আন্তর্জাতিক ডেস্ক:
মেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অবিভাবকরা। ছবি: রয়টার্সমেয়েদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অবিভাবকরা। ছবি: রয়টার্স
ইরানে গত নভেম্বরে বিষাক্ত গ্যাসে অন্তত ৭০০ মেয়ে আক্রান্ত হয়েছিল বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য উপমন্ত্রী। তিনি অভিযোগ করে বলেছেন, মেয়েদের স্কুল বন্ধ করতে বাধ্য করার ইচ্ছাকৃত প্রচেষ্টা এটা।
ওই ঘটনায় কারও মৃত্যু হয়নি। তবে কয়েক ডজন শ্বাসকষ্ট, বমি বমি ভাব, মাথা ঘোরা এবং ক্লান্তিতে ভুগছে।
উপ-স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটা স্পষ্ট হয়ে উঠেছে যে কিছু লোক সব স্কুল, বিশেষ করে মেয়েদের স্কুল বন্ধ করতে চেয়েছিল।’
তবে পরে অবশ্য নিজের বক্তব্য থেকে সরে দাঁড়ান মন্ত্রী। দাবি করেন, তার মন্তব্যকে ভুল বোঝানো হয়েছে।
প্রথম বিষক্রিয়া ঘটে ৩০ নভেম্বর। সেদিন ধর্মীয় শহর কোমের নুর টেকনিক্যাল স্কুলের ১৮ শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়। তারপর থেকে ১০টি মেয়ে এমন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে।
পশ্চিমাঞ্চলীয় লোরেস্তান প্রদেশের বোরুজার্ড শহরের চারটি স্কুলে গত সপ্তাহে অন্তত ১৯৪ জন মেয়েকে বিষ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
আর মঙ্গলবার রাজধানী তেহরানের কাছে পারদিসের খৈয়াম গার্লস স্কুলে আরও ৩৭ জন ছাত্রীকে বিষ প্রয়োগ করা হয়।
ভুক্তভোগীরা জানিয়েছে, অসুস্থ হওয়ার আগে ট্যানজারিন বা পচা মাছের গন্ধ ছড়িয়ে পড়েছিল চারপাশে।
এসব নিয়ে শিক্ষার্থীদের অভিভাবকরা চিন্তিত। এ মাসের শুরুতে, কমপক্ষে ১০০ জন কওমের গভর্নরের অফিসের বাইরে বিক্ষোভ করেছিল। সূত্র: বিবিসি
Leave a Reply
You must be logged in to post a comment.