দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:২১
জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
পাইকগাছায় সড়ক উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ
পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্সসহ দুজন আটক
তালায় সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
আগামী ১ মাসের মধ্যে জনদুর্ভোগ লাঘবে ৪৬ লক্ষ...
আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার
পাইকগাছায় একটি সড়কের হোল দশা
নোয়াখালীতে যানবাহনের ধাক্কায় বৃদ্ধ নিহত
অভিযোগের মুখে খুলনার জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর

কর্তৃক kobirubel.satnadee মার্চ ৪, ২০২৩
মার্চ ৪, ২০২৩ ০ কমেন্ট 411 ভিউস

জাতীয় ডেস্ক:

মাদারীপুরে ভুল চিকিৎসায় এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনেরা। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই নারীর স্বজন ও স্থানীয় লোকজনরা শহরের পানিছত্র এলাকার কে আই হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন।

শুক্রবার (৩ মার্চ) রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া ওই গৃহবধূর নাম শারমীন বেগম (৩০)। তিনি সদর উপজেলার ছিলারচর এলাকার আনোয়ার খালাসির স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৩ ফেব্রুয়ারি শহরের পপুলার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শারমীন এক পুত্র সন্তানের জন্ম দেন। এই হাসপাতালের চিকিৎসক সাইয়েদা সিদ্দিকা এলিজা অস্ত্রোপচার করেন। চিকিৎসার ৭দিন পরে রোগীকে বাবার বাড়িতে নিয়ে যান শারমীনের স্বামী। গত দুই দিন ধরে শারমীন মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা অনুভব করতে শুরু করেন। গতকাল শুক্রবার সকাল ৯টায় ডা. সাইয়েদা সিদ্দিকা এলিজাকে বিষয়টি ফোনে জানায় রোগীর স্বজনরা। পরে ডা.সাইয়েদা সিদ্দিকা এলিজা রোগীকে কে.আই হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। সেখানে ডা.সাইয়েদা সিদ্দিকা এলিজার তত্ত্বাবধায়নে শারমীনের চিকিৎসা শুরু হয়। দুপুর ১টার দিকে মেরুদণ্ডের ব্যথা কমানোর জন্য শারমীনের শরীরে ঘুমের ইনজেকশন পুশ করেন চিকিৎসক। রাত ৯টার দিকে হাসপাতালের শয্যায় শারমীনের মৃত্যু হয়। বিষয়টি গোপন রেখে রাত সাড়ে ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য শারমীনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করলে বিষয়টি ধরা পড়ে।

শারমীনের স্বজনরা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ জানান। হাসপাতাল কর্তৃপক্ষ ওই রোগীর স্বজনদের সঙ্গে একপর্যায় কথা কাটাকাটি ও হাতাহাতিতে জড়িয়ে পরেন। পরে মারা যাওয়া রোগীর স্বজন ও স্থানীয় লোকজন ক্ষুদ্ধ হয়ে হাসপাতালটি সামনের গ্লাস ইট দিয়ে ভেঙে ফেলেন এবং অভ্যর্থনা কক্ষে ভাঙচুর চালায়। এরপরই ঘটনার বিচার দাবিতে হাসপাতালের সামনের সড়কে বিক্ষোভ করেন স্বজনেরা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মারা যাওয়া শারমীনের স্বামী আনোয়ার খালাসী বলেন, ‘পপুলার হাসপাতালে আমার স্ত্রী সিজার করে সাইয়েদা সিদ্দিকা এলিজা। তার ভুল চিকিৎসার কারণে আমার স্ত্রী গত ৭ দিন ধরে ব্যথায় ভুগছিলেন। তার সঙ্গে ব্যথার বিষয়টি নিয়ে পরামর্শ করলে তিনি আমার স্ত্রীকে কে.আই হাসপাতালে ভর্তি করাতে বলেন। তার কথামতো হাসপাতালে ভর্তি করি। পরে হঠাৎ শুনি আমার স্ত্রী আর জীবিত নেই। আমি নিশ্চিত করে বলতে পারি, পিঠের ব্যথায় আমার স্ত্রী মারা যাননি। ডাক্তারের ভুল চিকিৎসা ও অবহেলার কারণে আমার স্ত্রীকে মরতে হয়েছে। আমি বিচার চাই।’

কে.আই হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কবির হোসেন বলেন, ‘আমি ওই রোগীর বিষয় কিছুই জানি না। হাসপাতাল কেন তারা ভাঙচুর চালালো তাও জানি না। তবে চিকিৎকের কোনো ভুল নেই। তিনি তার সঠিক চিকিৎসাই দিয়েছেন।’

পপুলার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মনির হোসেন বলেন, ‘সিজার আমাদের এখানে হলেও রোগী সুস্থ্য হয়ে বাড়ি চলে যান। এরপর নাকি অন্য হাসপাতালে রোগী মারা গেছে। আমরা এর বেশি আর কিছুই জানি না।’

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘আমরা রোগীর স্বজনদের বুঝিয়ে বলেছি, তারা লাশটি আমাদের কাছে দিয়েছেন। আমরা মারা যাওয়া নারীর লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। স্বজনদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে, তারা অভিযোগ দিলে পুলিশ চিকিৎসক ও হাসপাতালটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।’

মাদারীপুর সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখবো।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
‘এসডিজির সঙ্গে সামঞ্জস্য রেখে সবুজ বিনিয়োগ এগিয়ে নিতে হবে’
পরবর্তী পোস্ট
ড্রাইভার-হেলপারকে জিম্মি করে বাস নিয়ে সারারাত ডাকাতি, গ্রেপ্তার ৬

রিলেটেড পোস্ট

জাতির নেতৃত্ব দিতে প্রস্তুত হতে হবে,সোনালি সময় নষ্ট...

জুন ২২, ২০২৬

ফিরে দেখা ইতিহাসঃ “ঐতিহাসিক ৬ দফা: বাঙালির মুক্তির...

জুন ১০, ২০২৬

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

জুন ৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

জুন ৭, ২০২৬

গোশত কাটার সময় যে ভুল এড়াবেন

মে ২৭, ২০২৬

আরও ১২ নিয়ে হামে মৃত্যু ৫১২

মে ২৩, ২০২৬

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

মে ২২, ২০২৬

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় সামাজিক সংগঠনের...

মে ২১, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting