দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ১১:১৯
সাতক্ষীরায় মব সন্ত্রাসের শিকার হলেন স্কুল শিক্ষক
কুলিয়ার টিকেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক...
সন্তানের হাতে বৃদ্ধ মা নির্যাতনের অভিযোগ, দুই ছেলের...
দেবহাটা উপজেলার সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,সাংবাদিক ও...
সাতক্ষীরায় ব্রজপাতে নারী আইনজীবীর মৃত্যু
প্রাইমারী স্কুলে শিক্ষক আছেন ৮ জন তবুও ক্লাস...
জামায়াতে যোগদানের পরদিনই বহিষ্কার মুক্তিযোদ্ধা কমান্ডার
পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে ‘ভূমিসেবা...
মাথা উঁচু করে দ্রুত ফিরব: আনন্দবাজারকে শেখ হাসিনা
পাইকগাছায় মডেল মসজিদের নিম্নমানের নির্মাণ কাজ ও ঠিকাদারের...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
জাতীয়

টাকার বিনিময়ে রোহিঙ্গারা হচ্ছে বাংলাদেশের নাগরিক!

কর্তৃক kobirubel.satnadee জুলাই ২৪, ২০১৯
জুলাই ২৪, ২০১৯ ০ কমেন্ট 468 ভিউস

সাতনদী ডেস্ক : এক শ্রেণীর অসাধু মানুষের সহায়তায় টাকার বিনিময়ে মিয়ানমারের রোহিঙ্গারা হয়ে যাচ্ছে বাংলাদেশেরে নাগরিক। এতে করে বাংলাদেশের সচেতন মহল গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে। এসব কর্মকান্ড এখনি থামানো না গলে ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতির জন্ম দেবে বলে আশংকা করা হচ্ছে।

মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা হাত বাড়ালেই পাচ্ছেন বাংলাদেশি পাসপোর্ট। ৭০ হাজার টাকায় মিলছে জন্মনিবন্ধন, চেয়ারম্যান সার্টিফিকেটসহ পাসপোর্ট তৈরির কাগজ ও পাসপোর্ট।

চট্টগ্রামের মনসুরাবাদ বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক আবু সায়েদ বলেন, ‘রোহিঙ্গাদের বিষয়ে আমাদের অবস্থান কঠোর। কোনো পাসপোর্ট ভেরিফেকিশন করার আগে কাগজপত্র ভালোভাবে পর্যালোচনা করা হয়। গত এক বছরে মনসুরাবাদে পাসপোর্ট করাতে এসে আটক হয়েছেন ৫৪ জন রোহিঙ্গা।’

পাঁচলাইশের আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক আল আমিন মৃধা বলেন, ‘কয়েক মাসে পাসপোর্ট করতে এসে আটক হয়েছেন বেশ কয়েকজন রোহিঙ্গা।’ অভিযোগ রয়েছে, পুলিশের দায়সারা পাসপোর্ট ভেরিফিকেশনের কারণেই রোহিঙ্গাদের হাতে যাচ্ছে বাংলাদেশি পাসপোর্ট।
অবশ্য, চট্টগ্রামের পুলিশ সুপার নুরে এ আলম মিনা ও সিএমপির বিশেষ শাখার উপকমিশনার ওয়ারিশ আহমেদ বলেন, ‘পাসপোর্ট ভেরিফিকেশনের নীতিমালা অনুসরণ করেই কাজ করে পুলিশ। পাসপোর্ট ভেরিফিকেশনে যদি কারও গাফিলতি থাকে তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।’

অনুসন্ধানে জানা যায়, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরি করে দেয় এমন কয়েকটি চক্র সক্রিয় রয়েছে চট্টগ্রাম ও কক্সবাজারে। এ চক্রে রয়েছেন ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মকর্তা, পুলিশ ও পাসপোর্ট অফিসের অসাধু কর্মকর্তা-কর্মচারী এবং কক্সবাজারের দালাল। তারা রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরি করতে ৭০ হাজার থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত নেন।

একেকটা পাসপোর্ট তৈরিতে পাসপোর্ট অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা পান ১৫ থেকে ২০ হাজার টাকা। পাসপোর্ট ভেরিফিকেশন প্রতিবেদনের জন্য পুলিশ সদস্য নেন ১০ থেকে ২৫ হাজার টাকা। আর দালাল চক্রের সদস্য ও ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মকর্তা ১০ থেকে ২০ হাজার টাকা, ভুয়া কাগজপত্র তৈরি বাবদ ১৫ হাজার টাকা নেওয়া হয়।

নাম প্রকাশ না করার শর্তে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের এক কর্মকর্তা বলেন, ‘একসময় ভুয়া কাগজপত্র দিয়েই রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরির চেষ্টা করত দালাল চক্রের সদস্যরা। এখন রোহিঙ্গাদের পাসপোর্ট তৈরি করতে প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে দেওয়া হচ্ছে আসল জন্মনিবন্ধন, চেয়ারম্যান সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্র। এমনকি ভুয়া মা-বাবা হিসেবে আনা হচ্ছে বাংলাদেশি নাগরিককে। এ ছাড়া চট্টগ্রামের আঞ্চলিক ভাষার মিল তো রয়েছেই। দালাল চক্রের নতুন নতুন কৌশলের কারণে অনেক সময় রোহিঙ্গা শনাক্ত কঠিন হয়ে পড়ে। তারপর অফিসের কর্মকর্তাদের দূরদর্শিতার কারণে বাংলাদেশি পাসপোর্ট তৈরি করতে আসা রোহিঙ্গারা গ্রেফতার হচ্ছেন।’

পাঁচলাইশ আঞ্চলিক পাসপোর্ট অফিসের আরেক কর্মকর্তা বলেন, ‘কারও পাসপোর্ট ইস্যু করা না করার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে পুলিশ ভেরিফিকেশন প্রতিবেদনের ওপর। পুলিশ যদি স্বচ্ছভাবে ভেরিফিকেশন করে তাহলে কোনো অবস্থাতেই রোহিঙ্গাদের পক্ষে বাংলাদেশি পাসপোর্ট পাওয়া সম্ভব হবে না।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
মামলা ও গ্রেফতারের ভয়ে কলকাতার তারকারা বিজেপিতে যাচ্ছে : অভিযোগ মমতার
পরবর্তী পোস্ট
গুজব ছড়ালে তাদের ছাড় নয় : আইজিপি

রিলেটেড পোস্ট

র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুর্নগঠন করা...

মে ১৯, ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু,...

মে ১৯, ২০২৬

হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু, এপর্যন্ত প্রাণহানি...

মে ১৬, ২০২৬

কুমিল্লায় পথে পথে মানুষের ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী

মে ১৬, ২০২৬

হামে আরও ৭ শিশুর মৃত্যু, এ পর্যন্ত মৃত্যু...

মে ১৪, ২০২৬

রাত নামলেই ‘বর্ডারলেস’ বাংলাদেশ! বিজিবি-পুলিশের নামে উঠছে চাঁদা

মে ১৩, ২০২৬

আমরাও কার্ড এনেছি, লাল কার্ড: নাসীরুদ্দীন পাটওয়ারী

মে ১৩, ২০২৬

সেভ দ্য রোডের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

মে ৯, ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা...

মে ৪, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting