দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
শুক্রবার | ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি | সকাল ৮:২৯
হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...
নগরঘাটা ইউপি চেয়ারম্যান পদে তিন প্রার্থীর লড়াইয়ের গুঞ্জন
রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা
শ্যামনগরে  নব্বই দশকের ব্রীজ সংস্কারের দাবী 
সাতক্ষীরায় ছাত্রদলের আংশিক কমিট ঘোষনা 
আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী
সাতক্ষীরায় বুশরা গ্রুপের চেয়ারম্যানকে অপহরনের অভিযোগ
অর্জন ফাউন্ডেশন ও বিএনপিএস’র উদ্যোগে নারী, শান্তি ও...
শ্যামনগর পৌরসভার মাহমুদপুর এলাকার প্রধান সড়কটি সংস্কারের দাবী...
আশাশুনিতে মাছের ঘের দখলচেষ্টার অভিযোগে মানববন্ধন, রিপন-ছট্টুর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

‘চিরকুট’ ছাড়লেন ইমন: কারণ বললেন সুমী

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২, ২০২৩
মার্চ ২, ২০২৩ ০ কমেন্ট 350 ভিউস

বিনোদন ডেস্ক:

ঠিক এক সপ্তাহ আগের কথা। বড় আয়োজনে ২০ বছর পূর্তি উদযাপন করেছে শ্রোতাপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে (সেন্ট্রাল ফিল্ড) অনুষ্ঠিত হয় ‘টিএসসি টু ম্যাডিসন স্কয়ার গার্ডেন’ শীর্ষক কনসার্ট। কিন্তু সেই গুরুত্বপূর্ণ কনসার্টে দেখা যায়নি ব্যান্ডটির অন্যতম সদস্য ইমন চৌধুরীকে।

গুঞ্জন জোরালো হয় মূলত তখন থেকেই। যদিও এর আগে থেকেই আলাদাভাবে গান, কনসার্ট করে আসছেন ইমন। কয়েকজন মিউজিশিয়ান ও শিল্পী নিয়ে ‘ইমন চৌধুরী অ্যান্ড টিম’ নামে দলবদ্ধ শো করছেন তিনি। তবে ‘চিরকুট’র দুই দশক পূর্তির বিশেষ আয়োজনে যখন তাকে দেখা যায়নি, তখন অনেকেই আঁচ করে নিয়েছেন ইমন আর চিরকুটে নেই।

বিষয়টি নিয়ে ইমন কিংবা ‘চিরকুট’ কারও পক্ষ থেকেই আসেনি আনুষ্ঠানিক ঘোষণা। তাই দ্বিধা-সংশয়ে আছেন ভক্তরা। সেই সংশয় দূর করতে ইমন ও ‘চিরকুট’র দলনেতা শারমিন সুলতানা সুমীর সঙ্গে যোগাযোগ করেছে বাংলা ট্রিবিউন।

ইমন চৌধুরী খুব একটা মুখ খুললেন না। বরং বল ছেড়ে দিলেন দলনেতা সুমীর কোর্টে। বললেন, ‘এগুলো আসলে সুমী আপু ভালো বলতে পারবেন। একটু ওনাকে কল দিন। উনি যেটা বলবেন, সেটাই। এর বাইরে আমার কিছু বলার নেই। কারণ, তিনি এই ব্যান্ডের প্রধান।’

অগত্যা ধোঁয়াশা কাটানোর জন্য সুমীর দ্বারস্থ হতে হয়। তার কথা থেকে বোঝা গেলো, ইমন আর ‘চিরকুট’র সঙ্গে বাজাচ্ছেন না। বরং একক ক্যারিয়ারে মনোযোগ ও সময় দিচ্ছেন। তবে এখনও ইমনকে ব্যান্ডের সদস্য হিসেবেই মনে করেন সুমী।

বললেন, “গত এক-দুই বছর ধরে ও একাই শো করছে। একক ক্যারিয়ারে ফোকাস করছে। তো আমাদের ‘চিরকুট’র কাজও তো এগিয়ে নিতে হবে, তাই না? কিছু দিন আগে ও আর্মি স্টেডিয়ামে একা শো করেছে, কোক স্টুডিওতেও এককভাবে কাজ করছে। আমরা তার সঙ্গে অনেকবার কথা বলেছি। এটা আসলে কোনও সমস্যা না। আমরা কখনও তাকে বাধা দেই না। আমাদের ব্যান্ডের কাজটা শুধু এগিয়ে নিতে হচ্ছে। যেহেতু ও ঠিকঠাকমতো সময় দিতে পারে না, তাই আরেকজন সদস্যকে নিয়ে কাজ করতে হচ্ছে।”

ইমনকে ব্যান্ডের সদস্য দাবি করেই সুমী বলেন, “এগুলো তো আমার পোলাপান। ওরা যেখানেই যাক, ভালো কিছু করলে আমিই গর্ব অনুভব করি। আমার কথা হলো, গত দুই-তিন বছর ধরে অনেকবার চেষ্টা করছিলাম। ব্যান্ডের কাজটা আগাতে পারছিলাম না। অনেক কাজ পড়ে আছে। ‘চিরকুট’ শুধু গান-বাজনা করে না, ‘চিরকুট’ একটা জীবনাচরণ, লাইফস্টাইল আমাদের জন্য।”

সংগীত বা ব্যান্ডের আগে ব্যক্তিগত সম্পর্ককে গুরুত্ব দেন সুমী। তার ভাষ্য, “ইমন তো আমার ভাই। আমরা অনেকবার ওকে বলার, বোঝানোর চেষ্টা করেছি। একটা ব্যান্ডের তো কিছু বেসিক নীতি থাকে। আমরা এটুকু বুঝতেছি যে ও একা কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। এজন্য আমরা সিদ্ধান্ত নিলাম, তাহলে ওকে সময় দেই। এর মানে কিন্তু এই না যে সে ব্যান্ডে নেই। ইমন ‘চিরকুট’রই মেম্বার।”

সুমী জানান, বর্তমানে ইমনের স্থলে ‘চিরকুট’র গিটারে যুক্ত হয়েছেন তৌফিক নামের এক তরুণ। তবে ইমন যদি নিজেকে শুধরে ফিরতে চান, তাহলে সেই সুযোগও আছে বলে মন্তব্য করেন এই লেডি-ব্যান্ড তারকা।

এদিকে আগামী ৩ মার্চ কেরানীগঞ্জে ভাওয়াল ক্লাবের আয়োজনে ‘ফাল্গুন উৎসব’-এ গাইবে ‘চিরকুট’। এরপর আগামী ৮ মার্চ আর্মি স্টেডিয়ামে ‘জয় বাংলা কনসার্ট’-এও থাকছে শ্রোতাপ্রিয় ব্যান্ডটি। এছাড়া রোজার আগে আরও কিছু কনসার্ট রয়েছে বলে জানান সুমী। যার একটিতেও নেই ইমন।

একইভাবে ইমনেরও রয়েছে তার বন্ধুদের নিয়ে আলাদা বেশক’টি শো। তারচেয়ে বড় কথা, গত বছর সর্বাধিক হিট গানের সুরকার ও সংগীত পরিচালক হিসেবে সবার আগে নাম রয়েছে ইমন চৌধুরীর।

বলা প্রয়োজন, ২০০২ সালে গঠিত হয় ব্যান্ড ‘চিরকুট’। এরপর ২০১০ সালে প্রকাশ হয় তাদের প্রথম অ্যালবাম ‘চিরকুটনামা’। পরবর্তীতে বিভিন্ন অ্যালবাম ও সিনেমার গানে দারুণ জনপ্রিয়তা লাভ করে ব্যান্ডটি।

২০১৬ সালে ‘চিরকুট’র অন্যতম সদস্য পিন্টু ঘোষ ব্যান্ডটি থেকে সরে দাঁড়ান। তিনিও একক ক্যারিয়ারে মনোনিবেশ করেন। সে তালিকায় এখন ইমন চৌধুরীকেও ধরে নেওয়া যায়।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
পুলিশের অনলাইন সেবায় ধীরগতি
পরবর্তী পোস্ট
পরীক্ষা শেষ করে এসে নদীতে ঝাঁপ দেওয়া ছাত্রীর লাশ উদ্ধার

রিলেটেড পোস্ট

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

আশাশুনি মিত্র তেঁতুলিয়া হাইস্কুলে পিঠা উৎসব

জানুয়ারি ২২, ২০২৫

অসামাজিক কাজে যুক্ত থাকার খবরে যা বললেন নায়িকা...

সেপ্টেম্বর ৮, ২০২৪

২০২৪ সালে টিকটকে আয়ের নতুন সুযোগ

মার্চ ১০, ২০২৪

এমএলএম প্রতারণার শিকার তিন তারকা!

মার্চ ৫, ২০২৪

শিল্পী সমিতির নির্বাচনে চমক আনছেন নিপুণ

মার্চ ৩, ২০২৪

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting