দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
রবিবার | ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে সফর, ১৪৪৮ হিজরি | রাত ৩:৩৬
সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে প্রাইম “ব্যাংক স্কুল ক্রিকেট ২০২৬”...
সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিন পরিবারকে স্বাবলম্বী করল...
তালার মহান্দী- কাটবুনিয়া সড়ক নির্মাণকাজের উদ্বোধনে জেলা পরিষদ...
শ্রেণিকক্ষ থেকে কর্মসংস্থান: উচ্চশিক্ষায় ২+২ মডেলের বিপ্লব
খুলনায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে প্রস্তুতি সভা
আশাশুনির গোদাড়ায় তিনজনকে কুপিয়ে পালিয়ে যাওয়া প্রধান আসামি...
সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ইমাদুল হক খান
সাতক্ষীরায় মাদক সহ গ্রেফতার-১
সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ
সাতক্ষীরায় ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলা

বাংলাদেশে এসে মনে হয়েছে নিজের ঘরে আছি: আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

কর্তৃক kobirubel.satnadee ফেব্রুয়ারি ২৮, ২০২৩
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ০ কমেন্ট 402 ভিউস

স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো বাফুফে ভবনে আসবেন। আগে থেকেই সেখানে সাজ সাজ রব। সবার মাঝে আগ্রহও কম ছিল না। তবে সৌজন্য পরিদর্শনে এলেও আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী মেসিদের বাংলাদেশ সফর নিয়ে কোনও কথাই বলেননি! শুধু নিজেদের মধ্যে সম্পর্ক আরও মজবুত করার দিকে জোর দিয়েছেন।

তার আগমনকে সামনে রেখে বেশ কিছু আয়োজন ছিল। বাফুফে ভবনের টার্ফে আয়োজন করা হয় মেয়েদের লাল ও সবুজ দলের প্রীতি ম্যাচ। ম্যাচের পর বিতরণ করা হয় পদক। মেয়েদের সঙ্গে সেলফিও তুলেছেন পররাষ্ট্রমন্ত্রী। দুই দলের অধিনায়ককে মেসিদের জার্সি উপহার দিয়েছেন। এর আগে তিনি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ছাড়াও অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ উপস্থিত ছিলেন।

টার্ফের প্রীতি ম্যাচ শেষে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘এখানে আসতে পারাটা আমার জন্য সম্মানের। আপনাদের জানা উচিত যে এখানে এসে মনে হয়েছে নিজের ঘরেই আছি। নিজের ঘর মনে হচ্ছে। কারণ, আপনারা আমাদের বিশ্বকাপেও সমর্থন জুগিয়েছেন। আজ এখানেও এসে সেটা পেয়েছি। আমরা আবারও দূতাবাস খুলেছি। আমার কাছে মনে হয়েছে, দূতাবাস আবারও খোলার সিদ্ধান্তটা দারুণ একটা সিদ্ধান্ত। কারণ, এর ফলে আমাদের দুই দেশের সম্পর্কটা আরও মজবুত হবে।’

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আর্জেন্টিনার সঙ্গে সহযোগিতার বিষয়টি একেবারে প্রাথমিক পর্যায়ে আছে বলে জানিয়েছেন, ‘একেবারেই সৌজন্যমূলক সাক্ষাৎ। আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী এবং রিভার প্লেটসহ কয়েকটি ক্লাবের প্রতিনিধিরা আমাদের কয়েকটি ক্লাব পরিদর্শন করেছে। আলোচনা করেছে কী সাপোর্ট হতে পারে এবং তারা কী ধরনের সুবিধা দিতে পারে। সবকিছু খুবই প্রাথমিক পর্যায়ে আছে এবং তারা এগুলো নিয়ে কাজ করছে।’

এরপর গণমাধ্যমের মুখোমুখি হন আব্দুস সালাম মুর্শেদী। বাফুফের সিনিয়র-সহ সভাপতি আর্জেন্টিনার বাংলাদেশ সফর নিয়ে কিছুটা ইঙ্গিতও দিয়েছেন তার কথায়, ‘এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। তাছাড়া আমাদের সময়েরও ব্যাপার। সব মিলিয়ে তাদের মৌসুম, আমাদের মৌসুম সবকিছু দেখে…যেহেতু দূতাবাস উদ্বোধন হয়েছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, তারা ফুটবল ফেডারেশনে এসেছেন। আমি মনে করি খুবই কাছাকাছি আছি (আর্জেন্টিনার ঢাকা আগমন)। ওই জায়গাতে যেতে আমাদের খুব বেশি সময় লাগবে না। এটা সময়ের ব্যাপার।’

এরপরই এই কর্মকর্তা যোগ করে বলেছেন, ‘অবশ্যই ওরা আসবে। ২০১১ সালে ওরা এসেছিল। এখন তো কূটনৈতিক সম্পর্কের দরজা খুললো। আমি মনে করি আর্জেন্টিনা দলের আসা সময়ের ব্যাপার।’

আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এসেছেন রিভার প্লেটের কর্মকর্তারাও। ক্রেসপো-হিগুয়েনদের ক্লাবটির কর্মকর্তারা আজ আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস ক্লাব পরিদর্শন করেছেন।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
ইরানে থাইল্যান্ডকে হারালো বাংলাদেশ
পরবর্তী পোস্ট
গোটা স্ক্রিপ্ট মুখস্থ করে আসত শাহরুখ, ‘ডাঙ্কি’তে কাজের অভিজ্ঞতা জানালেন পরিচালক

রিলেটেড পোস্ট

লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামসের অভিবাসী পরিবার ও...

জুলাই ২৪, ২০২৬

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬

পুলিশ সুপার কাপ” ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জুলাই ৪, ২০২৬

জিকো মনে করেন, জাপানের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে...

জুন ২৭, ২০২৬

ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে...

জুন ২৭, ২০২৬

খুলনায় আন্তর্জাতিক মানের টার্ফ, নতুন প্রজন্মকে মাঠে ফেরানোর...

জুন ১৭, ২০২৬

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির সভাপতি তামিম ইকবাল

জুন ৭, ২০২৬

চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে সেমিফাইনালে সাতক্ষীরার গণেশপুর সরকারি...

জুন ৬, ২০২৬

কালিগঞ্জের বসন্তপুর ইকোপার্ক সক্ষমতা যাচাই ফাইল আটক লাল...

মে ২৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting