দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | রাত ৮:৪৩
তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের...
বিশ্ব শিক্ষক দিবসে ডিবি স্কুলের সকল শিক্ষকদের বরণ:...
কলারোয়ায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত
শ্যামনগরের চালিতেঘাটায় আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা সভা
শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধের আহ্বানে কাশিমাড়ীতে...
দেবহাটায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍‍্যালী ও আলোচনা...
সুন্দরবনের মাঠ থেকে বিশ্বমঞ্চে আন্তর্জাতিক বইয়ে মাছুম বিল্লাহর...
খুলনায় এলজিইডির ৪৯ কোটি টাকার টেন্ডার বর্জনের হুঁশিয়ারি...
সাতক্ষীরা জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬ এর ক্যাম্প...
‘বই উপহার পৃথিবীর সেরা উপহার’— ডিআইজি হুমায়ুন কবির
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

পাবনায় পিস্তল নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া দিলেন মেয়রপুত্র

কর্তৃক kobirubel.satnadee মার্চ ২, ২০২৩
মার্চ ২, ২০২৩ ০ কমেন্ট 417 ভিউস

জাতীয় ডেস্ক:

আধিপত্য বিস্তারের জেরে পাবনার ফরিদপুরে বাবার লাইসেন্স করা পিস্তল নিয়ে প্রতিপক্ষের লোকজনকে ধাওয়া দিতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন এক যুবক। আজ বৃহস্পতিবার দুপুরে পৌরসভার মুক্তমঞ্চ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ওই যুবকের কাছ থেকে পিস্তলটি জব্দ করা হয়েছে।

ওই যুবকের নাম কামরুল হাসান (২৭)। তিনি ফরিদপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. কামরুজ্জামানের ছেলে। পুলিশের দাবি, জব্দকৃত পিস্তলটি কামরুজ্জামানের নামে লাইসেন্স করা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মেয়রের পুত্র কামরুল হাসানের সঙ্গে উপজেলার পুঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল ইসলামের বিরোধ চলছে। আজ বেলা একটার দিকে সাজেদুল উপজেলা সদরে এলে কামরুল হাসান লোকজন নিয়ে তাঁর ওপর চড়াও হন। এ সময় সাজেদুল পালানোর চেষ্টা করলে কামরুল পিস্তল নিয়ে তাঁকে ধাওয়া করেন। এ সময় সাজেদুলের লোকজন তাঁকে পিস্তলসহ ধরে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁকে আটক ও পিস্তলটি জব্দ করে।

গত ২৭ ফেব্রুয়ারি পুংলি ইউনিয়নে আওয়ামী লীগের একটি সমাবেশ হয়। সমাবেশে স্থানীয় সংসদ সদস্য ও পৌর মেয়র উপস্থিত ছিলেন। সমাবেশে ইউপি চেয়ারম্যান সাজেদুল ইসলামকে বক্তব্য দিতে দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে পৌর মেয়র কামরুজ্জামানের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। এর পরিপ্রেক্ষিতেই সাজেদুলের ওপর ক্ষিপ্ত হন মেয়রের ছেলে কামরুল হাসান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (ফরিদপুর সার্কেল) হাবিবুর রহমান বলেন, আটকের পর প্রথমিক জিজ্ঞাসাবাদে কামরুল পিস্তলটি তাঁর বাবার লাইসেন্স করা বলে জানিয়েছেন। কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এখানে লাইসেন্সের শর্তভঙ্গ ও পিস্তলের অবৈধ ব্যবহার হয়েছে। সব দিক বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
যে তিন উপায়ে রাশিয়ার অর্থনীতিকে বাঁচিয়ে রাখছে চীন
পরবর্তী পোস্ট
তামিম কি মোস্তাফিজকে আরেকটু আগে আনতে পারতেন

রিলেটেড পোস্ট

লিটারে ২০ টাকা বাড়ল জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বর ২০, ২০২৬

রংপুর-৩ আসনের ভোট নিয়ে প্রশ্ন: সময়ের হিসাব তুলে...

জুলাই ৩১, ২০২৬

দল থেকে ব’হি’ষ্কা’র হওয়া এমপি নজরুলের আসন শূন্য...

জুলাই ২২, ২০২৬

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

তিস্তা মহাপরিকল্পনা ও ভূরাজনীতি : বদ্বীপের অর্থনৈতিক মুক্তির...

জুলাই ২, ২০২৬

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল, তবুও কালুরঘাট ফেরিঘাটে দ্বিতীয় দরপত্র

জুলাই ২, ২০২৬

হৃদয়ের গুলিতে আজাদ নিহত, পুলিশ হেফাজতে ইসহাক

জুলাই ২, ২০২৬

সাতক্ষীরায় গণসংহতি আন্দোলনের গণজাগরণ: জেলা কার্যালয়ে নেতাকর্মীদের ভীড়

জুন ৩০, ২০২৬

ভারতের মেডিকেল কলেজে ক্লাস নিচ্ছেন আ.লীগের সাবেক এমপি...

জুন ২৭, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting