দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
সোমবার | ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:৫৬
সরকারি নির্দেশ অমান্য করে সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে...
সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য...
তালায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলার অভিযোগ, আটক...
তালায় মাদক কারবারিকে গ্রেপ্তার করতে গিয়ে ‘মব’ সৃষ্টি...
মধু পল্লীতে গাছতলায় শ্রেণিকক্ষ: ২৭১ শিশুর শিক্ষাজীবনে অনিশ্চয়তা
আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে
দেবহাটায় অবৈধ বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা,...
তালায় রাস্তায় বন্ধ করে একটি পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা
আশাশুনিতে ইট আত্মসাৎ ও অন্য রাস্তার ইটে কাজ...
কলারোয়ায় ইয়াবাসহ আটক: ৫ জনের কারাদণ্ড ও জরিমানা
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বিনোদন

কোটিপতি কঙ্গনা রানাউতের মা মাঠে কাজ করেন

কর্তৃক kobirubel.satnadee মার্চ ১, ২০২৩
মার্চ ১, ২০২৩ ০ কমেন্ট 372 ভিউস

বিনোদন ডেস্ক:

বলিউড তারকা কঙ্গনা রানাউত সোজাসাপ্টা কথা বলার কারণে অনেকেরই অপছন্দের মানুষ। শুধু তা-ই নয়, বলিউডে কাজ করছেন অথচ বলিউড নিয়েও কড়া কথা বলতে পিছপা হন না তিনি।

বলিউড প্রযোজক ও পরিচালক করণ জোহর থেকে শুরু করে অভিনেতা সালমান খান, শাহরুখ খান, অক্ষয় কুমার কাউকেই টার্গেট করে কটাক্ষ করতে ছাড়েন না কঙ্গনা। প্রায় দু’দশকের ক্যারিয়ারে বরাবরই নিজেকে ‘সেলফ-মেড’ স্টার হিসেবে উল্লেখ করেছেন।

ভারতের হিমাচলের গ্রামের মেয়ে কঙ্গনা রানাউত পরিবারের অমতে গ্ল্যামার জগতে পা দিয়ে আজ কোটি কোটি রুপির মালিক। কিন্তু কঙ্গনার মা এখনো প্রতিদিন মাঠে চাষবাসের কাজ করেন। রোববার টুইটারে কঙ্গনার মা, আশা রানাউতের ছবি পোস্ট করে একজন লেখেন, ‘মেয়ে কোটিপতি হয়েও মা মাঠে চাষ করছেন, এমন ঘটনা সত্যিই বিরল’।

কঙ্গনা রানাউত সেই পোস্টের জবাবে লেখেন, দয়া করে এই ধরনের কথা বলবেন না। মনে রাখবেন, আমার মা কিন্তু আমার জন্য ধনী নন। আমার পরিবার যথেষ্ট সম্ভ্রান্ত, আমার পরিবারে কেউ রাজনৈতিক ব্যক্তিত্ব, কেউ আমলা, কেউ ব্যবসায়ী। আমার মা নিজে সরকারি স্কুলে ২৫ বছর শিক্ষকতা করেছেন। ফিল্ম ইন্ডাস্ট্রির মাফিয়াদের বোঝা উচিত আমার এই অ্যাটিটিউড কোথা থেকে আসে? কেন আমি নিম্নমানের কাজ করি না এবং কোনো বিয়ের অনুষ্ঠানে গিয়ে নাচি না।

কঙ্গনা রানাউত এরপর তার ইনস্টাগ্রাম স্টোরিতে মায়ের প্রশংসা করে লেখেন, আমার মা প্রতিদিন মাঠে ৭-৮ ঘণ্টা কাজ করেন। বাইরে খাওয়া পছন্দ করেন না, বিদেশ যাত্রা একদমই অপছন্দ। সিনেমার সেটে আসতেও ভালোবাসেন না এবং মুম্বাইয়ের আধুনিক জীবনযাত্রা মোটেও পছন্দ করেন না। এই অপছন্দের কাজগুলো করতে বাধ্য করার চেষ্টা করলে মায়ের কাছে প্রচণ্ড বকাঝকা খেতে হয়েছে।

এই অভিনেত্রী আরও লেখেন, ভিখারি মুভি-মাফিয়ারা, যারা অন্যের বিয়েতে দুটো পয়সার জন্য নাচে কিংবা আইটেম ড্যান্স করে, তারা কোনো দিন বুঝতে পারবে না টাকা-পয়সার বাইরে আসল চরিত্র ও আদর্শের মানুষ কেমন হয়। সেজন্য আমি কোনো দিন ওদের সম্মান করি না। ফিল্ম মাফিয়ারা ভাবে আমি নাক উঁচু করা মানুষ, আমার মা আমাকে শিখিয়েছে রুটি আর নুন খেয়ে বেঁচে থাকতে, অন্যের কাছে হাত পেতে নয়। এমন কোনো কাজ করা যায় না, যা আমার আদর্শ বা ধর্মের সঙ্গে খাপ খায় না।

সম্প্রতি টুইটার থেকে বিতাড়িত হওয়া কঙ্গনা আপতত ফিরে এসেছে মাইক্রো ব্লগিং সাইটে। আগামীতে এই অভিনেত্রীকে দেখা যাবে ‘এমার্জেন্সি’ সিনেমায়। এতে পরিচালকের ভূমিকায়ও রয়েছেন এই বলিউড ‘কুইন’।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
‘আদম’ সিনেমার প্রথম পোস্টার প্রকাশ্যে
পরবর্তী পোস্ট
ভারতে বেকসুর খালাস বিএনপি নেতা সালাহউদ্দিন

রিলেটেড পোস্ট

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

জুলাই ২২, ২০২৬

ফিরলেন সিঁথি, নাচলেন অলংকার

জুন ২৭, ২০২৬

আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফ্রান্সিন

জুন ১৭, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

বিয়েতে দাওয়াত না দেওয়ায় মহাসড়কে বন্ধুদের বিক্ষোভ

মে ১৫, ২০২৬

দুঃস্থ ও অসহায়দের মাঝে নোঙ্গরের ঈদ সামগ্রী বিতরণ...

মার্চ ১৭, ২০২৬

পথচারীকে ‘মারধর’, রাশিয়ান মডেল মনিকার বিরুদ্ধে আদালতে মামলা

মার্চ ১২, ২০২৬

বন্ধুত্ব থেকে বোনুয়া, হঠাৎ মিমিকে নিয়ে আবেগী নুসরাত

ফেব্রুয়ারি ১১, ২০২৬

এবার ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

এপ্রিল ২৯, ২০২৫

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting