দৈনিক সাতনদী
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
বৃহস্পতিবার | ১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি | বিকাল ৫:০৫
স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...
সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...
আশাশুনির বুধহাটা ইভটিজিংয়ের প্রতিবাদ করায় পিটিয়ে জখম, দুজন...
খুঁটিতে বাঁধা বাবা, পাশে ছোট্ট তুবা— বদলে যেতে...
গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...
শ্যামনগরে জলবায়ু সচেতনতা ক্যাম্পেইন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দেবহাটা সখিপুরের মেম্বার নজরুলের উদ্যোগে শিশুদের মাঝে খেলাধুলার...
সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...
নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...
দৈনিক সাতনদী
Banner
  • প্রচ্ছদ
  • জাতীয়
    • রাজনীতি
  • সারাদেশ
    • ঢাকা
    • খুলনা
      • যশোর
        • বেনাপোল
        • শার্শা
    • চট্টগ্রাম
    • রাজশাহী
    • সিলেট
    • বরিশাল
    • ময়মনসিংহ
    • রংপুর
  • আন্তর্জাতিক
  • সাতক্ষীরা জেলা
    • সাতক্ষীরা সদর
    • তালা
    • কলারোয়া
    • পাটকেলঘাটা
    • আশাশুনি
    • দেবহাটা
    • কালিগঞ্জ
    • শ্যামনগর
  • বিনোদন
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
    • করোনা ভাইরাস
  • তথ্য ও প্রযুক্তি
  • শিক্ষা
  • সম্পাদকীয়
    • সাহিত্য
    • উপ-সম্পাদকীয়
    • মন্ত্রব্য প্রতিবেদন
নির্বাচিত খবরলিড নিউজসাতক্ষীরা জেলাসাতক্ষীরা সদর

মৎসজীবী নেই সাতক্ষীরা মৎসজীবী সমবায় সমিতিতে

কর্তৃক kobirubel.satnadee নভেম্বর ৫, ২০২২
নভেম্বর ৫, ২০২২ ০ কমেন্ট 759 ভিউস

নিজস্ব প্রতিবেদক: সকল নিয়মনীতির তোয়াক্কা না করে বছরের পর বছর ধরে চলে আসছে সাতক্ষীরা মৎসজীবী সমবায় সমিতির কার্যক্রম। সমিতির সভাপতি ঠিকাদার, সাধারণ সম্পাদক সাবেক স্কুল শিক্ষক সহ প্রত্যেক সদস্যই ভিন্ন ভিন্ন পেশায় যুক্ত থাকলেও এ সমিতির নাম করেই নেয়া হয়েছে সরকারি জলমহাল ইজারা।
১৯৯৫ সালে সমবায় অধিদপ্তর থেকে যাত্রা শুরু করে সাতক্ষীরা মৎসজীবী সমবায় সমিতি লিঃ। সাতক্ষীরা সদর উপজেলা সমবায় অফিসারের দেয়া তথ্যে জানা যায়, ‘বর্তমানে সমিতির সদস্য সংখ্য ৪১জন। এর মধ্যে যারা এভিডেবিটের মাধ্যমে সদস্য হয়েছিলেন তাদের মধ্যে মাত্র ৯জন সদস্য এখনো সমিতিতে বিদ্যমান আছে। বাকি সদস্যবৃন্দ কারো মৎসজীবী প্রত্যয়নপত্র নেই।’ সভাপতির উদ্বৃতি দিয়ে উপজেলা সমবায় অফিসার আরও জানান ‘যে সকল সদস্য এভিডেভিটের মাধ্যমে প্রত্যয়নপত্র দাখিলপূর্বক সমিতির নিবন্ধন হয়েছিল তাদের অনেকেই মৃত্যুবরণ করেছে। বর্তমানে বিদ্যমান সদস্যবৃন্দ তাদের আত্মীয়স্বজনদের মধ্য থেকে নেয়া। কারো ছেলে, কারো ভাই বর্তমান সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত আছে।’
অনুসন্ধানে জানা যায়, সাতক্ষীরা মৎসজীবী সমবায় সমিতি লিঃ পূর্বের ও বর্তমানের সভাপতি ও সেক্রেটারি ব্যতীত সমিতির অন্য কোন সদস্যের কোনরুপ অংশগ্রহন নেই। যা ২০১০ সালে একবার সদর উপজেলা ইউএনও কর্তৃক অভিযোগের ভিত্তিতে জলমহাল একালাকার জন সাধারণনের উপস্থিতিতে ও সাক্ষ্যে সরজমিনে প্রমানিত হয়। সমিতির সমবায় নীতিমালা অনুযায়ী যে সব কার্যক্রম করার কথা সেগুলো কোন সময় হয়নি। যা হয়েছে তা শুধুই খাতা কলমে। সমিতির সদস্যদের উপস্থিতিতে মাসিক মিটিং, ভোটদান কার্যক্রম ইত্যাদি কোন সদস্য সমিতির কার্যক্রম সম্বন্ধে অবহিত নন। সভাপতি নূরে আলম সিদ্দিক ও সাধারন সম্পাদক আবুল কাশেম মাস্টার ঘুরে ফিরে বারবার সভাপতি ও সেক্রেটারি হন। সমিতির যাবতীয় কাগজীয় কার্যক্রম ও রক্ষনাবেক্ষন কাশেম মাস্টার করে থাকে। কাশেম মাস্টার নবারুন স্কুলের গণিতের শিক্ষক ছিলেন। অন্যদিকে নূরে আলম সিদ্দিক একজন ঠিকাদার। ১৯৯৫ সালের সদস্যরা এভিডেভিটের মাধ্যমে মৎসজীবী হন। কিন্তু এরপর ২০১৪ সালে যেসব সদস্য সমিতিতে অন্তর্ভুক্ত হয় তাদের কেউ মৎসজীবী নয় বা কোন এফিডেভিট করেনি। এ বিষয়টি খোদ উপজেলা সমবায় অফিসার ও সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয় থেকে স্বীকার করা হয়েছে। তবে সমবায় অফিসার এক পত্রে বলেন, প্রতিবছর যথানিয়মে অডিট সম্পাদন হয় সমিতির, বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন যথা নিয়মে অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু সরজমিন তথ্য সম্পূর্ণ উল্টো। সমিতির সদস্যরাও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয়দের মধ্যে সমিতিটি নিয়ে আছে মতবিরোধ।
সাতক্ষীরা সদর উপজেলা সমবায় কর্মকর্তা করিমুল হক এসব অভিযোগের প্রেক্ষিতে লিখিত ভাবে জানান, ‘সাতক্ষীরা মৎসজীবী সমবায় সমিতি লিঃ ৪১জন সদস্যের মধ্যে এখন ৯জন এফিডেবিটের মাধ্যমে মৎসজীবী হিসেবে সদস্য আছেন। বাকি সদস্যবৃন্দ কারো মৎস্যজীবী প্রত্যয়নপত্র নেই। বর্তমান সমবায় আইন ও বিধিমালা এবং জলমহাল নীতিমালা অনুযায়ী সমিতির সদস্যবৃন্দের মধ্যে ত্রæটি পরিলক্ষিত হয়।’
সাতক্ষীরা মৎসজীবী সমবায় সমিতি লিঃ সভাপতি নূরে আলম সিদ্দিক বলেন, ‘আমরা মৎসজীবী প্রত্যয়নপত্র সংগ্রহের জন্য আবেদন করেছি। আগে এতো কিছুর প্রয়োজন ছিলনা তাই সংগ্রহ করিনি।
এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ‘সাতক্ষীরা মৎসজীবী সমবায় সমিতি লিঃ এর কোন সদস্য প্রত্যয়নপত্র গ্রহণের জন্য আবেদন করেনি।’

০ কমেন্ট
0
FacebookTwitterPinterestEmail
পূর্ববর্তী পোস্ট
অনএক্সবিটেরও মাস্টার এজেন্ট শাহিনুর
পরবর্তী পোস্ট
নায়েব মহসিন ও অফিস সহায়ক ইকবালের ঘুষ গ্রহণের শুনানী আজ

রিলেটেড পোস্ট

স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় সাতনদীতে সংবাদ প্রকাশ: যুবদল...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় হ্যাণ্ডকাপ পরা অবস্থায় আদালত চত্ত্বর থেকে পালানোর...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

গুরুতর অসুস্থ কে এম মোজাহিদুল ইসলাম প্রিন্স: চিকিৎসকদের...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সেপ্টেম্বর ৩০, ২০২৬

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

নবারুন স্কুলের বহিস্কৃত প্রধান শিক্ষক মালেক গাজীর বিরুদ্ধে...

সেপ্টেম্বর ৩০, ২০২৬

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্ট...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

তালায় টিসিবির পণ্য বিক্রয়ের উদ্বোধন

সেপ্টেম্বর ২৯, ২০২৬

সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে ফেসবুকে পোস্ট, চিঠি পেল...

সেপ্টেম্বর ২৯, ২০২৬

মতামত দিন উত্তর বাতিল করুন

You must be logged in to post a comment.

সম্পাদকীয় কার্যালয়

একাডেমী মসজিদ সড়ক
মুনজিতপুর, সাতক্ষীরা ।
মোবাইল: ০১৭১১-৪৫০০২৫
ই-মেইল: dailysatnadee@gmail.com

ফেসবুকে নিউজ পেতে পেজ লাইক দিন।

Facebook
  • Facebook
  • Twitter
  • Youtube

© ২০২৩ দৈনিক সাতনদী । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। কারিগরি সহযোগিতাঃ Site Hosted and Developed By Deshi Hosting