দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১২:৪৮
হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রাজনীতি

গণতন্ত্রকে সমুন্নত রাখতে আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত: বাহাউদ্দিন নাছিম

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৪, ২০২৩
মার্চ ৪, ২০২৩ ০ কমেন্ট 359 ভিউস

রাজনীতি ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ‘গণতন্ত্রকে সমুন্নত রাখতে আমরা যেকোনও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেকোনও আঘাত মোকাবিলা করে দেশের শান্তি প্রতিষ্ঠায় প্রস্তুত রয়েছে।’

শনিবার (৪ মার্চ) বিকালে মিরপুর-১-এর গোলচত্বরে ঢাকা উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশ এসব কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘আমাদের দায়িত্ব হলো দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, ঘর থেকে শান্তিতে কর্মস্থলে যেতে পারে, সেদিকে খেয়াল রাখা। আমাদের সন্তানরা শান্তিতে স্কুলে যাবে, এখানে কোনও ভয়ভীতি বা হুমকি বা অগ্নিসন্ত্রাস দ্বারা তাদের ভয় দেখানো হলে আমরা মেনে নেবো না। এ জন্যই আমাদের কর্মসূচি। এটি কোনও রাজনৈতিক কর্মসূচি নয়। এটি সন্ত্রাসীদের বিরুদ্ধে কর্মসূচি।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘সন্ত্রাসীরা যতই অপচেষ্টা চালাক, দেশের মানুষ অতীতের চেয়ে অনেক বেশি সচেতন। দেশের মানুষ কোনও অশুভ শক্তিকে দেশকে গ্রাস ও দেশের স্বপ্ন ধ্বংস করার সুযোগ দেবে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেকোনও অপকর্ম প্রতিহত করতে সব সময় সচেতন রয়েছে।’

বাহাউদ্দিন নাছিম বলেন, ‘মির্জা ফখরুলরা বলেন আমরা নাকি ভয় পেয়েছি। আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। তারা কোনও অশুভ ও সাম্প্রদায়িক শক্তির কাছে কোনও দিন মাথা নত করেনি, করবেও না।’

নাছিম বলেন, ‘তারা বলে তারা নাকি দেশে কোনও নির্বাচন হতে দেবে না। তাদের উদ্দেশ্য হলো গণতন্ত্রকে ধ্বংস ও হত্যা করা। সন্ত্রাসী কায়দায় আগামী নির্বাচনকে বানচাল করা। তার জন্য তারা ষড়যন্ত্র শুরু করেছে। দেশের মানুষ নির্বাচনে বিশ্বাস করে, দেশের মানুষ ভোট দিতে চায়, জনগণ আগামী নির্বাচনেও ভোট দেবে। যদি আগামী নির্বাচনে কেউ কোনও প্রকার বানচালের চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের প্রতিহত করে গণতন্ত্রকে রক্ষা করবো।’

সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক শামছুনাহার চাঁপা, ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
প্রদর্শকদের ‘পাঠান’ অভিমান, দিলেন হল বন্ধের আলটিমেটাম!
পরবর্তী পোস্ট
জনগণের দুর্দশা দূর করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেই: সমমনা জোট

রিলেটেড পোস্ট

নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সংরক্ষিত নারী আসনের বিএনপি’র এমপি কলারোয়ার পুত্রবধূ সানজিদা...

এপ্রিল ২০, ২০২৬

তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি : মোমিন মেহেদী

এপ্রিল ১৯, ২০২৬

 প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শ্যামনগরে  বিএনপি...

এপ্রিল ১৯, ২০২৬

৬৮ হাজার টন ডিজেল নিয়ে রাতে আসছে আরও...

এপ্রিল ১৪, ২০২৬

শ্যামনগরে সংখ্যালঘু পরিবারের মৎস্য ঘের দখল

এপ্রিল ১২, ২০২৬

সাতক্ষীরা সদর জামায়াতের অগ্রসর কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠিত

এপ্রিল ৪, ২০২৬

সংবর্ধনা অনুষ্ঠানে রাজনৈতিক পরিচয়ে আর কেউ শিক্ষা প্রতিষ্ঠানের...

এপ্রিল ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting