডের।

ফ্রান্সের বিলাস ব্র্যান্ড ডিওর। প্রতিষ্ঠানটির ওয়েবসাইট ঘুরে দেখা যায়, ডিওর ব্র্যান্ডের এই ব্যাগটির মূল্য ৮ হাজার ৩৪৮ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৮ লাখ ৯৩ হাজার টাকার বেশি।

মাত্র ৮ বছর বয়সে শোবিজ অঙ্গনে পা রাখেন অবনীত। ২০১০ সালে নাচের রিয়েলিটি শো ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স লিটল মাস্টার’-এ দেখা যায় তাকে। এরপর টেলিভিশন দুনিয়ায় জনপ্রিয়তা লাভ করেন। তার অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিজ হলো— ‘মেরি মা’, ‘ঝলক দিখলা জা’, ‘চন্দ্র নন্দিনী’ প্রভৃতি।

‘মারদানি’ সিনেমার মাধ্যমে বলিউডে সিনেমায় অবনীতের অভিষেক ঘটে। এরপর ‘কারিব কারিব সিঙ্গেল’ সিনেমায় অভিনয় করেন তিনি। এ দুটো সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেন। তার লক্ষ্য মূল নায়িকা হিসেবে কাজ করা। অবশেষে ‘টিকু ওয়েডস শেরু’ সেই সুযোগ এনে দিয়েছে। এটি পরিচালনা করছেন সাই কবির। আপাতত এ সিনেমার মুক্তির দিন গুনছেন অবনীত।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
জনগণের দুর্দশা দূর করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেই: সমমনা জোট
পরবর্তী পোস্ট
ঢাকায় দূতাবাস খুলছে মেক্সিকো

রিলেটেড পোস্ট

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting