দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বুধবার | ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি | বিকাল ৩:৫৯
আদালতের নোটিশের মধ্যেই বিরোধপূর্ণ জমিতে দোকান বসানোর অভিযোগ
দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রুটিন পরিদর্শন করলেন সাতক্ষীরার...
আশাশুনিতে বৃক্ষরোপণ কর্মসূচি ও আইনশৃঙ্খলা বিষয়ক সমাবেশ
কাদায় বেহাল কৈখালীর ‘আলহাজ্ব মরহুম আদম গাজীর কেয়ার’...
দেবহাটায় ২৫ গ্রাম গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি রাজ্জাক...
কালিগঞ্জে বিএনপি কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১
দেবহাটায় নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন 
কালিগঞ্জে ‘বিএনপি’ কার্যালয়ে বোমা হামলার অভিযোগ, আহত ১:-
সরকারি চাকুরে নারীর চরিত্র হননে ব্যস্ত এরা কারা?
নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
খেলাধুলাসাতক্ষীরা সদর

সাবিনা ও মাসুরা সাতক্ষীরার গর্ব, তারা আমাদের হৃদয়ে থাকবে-এমপি রবি

কর্তৃক kobirubel.satnadee ডিসেম্বর ৪, ২০২২
ডিসেম্বর ৪, ২০২২ ০ কমেন্ট 482 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাফ চ্যাম্পিয়নশীপে বিজয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাতক্ষীরার কৃতি- সন্তান সাবিনা খাতুন ও ডিফেন্ডার মাসুরা পারভীন-কে বিজয়ী সংবর্ধনা ও চেক প্রদান করা হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ এঁর আহবানে ও সার্বিক ব্যবস্থাপনায় অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি কাজী আরিফুর রহমান এঁর সভাপতিত্বে বিজয়ী সংবর্ধনা ও চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সাফ চ্যাম্পিয়শীপে মহিলা ফুটবলে বাংলাদেশের বিজয় অর্জনে বিশেষ অবদান রাখা সাতক্ষীরার গর্বিত ২ সন্তানকে আমার ব্যক্তিগত উদ্যোগে সংবর্ধনা দিতে চেয়েছিলাম। সাতক্ষীরার গর্ব সাবিনা ও মাসুরাকে সংবর্ধনা দিতে পেরে আমি আজ খুবই আনন্দিত। সাবিনা ও মাসুরা আমাদের সাতক্ষীরার গর্ব, তারা আমাদের হৃদয়ে থাকবে। তিনি আরো বলেন, জেলার ক্রীড়াঙ্গণকে উজ্জীবিত করতে সাতক্ষীরা স্টেডিয়ামে উন্নতমানের গ্যালারী নির্মাণ করা হবে। সাতক্ষীরা স্টেডিয়ামকে সার্বক্ষণিক খেলা-ধূলার উপযোগি করতে ও স্টেডিয়ামের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে। সাতক্ষীরার মাটি খুবই পবিত্র। আমাদের সাতক্ষীরার মাটিতে আমরা যা ফলাই তাই ভাল ফলে। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ মুক্ত করতে খেলা-ধূলার বিকল্প নেই।” অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার অরিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্লাহ-আল-হাদী, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ও যুদ্ধকালীন অস্ত্র প্রশিক্ষক মীর মাহমুদ হাসান লাকী, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুজ্জামান খোকন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ নুরুল হক, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ, ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক আহবায়ক আলহাজ¦ মো. আব্দুল মান্নান, জেলা যুবলীগের সিনিয়র সদস্য যুব নেতা মীর মহিতুল আলম মহি, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দিন শফি, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা কেন্দ্রীয় পালিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দীবা খান সাথী, শিমুন শামস্, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, জেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মীর শাহিন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য তানজীম কালাম তমাল, ইকবাল কবির খান বাপি, স.ম সেলিম রেজা, আ.ম আখতারুজ্জামান মুকুল, শেখ হেদায়েতুল ইসলাম, সৈকত, হাফিজুর রহমান খান বিটু, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, মো. রুহুল আমিন, মীর্জা মনিরুজ্জামান কাকন, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান, মানস সোম, শফিউল ইসলাম খান, রাশিদুল ইসলাম সুমন প্রমুখ। সাফ চ্যাম্পিয়নশীপে বিজয়ী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক সাতক্ষীরার কৃতি সন্তান সাবিনা খাতুনকে ৩ লক্ষ টাকা ও ডিফেন্ডার মাসুরা পারভীনকে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয় এবং বিজয়ের মাসে জেলার দুইজন বীর মুক্তিযোদ্ধা সাবিনা ও মাসুরাকে ফুলের শুভেচ্ছা জানান। এসময় জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশনের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন ক্লাবের কর্মকর্তা এবং খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
কলারোয়া সরকারি কলেজে পদায়নকৃত ৬ শিক্ষকের যোগদান ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী পোস্ট
বছর পার না হতেই বাঙালের মোড় টু খানপুর সড়কের বেহাল দশা

রিলেটেড পোস্ট

সাতক্ষীরায় জমি জবরদখলে ব্যর্থ হয়ে বৃদ্ধের মাছের ঘেরে...

আগস্ট ৪, ২০২৬

উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অপচেষ্টার...

আগস্ট ৪, ২০২৬

ইনতেফা কোম্পানির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ-বনজ গাছের চারা...

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

আগস্ট ৪, ২০২৬

সন্ধ্যারাতে  সাতক্ষীরা  শহরে শিক্ষকের বাড়িতে ডাকাতি  

আগস্ট ৪, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন, ফোম ব্যবহারে...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে ভুক্তভোগী পরিবারের সংবাদ...

আগস্ট ৩, ২০২৬

সাতক্ষীরায় জমি দখলের অভিযোগ আ.লীগ নেত্রী রওশন আরা...

আগস্ট ৩, ২০২৬

সন্ত্রাসী হামলায় পা ভাঙলেও মামলা নিচ্ছেনা সদর থানার...

আগস্ট ২, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting